JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৭:২২ পিএম
Breaking
Pat Cummins: ‘আমরা কি কিন্ডারগার্টেনে পড়ি?’ খোয়াজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স, স্যান্ডপেপার... সাদা বাঘের শহর থেকে কুমায়ুনের প্রবেশদ্বার, পরিচ্ছন্নতার স্বীকৃতিতে নজর কাড়ল রেওয়া ও রুদ্র... সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি, বরখাস্ত অসমের সিআরপিএফ জওয়ান U19 Asia Cup 2026: শেষ বলে নাটকীয় জয়! পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়... প্রেম, পরকীয়া, প্রতারণা, তিন নারীর উষ্ণ প্রেমে ছাই ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য! হাতে বইয়ের বদলে কাজের সরঞ্জাম! স্কুলে যাওয়ার বয়সেই জীবিকার লড়াই, কোথায় শৈশব? তিন শাবকের গর্ভপাত, ‘ডুয়ার্স রানি’র চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন Jensen Huang: ‘ফিরে আসুন জেনসেন হুয়াং!’ এনভিডিয়ার প্রাক্তন CEO-র পাশে ইলন মাস্ক Pat Cummins: ‘আমরা কি কিন্ডারগার্টেনে পড়ি?’ খোয়াজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স, স্যান্ডপেপার... সাদা বাঘের শহর থেকে কুমায়ুনের প্রবেশদ্বার, পরিচ্ছন্নতার স্বীকৃতিতে নজর কাড়ল রেওয়া ও রুদ্র... সোশ্যাল মিডিয়ায় কমান্ডারকে খুনের হুমকি, বরখাস্ত অসমের সিআরপিএফ জওয়ান U19 Asia Cup 2026: শেষ বলে নাটকীয় জয়! পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়... প্রেম, পরকীয়া, প্রতারণা, তিন নারীর উষ্ণ প্রেমে ছাই ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য! হাতে বইয়ের বদলে কাজের সরঞ্জাম! স্কুলে যাওয়ার বয়সেই জীবিকার লড়াই, কোথায় শৈশব? তিন শাবকের গর্ভপাত, ‘ডুয়ার্স রানি’র চিকিৎসার গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন Jensen Huang: ‘ফিরে আসুন জেনসেন হুয়াং!’ এনভিডিয়ার প্রাক্তন CEO-র পাশে ইলন মাস্ক

Pat Cummins: ‘আমরা কি কিন্ডারগার্টেনে পড়ি?’ খোয়াজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স, স্যান্ডপেপার বিতর্কে নতুন সংঘাত

Pat Cummins: ‘আমরা কি কিন্ডারগার্টেনে পড়ি?’ খোয়াজার অভিযোগে ক্ষুব্ধ কামিন্স, স্যান্ডপেপার বিতর্কে নতুন সংঘাত
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আট বছর পর ফের আলোচনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটের কুখ্যাত স্যান্ডপেপার বিতর্ক। প্রাক্তন সতীর্থ উসমান খোয়াজার আত্মজীবনীতে করা একাধিক বিস্ফোরক অভিযোগের জবাব দিতে গিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতির ঘটনায় দলের প্রত্যেকেই জানতেন বলে দাবি করেছেন খোয়াজা। কিন্তু সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন কামিন্স। তাঁর দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের বোলারদের কিছুই জানা ছিল না। বরং তাঁকেও এই ষড়যন্ত্রের অন্যতম পরিকল্পনাকারী হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

নিজের আত্মজীবনী ‘সবর’-এ খোয়াজা লিখেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বলের একটি দিক ঘষে রিভার্স সুইং পাওয়ার পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সকলেই অবগত ছিলেন। শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টেও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল বলে দাবি তাঁর। খোয়াজার বক্তব্য অনুযায়ী, দলের প্রত্যেকেরই এই বিষয়ে কিছু না কিছু জানা ছিল। সেই সময় ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহার করার ব্যাপারে সতর্কও করেছিলেন তিনি।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে খোয়াজার অভিযোগের জবাব দেন কামিন্স। তিনি বলেন, ‘উসমান যখন বলছে যে আমরা সবাই জানতাম, তার অর্থ যদি হয় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া হচ্ছে, তা হলে ও ১০০ শতাংশ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। আমি জানতাম না যে এমন কিছু ঘটছে।’

এর পরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তাঁর কথায়, ‘উসমান আরও গুরুতর অভিযোগ করেছে। ও বলেছে, আমি এবং আরও কয়েক জন বোলার স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা করেছিলাম। এটা সম্পূর্ণ অর্থহীন।’

কামিন্সের দাবি, খোয়াজার বইয়ে তাঁর সম্পর্কে যে সব কথা লেখা হয়েছে, তাতে তিনি বিস্মিত ও হতাশ। বিশেষ করে ব্যানক্রফটকে সতর্ক করার বিষয়টি জানতে পেরে অবাক হয়েছেন তিনি। তাঁর মতে, সেই সময় খোয়াজা যদি বিষয়টি জানতেন, তা হলে তাঁর উচিত ছিল ঘটনাটি আটকানোর চেষ্টা করা। কামিন্স বলেন, ‘উসমান আমার বন্ধু ছিল। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন এবং সম্মান নিয়ে এ ভাবে হালকা মন্তব্য করতে পারে না।’

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার দিয়ে বলের একটি দিক ঘষতে দেখা গিয়েছিল। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করার পরে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১২ মাস এবং ব্যানক্রফটকে ন’মাস নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই তদন্তে দলের অন্য সদস্যদের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এ বার খোয়াজার অভিযোগকে সমর্থন করেছেন ওয়ার্নার। অন্য দিকে মিচেল স্টার্ক-সহ অস্ট্রেলিয়ার কয়েক জন ক্রিকেটার সেই দাবি অস্বীকার করেছেন। ফলে আট বছর আগের বিতর্ক নতুন করে অস্ট্রেলীয় ক্রিকেটে বিভাজন তৈরি করেছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

U19 Asia Cup 2026: শেষ বলে নাটকীয় জয়! পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের যুব দল
ময়দান

U19 Asia Cup 2026: শেষ বলে নাটকীয় জয়! পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ...

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়। এক উইকেটে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল ভারত। শনিবার ওমানের আল আমেরাতে ফাইনালে ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলে নেয় ভারত...

১৪ নভে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের কাছে হার!
ময়দান

Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উ...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি নেই। নেই তাঁর বাঁ পায়ের জাদু, নেই কঠিন পরিস্থিতিতে একার দক্ষতায় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা। নতুন যুগের শুরুতেই ধাক্কা খেল আর্জেন্টিনা। শুক্রবার বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় আন্তর্জাতিক প্র...

১৪ নভে ২০২৬, ০৪:৫৫ পিএম · 2 মিনিট
Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার
ময়দান

Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার

স্পোর্টস ডেস্ক: মাঠের সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলারের মৃত্যুর ঘটনায় কড়া শাস্তি পেলেন গোলকিপার। ১২ ম্যাচের জন্য নির্বাসিত করা হল ফ্রান্সের ক্লাব ফুটবলে নয়, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওনোকে। স...

১৪ নভে ২০২৬, ০৪:৫০ পিএম · 2 মিনিট
KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা
ময়দান

KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্প...

স্পোর্টস ডেস্ক: আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আসতে পারে বড় পরিবর্তন। মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআরের মালিকপক্ষের আলোচনা চলছে বলে রিপোর্ট। তবে পুরো দলের মা...

১৪ নভে ২০২৬, ০৪:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.