JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৮:১৭ পিএম
Breaking
মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের ভারত-আফ্রিকা বাণিজ্যিক কাঠামো বাড়াতে বৃহত্তর চুক্তির প্রস্তাব Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্... Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে শৈশব মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের ভারত-আফ্রিকা বাণিজ্যিক কাঠামো বাড়াতে বৃহত্তর চুক্তির প্রস্তাব Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্... Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে শৈশব

মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মিসিসিপি নদীতে ভয়াবহ দুর্ঘটনা। নিউ অরলিন্স বন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই একটি প্রমোদতরীতে ধাক্কা মারল নিয়ন্ত্রণ হারানো ট্যাঙ্কার। ধাক্কার অভিঘাতে জাহাজটি জল ঢুকে কাত হতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই উল্টে যায় সেটি। যাত্রী ও কর্মীদের অনেকে ছিটকে পড়েন নদীতে। তবে বড়সড় বিপর্যয় এড়িয়ে প্রাণে বেঁচেছেন জাহাজে থাকা প্রায় ১৮০ জন। দুর্ঘটনার পর শুরু হয় বিশাল উদ্ধার অভিযান। আহত অবস্থায় ৩২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও আঘাত গুরুতর নয়।

শুক্রবার নিউ অরলিন্স বন্দরে দাঁড়িয়ে ছিল পাঁচতলা প্রমোদতরী ‘আমেরিকান হেরিটেজ’। সেই সময় উজান থেকে আসছিল ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামে একটি ট্যাঙ্কার। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্যাঙ্কারটির স্টিয়ারিং ব্যবস্থা বিকল হয়ে গিয়েছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজোরে ধাক্কা মারে প্রমোদতরীটিকে। ধাক্কায় ভেঙে পড়ে ধাতব কাঠামো ও কাচ। এর পরেই জাহাজটি কাত হতে শুরু করে এবং একসময় উল্টে যায়।

ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন টাগবোটের কর্মী, বন্দরের শ্রমিক, পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারীরা। নদীতে পড়ে যাওয়া যাত্রী ও কর্মীদের উদ্ধার করে আশপাশের জাহাজে তোলা হয়। নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো বলেন, ‘এক জনও নিখোঁজ নেই। মিসিসিপি নদীতে এ যেন সত্যিই অলৌকিক ঘটনা।’ উদ্ধারকাজের সময় এই ঘোষণার পর উপস্থিত মানুষজন উচ্ছ্বাস প্রকাশ করেন।

মেয়র জানান, দুর্ঘটনার পরে যাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের কারও আঘাত গুরুতর নয়। তাঁর কথায়, ‘জাহাজটি নিউ অরলিন্স বন্দরে দাঁড়িয়ে ছিল। সেই সময় একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীটিতে ধাক্কা মারে।’

বন্দরের কাছেই কর্মরত ছিলেন ডেভন ফ্লানাগান। দুর্ঘটনার পর শ্রমিকদের ছুটে যেতে দেখে তিনিও ঘটনাস্থলে পৌঁছন। তাঁর চোখের সামনে তখন কাত হয়ে পড়ে রয়েছে প্রমোদতরী। যাত্রীরা জলে পড়ে বাঁচার চেষ্টা করছেন। ফ্লানাগানের কথায়, ‘চারদিকে তখন বিশৃঙ্খলা। অন্য বার্জ এবং বিভিন্ন সংস্থার জাহাজ উদ্ধারকাজে সাহায্য করতে এগিয়ে এসেছিল। কিন্তু একই সঙ্গে জলে তখনও অনেক মানুষ ছিলেন।’

উদ্ধার হওয়া যাত্রীদের কাছের একটি অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে ক্রুজ সংস্থার কর্মীরা একে একে সকলের নাম ধরে উপস্থিতি যাচাই করেন। মেয়র জানান, দুর্ঘটনায় বহু যাত্রীর পরিচয়পত্র, এমনকি গাড়ির চাবিও হারিয়ে গিয়েছে। তাঁদের অনেকেই অন্য শহর থেকে এসেছিলেন। দুর্ঘটনার পরে ফোনের চার্জার, খাবার, হোটেল এবং বাড়ি ফেরার পরিবহণের ব্যবস্থাও করতে হয়েছে। মোরেনো বলেন, ‘কিছু মানুষের ফোনও ছিল না। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে থাকার খবর জানানো জরুরি ছিল।’

২০১৫ সালে তৈরি ‘আমেরিকান হেরিটেজ’ জাহাজটি পরিচালনা করে আমেরিকান ক্রুজ লাইনস। আট দিনের মিসিসিপি নদী সফর শেষ করে নিউ অরলিন্সে পৌঁছনোর কথা ছিল তার। জাহাজটিতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী থাকতে পারেন।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। আমেরিকার কোস্ট গার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহ্যাম জানিয়েছেন, ট্যাঙ্কারটির স্টিয়ারিং ব্যবস্থায় কোনও সমস্যা হয়ে থাকতে পারে। তবে তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। দুর্ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিতে যোগাযোগের সমস্যার কারণে সে দিন আমেরিকা জুড়ে বিমান চলাচল বন্ধ থাকায় তদন্তকারী দলের নিউ অরলিন্সে পৌঁছতে দেরি হয়।

টুলেন বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক আইন বিশেষজ্ঞ মার্টিন ডেভিসের মতে, প্রাথমিক ভিডিয়ো দেখে মনে হচ্ছে, ট্যাঙ্কারটির কোনও গুরুত্বপূর্ণ ব্যবস্থায় বড় ধরনের যান্ত্রিক বিপর্যয় ঘটেছিল। তাঁর কথায়, ‘উজানমুখী কোনও জাহাজের ক্ষেত্রে এমন দুর্ঘটনা ঘটার অর্থ, কোথাও নিশ্চয়ই ভয়াবহ কিছু ভুল হয়েছিল।’ ট্যাঙ্কারটির মালিকানা লাইবেরিয়ার মনরোভিয়ায় নথিভুক্ত নেভে শিপিং এসএ-র হাতে। সংস্থাটি চিনের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের অধীনস্থ। জাহাজটি মূলত রাস্তা নির্মাণ ও ছাদ তৈরিতে ব্যবহৃত অ্যাসফল্ট এবং বিটুমেন পরিবহণ করে।

1 Views 0 Likes 0 Comments

Related News

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের
বিদেশ

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের

নিউজ ডেস্ক: প্যালেস্টাইনের মানুষের প্রাকৃতিক সম্পদের উপর অধিকার এবং সার্বভৌমত্বের দাবিকে সমর্থন করল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পেশ হওয়া একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নয়াদিল্লি। ওই প্রস্তাবে অধিকৃত প্যালেস্টাইন ভ...

১৪ নভে ২০২৬, ০৮:০৯ পিএম · 2 মিনিট
Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের
বিদেশ

Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার পরবর্তী পদক্ষেপ করার দায়িত্ব ভারতের। শনিবার এমনটাই জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী আস...

১৪ নভে ২০২৬, ০৮:০৪ পিএম · 3 মিনিট
Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী!
বিদেশ

Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মু...

নিউজ ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গে যুক্ত রাজনৈতিক সংগঠনের নিশানায় এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (পিএমএমএল) নামে ওই সংগঠনের অভিযো...

১৪ নভে ২০২৬, ০৭:৫৮ পিএম · 2 মিনিট
Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের
বিদেশ

Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের

নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইসলামাবাদ। চলতি মাসের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সভায় যোগ দেবেন পাকিস্তানের জল...

১৪ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.