JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৮:১৭ পিএম
Breaking
মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের ভারত-আফ্রিকা বাণিজ্যিক কাঠামো বাড়াতে বৃহত্তর চুক্তির প্রস্তাব Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্... Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে শৈশব মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের ভারত-আফ্রিকা বাণিজ্যিক কাঠামো বাড়াতে বৃহত্তর চুক্তির প্রস্তাব Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্... Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে শৈশব

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রস্তাব পেশ প্যালেস্টাইনের, সমর্থন ভারতের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: প্যালেস্টাইনের মানুষের প্রাকৃতিক সম্পদের উপর অধিকার এবং সার্বভৌমত্বের দাবিকে সমর্থন করল ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পেশ হওয়া একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নয়াদিল্লি। ওই প্রস্তাবে অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ড, পূর্ব জেরুসালেম এবং অধিকৃত সিরিয়ার গোলানে বসবাসকারী আরব জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদের উপর অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি, ওই অঞ্চলগুলির প্রাকৃতিক সম্পদের শোষণ ও ক্ষতিসাধন বন্ধ করতে ইজরায়েলের প্রতি দাবি জানানো হয়েছে।

উরুগুয়ের পেশ করা প্রস্তাবটি বুধবার রাষ্ট্রপুঞ্জের ১৯৩ সদস্যের সাধারণ সভায় বিপুল ভোটে গৃহীত হয়। ভারতের পাশাপাশি আরও ১৫০টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্য দিকে, ইজরায়েল ও আমেরিকা-সহ সাতটি দেশ প্রস্তাবের বিরোধিতা করে। ভোটদানে বিরত থাকে ১১টি দেশ।

প্রস্তাবে বলা হয়েছে, প্যালেস্টাইনের মানুষ এবং অধিকৃত সিরিয়ার গোলানে বসবাসকারী আরব জনগোষ্ঠীর জমি, জল এবং জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদের উপর অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ড, পূর্ব জেরুসালেম এবং অধিকৃত সিরিয়ার গোলানে এই সম্পদের শোষণ, ক্ষতিসাধন, অপচয় ও বিপন্ন করা বন্ধ করতে ইজরায়েলের প্রতি দাবি জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডে, বিশেষ করে পূর্ব জেরুসালেমের ভিতরে ও আশপাশে ইজরায়েলের তৈরি করা প্রাচীর এবং বসতিগুলি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এর ফলে প্যালেস্টাইনের মানুষ তাঁদের প্রাকৃতিক সম্পদের অধিকার থেকে গুরুতর ভাবে বঞ্চিত হচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে।

২০০৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের দেওয়া পরামর্শমূলক মতামত এবং রাষ্ট্রপুঞ্জের সংশ্লিষ্ট প্রস্তাবগুলিতে যে আইনি বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ ভাবে মেনে চলার আহ্বানও জানানো হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইন-সহ আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনের জন্য ইজরায়েলকে বলা হয়েছে। অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডের চরিত্র ও মর্যাদা বদলে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া সমস্ত নীতি ও পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবিও রয়েছে প্রস্তাবে।

এ ছাড়া, ইজরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড-সহ পরিবেশের ক্ষতি করে এমন সব কাজ বন্ধ করতে বলা হয়েছে। অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ড ও সিরিয়ার গোলানে বর্জ্য পদার্থ ফেলা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জল সরবরাহের পাইপলাইন, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুৎ পরিকাঠামোর মতো জরুরি পরিষেবা ধ্বংস করা বন্ধ করার দাবি জানানো হয়েছে। প্যালেস্টাইনিদের বাড়িঘর, অসামরিক পরিকাঠামো, কৃষিজমি ও জলের কুয়ো ভেঙে দেওয়া বা বাজেয়াপ্ত করার বিরুদ্ধেও প্রস্তাবে সরব হয়েছে সাধারণ সভা।

গাজা ভূখণ্ড-সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পুনর্গঠন ও উন্নয়ন প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। সেই কাজে প্রয়োজনীয় সহায়তা জোগানোর জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা।

1 Views 0 Likes 0 Comments

Related News

মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২
বিদেশ

মিসিসিপি নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

নিউজ ডেস্ক: মিসিসিপি নদীতে ভয়াবহ দুর্ঘটনা। নিউ অরলিন্স বন্দরে দাঁড়িয়ে থাকা যাত্রীবোঝাই একটি প্রমোদতরীতে ধাক্কা মারল নিয়ন্ত্রণ হারানো ট্যাঙ্কার। ধাক্কার অভিঘাতে জাহাজটি জল ঢুকে কাত হতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই উল্টে...

১৪ নভে ২০২৬, ০৮:১৪ পিএম · 3 মিনিট
Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের
বিদেশ

Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার পরবর্তী পদক্ষেপ করার দায়িত্ব ভারতের। শনিবার এমনটাই জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী আস...

১৪ নভে ২০২৬, ০৮:০৪ পিএম · 3 মিনিট
Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী!
বিদেশ

Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মু...

নিউজ ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গে যুক্ত রাজনৈতিক সংগঠনের নিশানায় এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (পিএমএমএল) নামে ওই সংগঠনের অভিযো...

১৪ নভে ২০২৬, ০৭:৫৮ পিএম · 2 মিনিট
Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের
বিদেশ

Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের

নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইসলামাবাদ। চলতি মাসের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সভায় যোগ দেবেন পাকিস্তানের জল...

১৪ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.