JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৮:০৯ পিএম
Breaking
ভারত-আফ্রিকা বাণিজ্যিক কাঠামো বাড়াতে বৃহত্তর চুক্তির প্রস্তাব Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্... Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে শৈশব গুগল সার্চ ও ChatGPT-র কামাল, আড়াই বছর পর পরিবারের কাছে ফিরলেন ৪৫ বছরের জুলেখা Microsoft Outage: সাইবার হামলা নয়, AI-ও দায়ী নয় ! ৭৪ দেশে Outlook-Teams বিপর্যয়ের কারণ জান... ভারত-আফ্রিকা বাণিজ্যিক কাঠামো বাড়াতে বৃহত্তর চুক্তির প্রস্তাব Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্... Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক টম অ্যান্ড জেরি থেকে ইনস্টাগ্রাম রিলস! কার্টুনের জায়গা দখল করেছে রিলস, বদলে যাচ্ছে শৈশব গুগল সার্চ ও ChatGPT-র কামাল, আড়াই বছর পর পরিবারের কাছে ফিরলেন ৪৫ বছরের জুলেখা Microsoft Outage: সাইবার হামলা নয়, AI-ও দায়ী নয় ! ৭৪ দেশে Outlook-Teams বিপর্যয়ের কারণ জান...

Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের

Bangladesh: আইনি প্রক্রিয়া সম্পূর্ণ, এবার হাসিনাকে ফেরানোর সিদ্ধান্ত ভারতের
ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ বার পরবর্তী পদক্ষেপ করার দায়িত্ব ভারতের। শনিবার এমনটাই জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান। ঢাকায় একটি অনুষ্ঠানের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের তরফে যা যা করার প্রয়োজন ছিল, সবই করা হয়েছে। এখন ভারত কী সিদ্ধান্ত নেবে, তা সম্পূর্ণ তাদের বিষয়। স্থানীয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ এই খবর জানিয়েছে।

আইনমন্ত্রী বলেন, ‘‘আমাদের দিক থেকে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে যা যা প্রয়োজন ছিল, সবই সম্পন্ন হয়েছে। ওরা (ভারত) কী করবে, সেটা ওদের ব্যাপার।’’ ভারত-বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরানোও একটি আইনি প্রক্রিয়ার মধ্যেই পড়ে বলে জানিয়েছেন তিনি। হাসিনাকে দেশে ফেরার ক্ষেত্রে আইনি সুযোগ দেওয়া হবে কি না, সেই প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই তাঁকে ফিরিয়ে আনা হবে।

তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাসিনা আপিল করার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে বাংলাদেশের আইনমন্ত্রীর বক্তব্য, সংশ্লিষ্ট আইন অনুযায়ী সেই সুযোগ তাঁর থাকবে না। ‘ঢাকা ট্রিবিউন’ এই খবর প্রকাশ করেছে। অন্য দিকে, ভারত হাসিনাকে তৃতীয় কোনও দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করেছে কি না, সেই প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এই বিষয়ে ভারত সরকারই উত্তর দিতে পারবে।

২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের জেরে সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। তার পর থেকেই তাঁকে দেশে ফেরানোর দাবি জানিয়ে আসছে ঢাকা। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-অগস্টে আন্দোলন দমনে ভূমিকার জন্য হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। তাঁর অনুপস্থিতিতেই বিচারপ্রক্রিয়া চলে। একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ এবং বিচারপ্রক্রিয়া প্রত্যাখ্যান করেছেন হাসিনা।

উল্লেখযোগ্য বিষয় হল, হাসিনার প্রত্যর্পণের দাবি অন্তর্বর্তী সরকারের সময়েই শুরু হয়েছিল। গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের হাত থেকে ক্ষমতা গ্রহণ করে তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকার। কিন্তু নতুন সরকার গঠনের পরেও ভারতের কাছে হাসিনাকে ফেরানোর দাবি অব্যাহত রয়েছে। ভারত বাংলাদেশের প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ পাওয়ার কথা স্বীকার করলেও তাঁকে হস্তান্তরের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

শুক্রবার নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি বিষয়। সেই অনুযায়ীই পদক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি বলেন, ‘‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।’’

৭৯ বছর বয়সি হাসিনা অবশ্য ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। গত ৫ অগস্ট নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে একটি ভার্চুয়াল অডিয়ো-অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। তার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। ওই অনুষ্ঠানে হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। ঢাকার দাবি ছিল, আগেই ভারতকে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছিল। যদিও ভারত জানিয়েছিল, অনুষ্ঠানটি একটি বেসরকারি সংবাদমাধ্যমের উদ্যোগে আয়োজিত হয়েছিল এবং এর সঙ্গে সরকারের কোনও যোগ ছিল না।

হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গেও জুড়েছে ঢাকা। বাংলাদেশের বক্তব্য, তারেকের সফরের অনুকূল পরিবেশ তৈরি করতে হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশে ফেরত চাওয়া অন্য পলাতকদেরও হস্তান্তর করতে হবে ভারতকে। আগামী সপ্তাহে দুই দেশের মধ্যে কনস্যুলার পর্যায়ের বৈঠক হওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

এ দিকে, হাসিনার পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত নথি পাওয়ার কোনও আইনি সুযোগ নেই বলে চলতি সপ্তাহে জানিয়েছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মহম্মদ আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য ছিল, হাসিনার সামনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ছাড়া আর কোনও আইনি পথ খোলা নেই। এর এক দিন আগে লন্ডনের একটি আইনজীবী সংস্থার মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের কাছে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন হাসিনা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, ওই আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট করেছেন, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই হাসিনাকে ফেরানোর দাবি জানাবে বাংলাদেশ।

2 Views 0 Likes 0 Comments

Related News

Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মুখ্যমন্ত্রী!
বিদেশ

Hafiz Saeed: মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের সঙ্গে যুক্ত পঞ্জাবের মু...

নিউজ ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গে যুক্ত রাজনৈতিক সংগঠনের নিশানায় এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ (পিএমএমএল) নামে ওই সংগঠনের অভিযো...

১৪ নভে ২০২৬, ০৭:৫৮ পিএম · 2 মিনিট
Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের
বিদেশ

Pakistan: ভারতে এসে বৈঠকে যোগ দেবেন পাক মন্ত্রী! ঘোষণা ইসলামাবাদের

নিউজ ডেস্ক: ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ইসলামাবাদ। চলতি মাসের শেষ দিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র সভায় যোগ দেবেন পাকিস্তানের জল...

১৪ নভে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট
Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক
বিদেশ

Nepal: নেপালে তিন কেজি গাঁজা-সহ গ্রেফতার ভারতীয় যুবক

নিউজ ডেস্ক: ব্যাংকক থেকে কাঠমান্ডুতে পৌঁছেই পুলিশের জালে ধরা পড়লেন এক ভারতীয় যুবক। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে তিন কেজি থাইল্যান্ডে তৈরি গাঁজা। শুক্রবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। মাদক পাচ...

১৪ নভে ২০২৬, ০৭:৫৪ পিএম · 1 মিনিট
India America Relations: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে বড় অগ্রগতি! শুল্কে বিশেষ ছাড়ের আশ্বাস ওয়াশিংটনের
বিদেশ

India America Relations: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে বড় অগ্রগতি! শুল্কে বিশেষ ছা...

শুরু থেকেই নয়াদিল্লির অবস্থান ছিল স্পষ্ট। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সহ শীর্ষ আধিকারিকরা বারবার জানিয়েছিলেন, বাজারে প্রতিযোগী দেশগুলির তুলনায় বাড়তি সুবিধা নিশ্চিত করা হলে তবেই ভারত এই চুক্তির পথে হাঁটবে

১৪ নভে ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.