JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:০৮ পিএম
Breaking
ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস... বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস... বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা

ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা

ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দাম কমতেই দেশজুড়ে সোনা কেনার হিড়িক! ধনতেরস ও দীপাবলিকে কেন্দ্র করে মাত্র দু’দিনে দেশে বিক্রি হল ৫২ টন সোনা। যার বাজারমূল্য প্রায় ৭২ হাজার কোটি টাকা। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর বিক্রিও। ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে উৎসবের এই দুই দিনে সোনার চাহিদা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে, রুপোর চাহিদা বেড়েছে ১০ শতাংশ। সংস্থার হিসাব বলছে, দু’দিনে প্রায় ৩০০ টন রুপো বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ৫ হাজার ৪০০ কোটি টাকা।

তবে সোনা বিক্রির অন্যতম কারণ হল দামের সাম্প্রতিক পতন। একসময় প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকায় পৌঁছেছিল। পরে উৎসবের সময় তা কমে প্রায় ১ লক্ষ ৩১ হাজার টাকায় নেমে আসে। ফলে দাম কিছুটা কমতেই ফের সোনার দোকানে ভিড় বাড়তে ক্রেতদের। পাশাপাশি বিয়ের মরশুম শুরু হওয়ার আগেও গয়না কেনার প্রবণতা বেড়েছে। IBJA-র জাতীয় সম্পাদক সুরেন্দ্র মেহতার দাবি, দীর্ঘদিন ধরে বাজারে যে চাহিদা জমে ছিল, উৎসবের মরশুমে তারই প্রতিফলন দেখা গিয়েছে। পাশাপাশি, নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে বিয়ের মরশুম। ফলে বহু পরিবার ধনতেরসের সময়েই বিয়ের গয়না কেনার কাজ সেরে রেখেছে। উৎসব ও বিয়ের কেনাকাটা একসঙ্গে বাজারে চাহিদা বাড়িয়েছে।

এবার ধনতেরস ছিল ৬ নভেম্বর এবং দীপাবলি ৮ নভেম্বর। মাসের শুরুতেই দুই উৎসব পড়ায় বহু মানুষের হাতে বেতন ও বোনাসের টাকা ছিল। ফলে কেনাকাটায় বাড়তি উৎসাহ তৈরি হয়। শুধু সোনা-রুপো নয়, প্রাকৃতিক হীরের বাজারেও ভালো ব্যবসা হয়েছে। গত আট বছরের মধ্যে প্রাকৃতিক হীরের বিক্রির পরিমাণ ছিল দ্বিতীয় সর্বোচ্চ। ধনতেরসে খুচরো ব্যবসায়ীদের বিক্রি বেড়েছে ২৫০ শতাংশ এবং দীপাবলিতে ৪৭ শতাংশ। সব মিলিয়ে উৎসবের মরশুমে মূল্যবান ধাতু ও অলঙ্কারের বাজারে নতুন করে চাহিদা ফেরার ইঙ্গিত মিলছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Indian Stock Market: মার্কিন নির্বাচনের প্রভাবেই চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার! ২৩,৯০০ পার করল নিফটি, ডলারের তুলনায় শক্তিশালী হল টাকা
ব্যবসা

Indian Stock Market: মার্কিন নির্বাচনের প্রভাবেই চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার! ২৩,৯০০...

বিজনেস ডেস্ক: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে যখন টানাপোড়েন, তখন তার মধ্যেই চাঙ্গা হয়ে উঠল ভারতীয় শেয়ারবাজার। বুধবার দিনের শুরুতেই ইতিবাচক প্রবণতা দেখা গেল দেশীয় বাজারে। ২৩,৯০০-র গণ্ডি পার ...

০৪ নভে ২০২৬, ০১:২৩ পিএম · 2 মিনিট
Gold Price: ধনতেরাসের আগেই সোনা-রুপোয় বড় ধস! এখনই কিনবেন, নাকি আরও কমবে দাম? কী বলছেন বিশেষজ্ঞরা?
ব্যবসা

Gold Price: ধনতেরাসের আগেই সোনা-রুপোয় বড় ধস! এখনই কিনবেন, নাকি আরও কমবে দাম? কী ব...

কলকাতা: ধনতেরাসের আগে সোনা ও রুপোর দামে বড়সড় পতন। উৎসবের মরশুমে গয়না বা মূল্যবান ধাতু কেনার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের জন্য কিছুটা স্বস্তির খবর। ৩ নভেম্বর আন্তর্জাতিক বাজারের প্রভাবের পাশাপাশি দেশীয় বাজারেও দাম কমেছ...

০৩ নভে ২০২৬, ০৬:২৩ পিএম · 2 মিনিট
Gold Price: ধনতেরসের আগেই সোনা-রুপোতে বড় পতন! জেনে নিন আজকের বাজারদর
ব্যবসা

Gold Price: ধনতেরসের আগেই সোনা-রুপোতে বড় পতন! জেনে নিন আজকের বাজারদর

নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে বড় স্বস্তির খবর! ধনতেরসের আগে একধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, গত কয়েক দিন ধরে টানা কমছে সোনা-রুপোর দর। ৩১ অ...

৩১ অক্টো ২০২৬, ০২:৩৫ পিএম · 2 মিনিট
Gold Loan: সোনা বিক্রি নয়, বন্ধক রেখেই মিলছে টাকা! ৫ বছরে গোল্ড লোন গ্রহীতা বাড়ল ৩৫%, নেপথ্যে কোন কারণ?
ব্যবসা

Gold Loan: সোনা বিক্রি নয়, বন্ধক রেখেই মিলছে টাকা! ৫ বছরে গোল্ড লোন গ্রহীতা বাড়ল...

কলকাতা: সংসারের খরচ, ব্যবসার প্রয়োজন কিংবা হঠাৎ কোনও আর্থিক সংকট টাকার প্রয়োজন মেটাতে অনেকেই এখন সোনার গয়না বন্ধক রেখে ঋণ নেওয়ার পথে হাঁটছেন। ভারতে গোল্ড লোন বা সোনার ঋণের চাহিদা ক্রমশ বাড়ছে।  গত পাঁচ বছরে গোল্ড লো...

২৫ অক্টো ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.