JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:০৬ পিএম
Breaking
India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস... বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা? India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস... বদলে গিয়েছে কার্টুনের দুনিয়া, শিশুদের শৈশব নিয়েই উদ্বিগ্ন কলকাতার অভিভাবকেরা Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা?

India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়াডে গুরনুর

India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়াডে গুরনুর
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে বড় পরিবর্তন আনল বিসিসিআই। স্পিনার কুলদীপ যাদবকে দল থেকে ছেড়ে দেওয়া হল। তাঁর পরিবর্তে টেস্ট দলে জায়গা পেলেন পেসার গুরনুর ব্রার। পাশাপাশি চোট কাটিয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ফলে সিরিজ শুরুর আগে ভারতীয় শিবিরে একদিকে যেমন নতুন মুখের আগমন, অন্যদিকে তেমনই ফিরলেন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড দুই টেস্টের সিরিজ। নিউজিল্যান্ডের পরিবেশ ও পিচে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। সেই কারণেই কুলদীপকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক কমিটি। বিসিসিআই জানিয়েছে, দেশের ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কুলদীপের পরিবর্তে দলে আসা গুরনুর এবার টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন। ফলে রবিবারের পঞ্চম এক দিনের ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। তবে ওই ম্যাচের জন্য নতুন করে কাউকে দলে নেওয়া হচ্ছে না।

অন্যদিকে, চোট সারিয়ে দলে ফিরেছেন পন্থ। ইরানি কাপের সময় পাঁজরের পাশের পেশিতে চোট পেয়েছিলেন তিনি। ১ থেকে ৪ অক্টোবর শ্রীনগরে রেস্ট অব ইন্ডিয়ার অধিনায়কত্ব করার সময় সেই চোট লাগে। এরপর ২৩ অক্টোবর থেকে বেঙ্গালুরুর বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে পুনর্বাসন চলছিল তাঁর। ফিটনেস পরীক্ষায় ছাড়পত্র পাওয়ার পর এবার নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। সহ-অধিনায়ক লোকেশ রাহুল। দুই টেস্টের সিরিজের আগে পন্থের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের উইকেটকিপিং বিভাগে বাড়তি বিকল্প তৈরি করল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সংশোধিত টেস্ট দল-

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কল, ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও গুরনুর ব্রার।

পঞ্চম এক দিনের ম্যাচে ভারতের দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষাণ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), অক্ষর প্যাটেল, নমন ধীর, অকিব নবি, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর ও কুলদীপ যাদব।

1 Views 0 Likes 0 Comments

Related News

Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
ময়দান

Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব...

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। এই বয়সেই ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়ল বিহারের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার দলের অধিনায়ক নির্বাচিত হয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়া...

১৪ নভে ২০২৬, ০৩:২৯ পিএম · 2 মিনিট
Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির
ময়দান

Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির

স্পোর্টস ডেস্ক: আইপিএলে এখনই ১০ থেকে বাড়িয়ে ১২টি দল করার কোনও পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। বোর্ডের এই অবস্থানকে স্বাগত জানালেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। তাঁর মতে, ১২ দলের আইপিএল নিয়ে যে জল্পনা চলছিল, বোর্ডের স্পষ্ট ...

১৪ নভে ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের
ময়দান

KKR: বিদেশি অধিনায়ক নয়, নাইটদের নেতা হোক রিঙ্কুই! পরামর্শ আকাশের

স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচন নিয়ে বড় পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, নিলামে যদি কোনও যোগ্য বিদেশি অধিনায়ককে পাওয়া না যায়, তা হলে আর কাউকে খোঁজ...

১৪ নভে ২০২৬, ০৩:২৪ পিএম · 2 মিনিট
রেইন্ডার্সের হ্যাটট্রিক ও টিম্বারের জোড়া গোলে গ্রীসের বিরূদ্ধে  নেদারল্যান্ডসের ৭-০ ব্যবধানে ঐতিহাসিক জয়
ময়দান

রেইন্ডার্সের হ্যাটট্রিক ও টিম্বারের জোড়া গোলে গ্রীসের বিরূদ্ধে নেদারল্যান্ডসের ৭-...

উয়েফা নেশনস লিগে গ্রিসকে ৭-০ গোলে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। তিজানি রেইন্ডার্সের দুরন্ত হ্যাটট্রিক এবং জুরিয়েন টিম্বারের জোড়া গোলে ঐতিহাসিক জয় পেল ডাচরা। এই জয়ের সুবাদে নেশনস লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসাল তারা। এবার গ্রুপের শেষ ম্যাচে জার্মানির মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

১৪ নভে ২০২৬, ০২:৫০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.