JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ১২:৩৬ পিএম
Breaking
Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল... S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩ জায়গায়... US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যা... Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায় হাজিরার... Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ... Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল... S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩ জায়গায়... US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যা... Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায় হাজিরার... Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ...

Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী

Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৭ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদী লেখেন, 'প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই। 

https://x.com/narendramodi/status/2121430966820565397?a=Oab7bSWn85Z-z5XTAVM&s=20

এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে নেহরুকে ‘ভারতের রত্ন’ বলে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে আধুনিক, বিজ্ঞানমনস্ক, প্রগতিশীল এবং আত্মবিশ্বাসী ভারত গড়ার ক্ষেত্রে নেহরুর স্বপ্নের কথা তুলে ধরেন রাহুল। তাঁর মতে, নেহরুর দেখানো পথ আজও অনুপ্রেরণা জোগায়। স্বাধীনতাকে কখনও চূড়ান্ত লক্ষ্য হিসেবে দেখেননি নেহরু। বরং দেশের নতুন যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখেছিলেন। 

https://x.com/RahulGandhi/status/2121446251300569592?a=zkYUuYNGVZt-9-pfjMM&s=20

রাহুল ছাড়াও জওহরলাল নেহরুকে শ্রদ্ধা জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

https://x.com/PTI_News/status/2121441768956944776?a=NxXRBA4-zHsjoY2coSk&s=20

রাহুল গান্ধী আরও লেখেন, 'নেহরুর কাছে ভারত ছিল একটি ধারণা, যেখানে বৈচিত্র্যই শক্তি, গণতন্ত্রই বিশ্বাস এবং সমতাই মূল ভিত্তি। আধুনিক, বিজ্ঞানমনস্ক, প্রগতিশীল ও আত্মবিশ্বাসী ভারত গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। সেই স্বপ্নের ভারত গড়ার প্রচেষ্টাই নেহরুর প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য বলে মন্তব্য করেন রাহুল। 

অন্যদিকে, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা নেহরুকে বিপ্লবী, দূরদর্শী এবং দেশ গঠনের অন্যতম কারিগর বলে উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, 'জওহরলাল নেহরু সেই অনন্য মানুষ ছিলেন - একজন বিপ্লবী, দূরদর্শী এবং রূপকার। তাঁর মৃত্যুর ষাট বছরেরও বেশি সময় পরে এখনও যাঁরা আমাদের সংবিধান এবং গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, তারা যে তাঁকে আক্রমণ করে, তা ভারতের প্রতি তাঁর অটুট অঙ্গীকারের প্রমাণ। 

https://x.com/priyankagandhi/status/2121448757745401956?a=wUd6kZPAaRDJex6i5ZI&s=20

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও নেহরুর অবদান স্মরণ করে বলেন, স্বাধীনতার পর দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ঐতিহাসিক। গণতন্ত্র, সাম্য, ধর্মনিরপেক্ষতা এবং বিজ্ঞানমনস্ক চিন্তাধারার প্রতি নেহরুর গভীর বিশ্বাসের কথাও তুলে ধরেন তিনি।

https://x.com/kharge/status/2121444063920717973?a=ymDSNvtICiQren_RJIo&s=20

উল্লেখ্য, ১৮৮৯ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন জওহরলাল নেহরু। তাঁর জন্মদিনই সারা দেশে শিশু দিবস হিসেবে পালিত হয়। শিশুদের প্রতি বিশেষ স্নেহের কারণে তিনি ‘চাচা নেহরু’ নামেও পরিচিত। নেহরু দৃঢ়ভাবে বিশ্বাস করতেন, শিশুরাই দেশের ভবিষ্যতের ভিত্তি। তাঁদের শিক্ষা, লালন-পালন এবং সামগ্রিক বিকাশের উপরই দেশের অগ্রগতি নির্ভর করে। ছোটদের সঠিকভাবে গড়ে তোলা এবং শিক্ষা ও বিকাশের পর্যাপ্ত সুযোগ করে দেওয়ার উপর তিনি বরাবরই গুরুত্ব দিতেন।

2 Views 0 Likes 0 Comments

Related News

S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ
দেশ

S Jaishankar: যুদ্ধ, বাণিজ্যযুদ্ধে টালমাটাল বিশ্ব, বদলাচ্ছে ক্ষমতার সমীকরণ

নয়াদিল্লি: যুদ্ধ, বাণিজ্যিক সংঘাত, প্রযুক্তির বিপ্লব এবং বদলে যাওয়া আন্তর্জাতিক সম্পর্ক। দ্রুত পাল্টাচ্ছে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কী হওয়া উচিত? আন্তর্জাতিক অস্থিরতার মোকাবিলায় ...

১৪ নভে ২০২৬, ১২:০১ পিএম · 4 মিনিট
Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩ জায়গায় তল্লাশি
দেশ

Mahadev Betting App : মহাদেব বেটিং অ্যাপের বিরুদ্ধে CBI-এর বড় অভিযান, ৬ রাজ্যে ৩৩...

বিদেশ থেকে পরিচালিত হচ্ছিল একটি গোটা নেটওয়ার্ক। যার শিকড় ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। সেই বেআইনি সাম্রাজ্যের পর্দা ফাঁস করতে এবার দেশজুড়ে বড়সড় অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI।

১৪ নভে ২০২৬, ১২:০০ পিএম · 1 মিনিট
Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার!
দেশ

Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার!

বিরোধী দলনেতার অভিযোগের পর এবার বিদেশী প্রযুক্তি কেনার সরকারি নথি সামনে এনে কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করালো কংগ্রেস নেতা পবন খেড়া।

১৩ নভে ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট
অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩
দেশ

অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণে...

অসুস্থ ছেলের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকায় গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

১৩ নভে ২০২৬, ০৮:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.