JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৩:০৩ পিএম
Breaking
Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা? রেইন্ডার্সের হ্যাটট্রিক ও টিম্বারের জোড়া গোলে গ্রীসের বিরূদ্ধে নেদারল্যান্ডসের ৭-০ ব্যবধা... Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি! রোনালদোর ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে গোটা পর্তুগাল! প্রিয় অধিনায়ককে বিদায় জানাতে অভিনব উদ্... Meditation: ধ্যান কি আদৌ সবার জন্য নিরাপদ? মানসিক শান্তির বদলে বাড়তে পারে উদ্বেগ-অবসাদ! Prasun Banerjee: এনসিপিআইয়ে মোহভঙ্গ? পাঁচ মাসেই ‘ঘরে ফেরার’ ইঙ্গিত হাওড়ার সাংসদ প্রসূন বন... ১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ সত্যজিতের চার কালজয়ী গল্পে রহস্য-রোমাঞ্চের ডালি, নতুন অ্যান্থলজি নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্... Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা? রেইন্ডার্সের হ্যাটট্রিক ও টিম্বারের জোড়া গোলে গ্রীসের বিরূদ্ধে নেদারল্যান্ডসের ৭-০ ব্যবধা... Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি! রোনালদোর ৭ নম্বর জার্সিতে মাঠে নামবে গোটা পর্তুগাল! প্রিয় অধিনায়ককে বিদায় জানাতে অভিনব উদ্... Meditation: ধ্যান কি আদৌ সবার জন্য নিরাপদ? মানসিক শান্তির বদলে বাড়তে পারে উদ্বেগ-অবসাদ! Prasun Banerjee: এনসিপিআইয়ে মোহভঙ্গ? পাঁচ মাসেই ‘ঘরে ফেরার’ ইঙ্গিত হাওড়ার সাংসদ প্রসূন বন... ১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ সত্যজিতের চার কালজয়ী গল্পে রহস্য-রোমাঞ্চের ডালি, নতুন অ্যান্থলজি নিয়ে বড়পর্দায় ফিরছেন সন্...

Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা?

Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা?
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দূরপাল্লার ট্রেনে সফর করতে গিয়ে ‘আরএসি’ বা রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন টিকিটের চক্করে পড়েননি, এমন যাত্রী খুঁজে পাওয়া ভার। পুরো টিকিটের দাম দিয়েও একটি মাত্র সাইড-লোয়ার বার্থ অন্য আরেকজন যাত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার এই পুরনো প্রথা নিয়ে ক্ষোভ বহুদিনের। এবার সেই যাত্রী-অসন্তোষেই সম্ভবত ইতি পড়তে চলেছে। সূত্রের খবর, ভারতীয় রেলের অন্দরে ‘আরএসি’ ব্যবস্থা তুলে দেওয়া কিংবা বদল আনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

বর্তমানে রেলে আরএসি টিকিট কাটার অর্থ হল, দু’জন যাত্রীকে একটি মাত্র সিটে বসে বা পালা করে শুয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। অথচ ভাড়া নেওয়া হয় দু’জনের কাছ থেকেই তা-ও আবার পুরো বার্থের সমান! দীর্ঘ যাত্রাপথে অপরিচিত কারও সঙ্গে একটি সরু বার্থ ভাগ করে নেওয়া যে কতটা অস্বস্তিকর, তা ভুক্তভোগীরাই জানেন। বিশেষ করে সহযাত্রী যদি ভিন্ন লিঙ্গের হন, তবে ভোগান্তি ও বিড়ম্বনা আরও কয়েক গুণ বেড়ে যায়। সিট নিয়ে যাত্রীদের মধ্যে বচসা বা অশান্তিও নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই আমজনতার একটা বড় অংশ প্রশ্ন তুলছিলেন, পূর্ণ পরিষেবা না দিয়ে রেল কেন পুরো টাকা নেবে?

বিষয়টি নজর এড়ায়নি সংসদীয় কমিটিরও। চলতি বছরেরই ৪ ফেব্রুয়ারি সংসদে পেশ হওয়া এক রিপোর্টে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সরাসরি এই ব্যবস্থার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। কমিটির সাফ কথা ছিল, যে যাত্রী পুরো বার্থ পাচ্ছেন না, তাঁর কাছ থেকে পুরো ভাড়া নেওয়া মোটেও ন্যায়সঙ্গত নয়। বরং এই ধরনের যাত্রীদের ভাড়ার একটা অংশ ফেরত দেওয়ার ব্যবস্থা করার সুপারিশও করেছিল পিএসি। সংসদে বিষয়টি ওঠার পরই নড়েচড়ে বসেছে রেল মন্ত্রক।

রেলের এক শীর্ষ কর্তাও স্বীকার করে নিয়েছেন যে, যাত্রীদের সিংহভাগই এই ব্যবস্থাকে অন্যায্য বলে মনে করেন। পুরো সিট না পেয়েও পুরো টাকা গোনা যে অনুচিত, তা মানছেন আধিকারিকদের একাংশও। তা ছাড়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে রেলের পরিষেবাতেও বদল আসছে। যার প্রমাণ মিলেছে সাম্প্রতিক ট্রেনগুলিতে। বন্দে ভারত স্লিপার কিংবা নতুন অমৃত ভারত এক্সপ্রেসের স্লিপার কোচে কিন্তু আরএসি-র কোনও বালাই রাখা হয়নি, সেখানে কেবল কনফার্মড বার্থই দেওয়া হচ্ছে।

তবে কি এবার সাধারণ এক্সপ্রেস ট্রেনগুলি থেকেও চিরতরে বিদায় নেবে আরএসি? রেল সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, সরকারিভাবে কোনো ঘোষণাও আসেনি। পুরো ব্যবস্থাটিই বাতিল করা হবে, নাকি পিএসি-র সুপারিশ মেনে আংশিক ভাড়া ফেরত দেওয়ার পথে হাঁটবে রেল তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে রেলের এই ভাবনাচিন্তাই আপাতত আশার আলো দেখাচ্ছে কোটি কোটি ট্রেনযাত্রীকে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি!
দেশ

Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি!

মাটিতে পড়ে থাকা একটি ছোট 'পপ পপ' বাজি বা রসুন বাজি দেখতে পায় আদিত্য। কৌতুহল বসতো সেটি মুখে পুরে নেয়। এরপর দাঁত দিয়ে চিবাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বাজিটি মুখের ভিতরে ফেটে যায়। বিস্ফোরণের জেরে শিশুটির মুখের ভেতরের নরম অংশ ও মাড়িতে গুরুতর আঘাত লাগে।

১৪ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ
দেশ

১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ

নিউজ ডেস্ক: এবার দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সভার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে চাইছে দিল্লি পুলিশ। রামলীলা ময়দানে জমায়েত নিয়ন্ত্রণে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) বা নির্দেশিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্...

১৪ নভে ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী
দেশ

Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালে...

নিউজ ডেস্ক: আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৭ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদী লেখেন, 'প্রয়াত প্রধানমন্ত...

১৪ নভে ২০২৬, ১২:১৪ পিএম · 2 মিনিট
S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ
দেশ

S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ

নয়াদিল্লি: যুদ্ধ, বাণিজ্যিক সংঘাত, প্রযুক্তির বিপ্লব এবং বদলে যাওয়া আন্তর্জাতিক সম্পর্ক। দ্রুত পাল্টাচ্ছে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কী হওয়া উচিত? আন্তর্জাতিক অস্থিরতার মোকাবিলায় ...

১৪ নভে ২০২৬, ১২:০১ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.