JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:০৭ পিএম
Breaking
India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস... বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা? India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস... বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা?

Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ
হরমুজে বিস্ফোরণ ছবি: সংগৃহীত

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে নতুন করে ঘনীভূত হচ্ছে যুদ্ধের আশঙ্কা। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে আচমকাই ঘটল পরপর বিস্ফোরণের ঘটনা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। তবে ঠিক কিভাবে এই বিপত্তি ঘটলো এবং এর পিছনে কারা দায়ী, তা নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC)নৌবাহিনীর দাবী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় নো-মাইনে ধাক্কা লাগে দুটি তেলবাহী জাহাজের। এরপরেই জাহাজ দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ১৪ নভেম্বর এই ঘটনার কথা প্রকাশে এসেছে।

IRGC নৌবাহিনীর দাবি অনুযায়ী, জাহাজ দুটি হরমুজ প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে যাতায়াত করছিল। কিন্তু ইরানের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে কোনরকম সমন্বয় না করেই তাঁরা একটি 'অননুমোদিত' জলপথ ব্যবহার করেছিল। এমনকি জাহাজ দুটির রাডার এবং অবস্থান সনাক্ত করার ব্যবস্থাও বন্ধ ছিল বলে অভিযোগ করেছে ইরান। ক্ষতিগ্রস্ত জাহাজ গুলির মধ্যে একটি সুপারট্যাঙ্কার বলেও দাবি করা হয়েছে।।

এই ঘটনার তাৎপর্য আরও বেড়ে গিয়েছে পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার কারণে। ইরান আগেই জানিয়েছে, ইজরায়েল ও আমেরিকার সঙ্গে সম্পর্কিত জাহাজ গুলির হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বিধি নিষেধ আছে। তবে গোটা ঘটনায় এখনো কিছু প্রশ্নের উত্তর মেলেনি। জাহাজ দুটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে ইরানের এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে জল্পনা। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও আন্তর্জাতিক তেল পরিবহনের ভবিষ্যৎ নিয়েও বাড়ছে উদ্বেগ।

3 Views 0 Likes 0 Comments

Related News

Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস্ময়
বিদেশ

Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞান...

নিউজ ডেস্ক: দেখতে আর পাঁচটা সাধারণ বাদামি মাশরুমের মতোই। আকারেও এত ছোট যে বুড়ো আঙুলের নখের উপর অনায়াসে জায়গা হয়ে যেতে পারে। কিন্তু তার ভিতরে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক ভয়ংকর রাসায়নিক বিস্ময়। একই মাশরুমে রয়েছে হ্যালুসিনেশন...

১৪ নভে ২০২৬, ০৩:২২ পিএম · 3 মিনিট
US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত, অবশেষে কাটলো জট
বিদেশ

US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্ল...

যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলের টেলিযোগাযোগ ব্যবস্থায় বড়সড় কারিগরি ত্রুটির জেরে দেশজুড়ে ১১ হাজারেরও বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার, ১৩ নভেম্বর এই সমস্যার কারণে চার ঘণ্টারও বেশি সময় সমস্ত ফ্লাইটের উ...

১৪ নভে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি
বিদেশ

USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জ...

আমেরিকা বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

১৪ নভে ২০২৬, ০৭:৫২ এএম · 2 মিনিট
বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই পোশাককর্মীদের জন্য সস্তায় চাল বিক্রি বাংলাদেশে
বিদেশ

বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই পোশাককর্মীদের জন্য সস্তায় চাল বিক্রি বাংলাদেশে

বেতনবৃদ্ধির দাবিতে বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমিক বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে শ্রমিকদের আর্থিক স্বস্তি দিতে কেজি প্রতি ৩০ টাকা দরে চাল বিক্রির বিশেষ প্রকল্প চালু করল সরকার। এক জন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। অন্যদিকে, ন্যূনতম মাসিক বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।

১৩ নভে ২০২৬, ০৯:০১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.