JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৭:৪৪ পিএম
Breaking
India America Relations: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে বড় অগ্রগতি! শুল্কে বিশেষ ছাড়ের আশ্ব... APEC Summit 2026: চিনে একই মঞ্চে ট্রাম্প-জিনপিং-পুতিন, প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে পরমাণু অস্ত... Suryakumar Yadav: কলকাতায় সূর্যঝড়! ২১ বলে ৬০ করে সমালোচকদের জবাব দিলেন সূর্যকুমার Mohamed Salah: সালাহর জোড়া গোলে রেকর্ড, মালাউইকে পাঁচ গোল মিশরের Pat Cummins: ‘আমরা কি কিন্ডারগার্টেনে পড়ি?’ খোয়াজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স, স্যান্ডপেপার... সাদা বাঘের শহর থেকে কুমায়ুনের প্রবেশদ্বার, পরিচ্ছন্নতার স্বীকৃতিতে নজর কাড়ল রেওয়া ও রুদ্র... সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি, বরখাস্ত অসমের সিআরপিএফ জওয়ান U19 Asia Cup 2026: শেষ বলে নাটকীয় জয়! পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়... India America Relations: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে বড় অগ্রগতি! শুল্কে বিশেষ ছাড়ের আশ্ব... APEC Summit 2026: চিনে একই মঞ্চে ট্রাম্প-জিনপিং-পুতিন, প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে পরমাণু অস্ত... Suryakumar Yadav: কলকাতায় সূর্যঝড়! ২১ বলে ৬০ করে সমালোচকদের জবাব দিলেন সূর্যকুমার Mohamed Salah: সালাহর জোড়া গোলে রেকর্ড, মালাউইকে পাঁচ গোল মিশরের Pat Cummins: ‘আমরা কি কিন্ডারগার্টেনে পড়ি?’ খোয়াজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স, স্যান্ডপেপার... সাদা বাঘের শহর থেকে কুমায়ুনের প্রবেশদ্বার, পরিচ্ছন্নতার স্বীকৃতিতে নজর কাড়ল রেওয়া ও রুদ্র... সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি, বরখাস্ত অসমের সিআরপিএফ জওয়ান U19 Asia Cup 2026: শেষ বলে নাটকীয় জয়! পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়...

India America Relations: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে বড় অগ্রগতি! শুল্কে বিশেষ ছাড়ের আশ্বাস ওয়াশিংটনের

India America Relations: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে বড় অগ্রগতি! শুল্কে বিশেষ ছাড়ের আশ্বাস ওয়াশিংটনের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দীর্ঘ টানাপোড়েন ও আলোচনার পর অবশেষে ভারত এবং আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে বড়সড় অগ্রগতি ঘটল। শুল্ক কাঠামো চূড়ান্ত করার পর প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতকে ‘তুলনামূলক সুবিধা’ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। চলতি অর্থবর্ষের শেষেই যাতে এই চুক্তি চূড়ান্ত রূপ পায়, সেই লক্ষ্যে দুই দেশই জোরকদমে কাজ চালাচ্ছে।

শুরু থেকেই নয়াদিল্লির অবস্থান ছিল স্পষ্ট। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল সহ শীর্ষ আধিকারিকরা বারবার জানিয়েছিলেন, বাজারে প্রতিযোগী দেশগুলির তুলনায় বাড়তি সুবিধা নিশ্চিত করা হলে তবেই ভারত এই চুক্তির পথে হাঁটবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ বিবৃতিতেও পারস্পরিক অগ্রাধিকারমূলক বাজার দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। কিন্তু তার পরেও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশের পাশাপাশি ভারতের ওপরেও ‘বাধ্যতামূলক শ্রম’ সংক্রান্ত ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপায় আমেরিকা। এছাড়া অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নিয়েও আমেরিকার একটি তদন্ত চলছে, যার জেরে ভবিষ্যতে আরও শুল্ক আরোপের আশঙ্কা রয়েছে।

তবে বাণিজ্য মন্ত্রকের ওই আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভবিষ্যতের সম্ভাব্য শুল্কের বিষয়টি মাথায় রেখেই ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে আমেরিকা।

পাশাপাশি, এই চুক্তিতে একটি বিশেষ শর্তও রাখা হচ্ছে। যদি কোনও এক পক্ষ শুল্ক কাঠামোয় পরিবর্তন আনে, তবে অপর পক্ষও চুক্তির শর্তাবলি বদলানোর অধিকার পাবে। ভারতের সাধারণ বাণিজ্য চুক্তিতে এমন শর্ত সচরাচর দেখা না গেলেও, আমেরিকার সঙ্গে সম্পর্কের সমীকরণ মাথায় রেখে এটি যুক্ত করা হয়েছে।

অন্যদিকে, বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনা অত্যন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে। চলতি নভেম্বরের প্রথম সপ্তাহেই শুল্ক ও বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনার জন্য আমেরিকার একটি দুই সদস্যের প্রতিনিধিদল ভারতে এসেছিল। সেই বৈঠকে বহু অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি হয়েছে এবং চুক্তির খসড়া চূড়ান্ত করার কাজ অনেকটাই এগিয়েছে। বর্তমানে দুই দেশের প্রধান মধ্যস্থতাকারীরা নিয়মিত ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে চুক্তির ভাষাগত ও ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটিগুলি মিটিয়ে ফেলার কাজ করছেন। সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই এই চুক্তি বাস্তবায়িত হতে চলেছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

APEC Summit 2026: চিনে একই মঞ্চে ট্রাম্প-জিনপিং-পুতিন, প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে পরমাণু অস্ত্র ও ইরান যুদ্ধ নিয়ে আলোচনা!
বিদেশ

APEC Summit 2026: চিনে একই মঞ্চে ট্রাম্প-জিনপিং-পুতিন, প্রথম ত্রিপাক্ষিক বৈঠকে পরম...

নিউজ ডেস্ক: বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। প্রথমবারের মতো একই বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তা...

১৪ নভে ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Jensen Huang: ‘ফিরে আসুন জেনসেন হুয়াং!’ এনভিডিয়ার প্রাক্তন CEO-র পাশে ইলন মাস্ক
বিদেশ

Jensen Huang: ‘ফিরে আসুন জেনসেন হুয়াং!’ এনভিডিয়ার প্রাক্তন CEO-র পাশে ইলন মাস্ক

নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা এনভিডিয়াকে ঘিরে এবার তুঙ্গে জল্পনা। সংস্থার প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে আবারও CEO পদে ফিরিয়ে আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। আর এই দা...

১৪ নভে ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
Bangladesh: ফের শ্রমিক বিক্ষোভে বাংলাদেশে সাভার-আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা বন্ধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বিদেশ

Bangladesh: ফের শ্রমিক বিক্ষোভে বাংলাদেশে সাভার-আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা বন্ধ,...

হাবিবুর রহমান, ঢাকা: শ্রমিক অসন্তোষের কারণে ফের বাংলাদেশে সাভার-আশুলিয়ায় অন্তত ৪০টি বিদেশে রপ্তানিযোগ্য পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, শ্রমিকরা কাজ না করায় আজও ৫-৬টি কারখানা সাধারণ ...

১৪ নভে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
ব্রিটেনে নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী তিন পাকিস্তানি
বিদেশ

ব্রিটেনে নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষী তিন পাকিস্তানি

নিউজ ডেস্ক: ব্রিটেনে এক নাবালিকাকে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন পাকিস্তানি বংশোদ্ভূত তিন ব্যক্তি। ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারের রথারহ্যামে ওই কিশোরীকে একাধিক বার ধর্ষণ ও যৌ...

১৪ নভে ২০২৬, ০৬:০০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.