JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ১০:০৮ পিএম
Breaking
ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল Student Death: মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ, বন্ধুকে মেসেজ পাঠিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্... ইনজুরি টাইমের গোলে ব্রাজিল-বধ! ৩-২ গোলে জিতে বিশ্বকাপের হারের বদলা নিয়ে ইতিহাস গড়ল জাপান Earthquake: ১১ ঘণ্টায় চারবার ভূমিকম্প! ২০০৫-এর ভয়াবহ স্মৃতি ফিরতেই আগাম সতর্কতা ও নিরাপদ ন... India vs Bhutan: বিষ্ণু-চিংলেনসানার গোলে ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত Aaryavir Sehwag: চোট নিয়েও পঞ্চাশ! কোহলির ঢঙে উদ্‌যাপন বীরুর ছেলে আর্যবীরের Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও হার, অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখের হল না বৈভবের মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২ ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল Student Death: মায়ের গলায় ধারালো অস্ত্রের কোপ, বন্ধুকে মেসেজ পাঠিয়ে বহুতল থেকে ঝাঁপ নবম শ্... ইনজুরি টাইমের গোলে ব্রাজিল-বধ! ৩-২ গোলে জিতে বিশ্বকাপের হারের বদলা নিয়ে ইতিহাস গড়ল জাপান Earthquake: ১১ ঘণ্টায় চারবার ভূমিকম্প! ২০০৫-এর ভয়াবহ স্মৃতি ফিরতেই আগাম সতর্কতা ও নিরাপদ ন... India vs Bhutan: বিষ্ণু-চিংলেনসানার গোলে ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত Aaryavir Sehwag: চোট নিয়েও পঞ্চাশ! কোহলির ঢঙে উদ্‌যাপন বীরুর ছেলে আর্যবীরের Vaibhav Sooryavanshi: রেকর্ড গড়েও হার, অধিনায়ক হিসেবে অভিষেকটা সুখের হল না বৈভবের মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল

ছটপুজো বন্ধ থাকবে মাংসের দোকান! রামপুরহাট পুরসভার শুরু শোরগোল
ছবি: সংগৃহীত

ছটপুজো উপলক্ষে পর পর দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। বীরভূমের রামপুরহাট পুরসভার এমনই নির্দেশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদি কেউ ওই দিন গুলোতে মাংসের দোকান খোলা রাখেন, তবে তাঁদের বিরুদ্ধে  আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

ইতিমধ্যেই রামপুরহাট শহরের কোর্টের গলিতে রাস্তার ধারে থাকা তিনটি মাংসের দোকানের নোটিস পৌঁছে দিয়েছে পুরসভা। রামপুরহাট পুরসভার নোটিসে বলা হয়েছে, আগামী ১৫ ও ১৬ নভেম্বর, অর্থাৎ ছটপুজোর দু’দিন দোকান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাকি দিনগুলিতে দোকান খোলা থাকলেও বিক্রির জন্য কেটে রাখা  মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। 

পুরসভার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মাংস ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, রবিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় বিক্রিবাটা বেশি হয়। ফলে দু’দিন দোকান বন্ধ থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। কয়েকটি রেস্তরাঁয় নিয়মিত মাংস সরবরাহের পাশাপাশি রবিবারের বাঁধা খদ্দেরও রয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

অন্যদিকে, পুরপ্রধান সৌমেন ভকতের দাবি, কোর্টের গলির ওই তিনটি দোকানে প্রকাশ্যেই মাংস কাটা হয়। ওই দোকানগুলির সামনে রাস্তায় জল ও রক্ত পড়ে থাকে। আর সেই পথ দিয়েই ভক্তরা ছটপুজোর ডালা নিয়ে যান। মানুষের ভাবাবেগ রক্ষার্থেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ অভিযোগ করেছেন, বিজেপিকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত পুরসভা। তাঁর দাবি, রামপুরহাটে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করেন। আগে কখনও এমন নির্দেশ জারি হয়নি। পাশাপাশি, বিজেপির রাজ্য প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকলে আদালতের দ্বারস্থ হতে পারেন তাঁরা।

2 Views 0 Likes 0 Comments

Related News

তিন শাবকের গর্ভপাত, ‘ডুয়ার্স রানি’র চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন
রাজ্য

তিন শাবকের গর্ভপাত, ‘ডুয়ার্স রানি’র চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন

নিউজ ডেস্ক: বাঘের সংখ্যা বাড়াতে উদ্যোগ নিয়েছিল রাজ্য বন দফতর। সেই লক্ষ্যেই বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়েছিল তিন বছরের রয়্যাল বেঙ্গল টাইগার ‘ডুয়ার্স রানি’কে। কিন্তু...

১৪ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
World Rasgulla Day : বিশ্ব রসগোল্লা দিবসে শিলিগুড়িতে, ২০ হাজার রসগোল্লা বিতরণ
রাজ্য

World Rasgulla Day : বিশ্ব রসগোল্লা দিবসে শিলিগুড়িতে, ২০ হাজার রসগোল্লা বিতরণ

১৪ নভেম্বর বিশ্ব রসগোল্লা দিবস উপলক্ষে শিলিগুড়ি সেবক মোড়ে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলো প্রায় কুড়ি হাজার রসগোল্লা।

১৪ নভে ২০২৬, ০৬:২৬ পিএম · 2 মিনিট
Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভটভটি
রাজ্য

Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভ...

দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরে দুটি মৎস্যজীবী জলযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতরাতে রায়দিঘী থেকে মাছ ধরে ফিরছিল 'মালিকের দান' নামে একটি মৎস্যজীবী ট্রলার। অন্যদিকে, কুলতলী থেকে মাছ ধরতে গিয়েছিল একটি ছোট্ট মৎস্যজীবী ভটভটি।

১৪ নভে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Samik Bhattacharya : বিজেপির পতাকা নিয়ে অরাজকতা, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের!
রাজ্য

Samik Bhattacharya : বিজেপির পতাকা নিয়ে অরাজকতা, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের!

শুক্রবার ১৩ নভেম্বর দমদমে বিজেপির একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেন শমীক ভট্টাচার্য। সেখান থেকেই দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সরাসরি বার্তা দেন তিনি।

১৩ নভে ২০২৬, ১১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.