JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:৫৯ পিএম
Breaking
Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের... Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার AIIMS Delhi : জন্মের আগেই ত্রুটি মেরামত, ভারতের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস, নজির AIIMS-এ... বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের... Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার AIIMS Delhi : জন্মের আগেই ত্রুটি মেরামত, ভারতের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস, নজির AIIMS-এ... বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক...

Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের কাছে হার!

Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের কাছে হার!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি নেই। নেই তাঁর বাঁ পায়ের জাদু, নেই কঠিন পরিস্থিতিতে একার দক্ষতায় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা। নতুন যুগের শুরুতেই ধাক্কা খেল আর্জেন্টিনা। শুক্রবার বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ১-২ গোলে হারল ২০২৬ বিশ্বকাপের রানার্স দল। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরে এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই বুঝিয়ে দিল, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে হারানোর শূন্যতা পূরণ করা কতটা কঠিন। তবে হার নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন কোচ লিয়োনেল স্কালোনি। বরং নতুন করে দল গড়ার প্রক্রিয়া শুরু করতে চান তিনি।

ম্যাচের পরে স্কালোনি বলেন, ‘লিয়োর অনুপস্থিতিতে আমাদের নতুন করে দল গড়তে হবে। তবে এই হার থেকে ঘুরে দাঁড়ানোর মতো প্রতিভা আমাদের দলে রয়েছে। ম্যাচের ফল যা-ই হোক, খেলাটা ভাল হয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা ভাল খেলেছি। বিশ্লেষণ করার মতো বেশ কিছু বিষয় পেয়েছি। জানতাম, কাজটা কঠিন হবে। এখন আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’

মেসির অবসরের পরে আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাঁর জায়গা পূরণ করা। ২০ বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের আক্রমণের প্রধান ভরসা ছিলেন মেসি। গোল করা, গোলের সুযোগ তৈরি, সতীর্থদের খেলানো কিংবা কঠিন সময়ে নেতৃত্ব দেওয়া—সব ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অপরিসীম। তাই এক জন ফুটবলারের মধ্যে সেই সমস্ত গুণ খুঁজে পাওয়া সম্ভব নয় বলেই মনে করছেন স্কালোনি।

ম্যাচে অবশ্য শুরুটা ভাল করেছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে লিয়োনার্দো বালার্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান ম্যাক্সি আরাউহো। নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে খেলতে নেমে দারুণ ছন্দে ছিল উরুগুয়ে। ৭৩ মিনিটে জুলিয়ান আলভারেসের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। কিন্তু সমতা ফেরানো সম্ভব হয়নি।

মেসির অনুপস্থিতি শুধু মাঠেই নয়, গ্যালারিতেও স্পষ্ট ছিল। স্টেডিয়াম পুরো ভর্তি হয়নি। অধিকাংশ সমর্থকের গায়ে ছিল মেসির ১০ নম্বর জার্সি। কিন্তু সেই জার্সি কাউকে দেননি স্কালোনি। তাঁর কথায়, এখনও ঠিক করেননি কে পরবেন মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। আপাতত সেটি ফাঁকাই থাকবে! আর্জেন্টিনার পরবর্তী লক্ষ্য মঙ্গলবার কোর্দোবায় কোস্টারিকার বিরুদ্ধে জয়। অন্য দিকে উরুগুয়ে খেলবে ডমিনিকান প্রজাতন্ত্রের বিরুদ্ধে।

1 Views 0 Likes 0 Comments

Related News

Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার
ময়দান

Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার

স্পোর্টস ডেস্ক: মাঠের সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলারের মৃত্যুর ঘটনায় কড়া শাস্তি পেলেন গোলকিপার। ১২ ম্যাচের জন্য নির্বাসিত করা হল ফ্রান্সের ক্লাব ফুটবলে নয়, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওনোকে। স...

১৪ নভে ২০২৬, ০৪:৫০ পিএম · 2 মিনিট
KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা
ময়দান

KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্প...

স্পোর্টস ডেস্ক: আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আসতে পারে বড় পরিবর্তন। মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআরের মালিকপক্ষের আলোচনা চলছে বলে রিপোর্ট। তবে পুরো দলের মা...

১৪ নভে ২০২৬, ০৪:১৭ পিএম · 2 মিনিট
Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন মহম্মদ কাইফ
ময়দান

Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে...

স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলের অন্যতম বড় ভরসা রোহিত শর্মা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে তাঁর ব্যাটিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাঁচ ম্যাচের সিরিজে এ...

১৪ নভে ২০২৬, ০৪:১০ পিএম · 3 মিনিট
India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়াডে গুরনুর
ময়দান

India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে বড় পরিবর্তন আনল বিসিসিআই। স্পিনার কুলদীপ যাদবকে দল থেকে ছেড়ে দেওয়া হল। তাঁর পরিবর্তে টেস্ট দলে জায়গা পেলেন পেসার গুরনুর ব্রার। পাশাপাশি চো...

১৪ নভে ২০২৬, ০৪:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.