JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ১০:১৭ এএম
Breaking
Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ... Samik Bhattacharya : বিজেপির পতাকা নিয়ে অরাজকতা, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! Howrah Municipal Election : কলকাতার পর এবার হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টে মামল... Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার! বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই পোশাককর্মীদের জন্য সস্তায় চাল বিক্রি বাংলাদেশে জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ... Samik Bhattacharya : বিজেপির পতাকা নিয়ে অরাজকতা, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! Howrah Municipal Election : কলকাতার পর এবার হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টে মামল... Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার! বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই পোশাককর্মীদের জন্য সস্তায় চাল বিক্রি বাংলাদেশে জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের

Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস

Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস
পুলিশকে হুমকির অভিযোগ! ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজনৈতিক সংঘাত যেন বঙ্গ রাজনীতির অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে তৃণমূলের যুবরাজের। এবার নতুন করে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আগেই। এবার সেই অভিযোগের তদন্তে সরাসরি অভিষেকের বাড়িতে পৌঁছল পুলিশ। কালীঘাট রোডের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস ধরানো হল। আগামী ২০ নভেম্বর দুপুর ১টায় গিরিশ পার্ক থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে।

 

প্রসঙ্গত, ঘটনাটির সূত্রপাত হয়েছিল গত ৩১ শেষ আগষ্ট। ওই দিন গিরিশ পার্ক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর দাবি, বাড়ির সামনে দাঁড়িয়ে পুলিশের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা কার্যত পুলিশকর্মীদের হুমকি দেওয়ার সমান। সেই অভিযোগের ভিত্তিতেই গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়। এবার সেই মামলাতেই তদন্তের স্বার্থে অভিষেককে তলব করল পুলিশ।

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ইন্দ্রনীল সেন। সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়। সেইসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁর অভিযোগ ছিল, “কয়েকজন পুলিশ আধিকারিক রাজনৈতিক নির্দেশে কাজ করছেন এবং তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। যারা মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই কাজ করছেন তাদের প্রত্যেকের নাম লেখা থাকছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ভবিষ্যতে তৃণমূল সরকার ক্ষমতায় ফিরলে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের কাউকেই রেয়াত করা হবে না।”

 

এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড় চোরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সময় বুঝেই পদক্ষেপ করতে হয়। বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই।”

অন্যদিকে, চোরবাগানের পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনাতেও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক। “আইনশৃঙ্খলার নামে প্রহসন চলছে বলে অভিযোগ করে তাঁর দাবি ছিল, কয়েকজন চুনোপুঁটিকে গ্রেফতার করে দায় এড়ানো যাবে না।”

 

এর পাল্টা চন্দ্রনাথ রথের খুনের প্রসঙ্গ তুলে অভিষেককে আক্রমণ করেছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, “অভিষেক ব্যানার্জি হতাশায় চন্দ্রনাথ রথকে মারিয়েছিল, হতাশায়। ওর কাছেও পৌঁছে যাবে CBI, যা তদন্ত চলছে।”

 

সব মিলিয়ে রাজনৈতিক বক্তব্য, পাল্টা হুঁশিয়ারি এবং একের পর এক গ্রেফতারিকে ঘিরে যখন রাজ্য রাজনীতির পারদ চড়ছে, তখন অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস পৌঁছনো নতুন মাত্রা যোগ করল সেই সংঘাতে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায় শহর?
মহানগর

Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অ...

আগামী ২১ নভেম্বর, শনিবার কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৩ নভে ২০২৬, ০৭:৩০ পিএম · 1 মিনিট
Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের
মহানগর

Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের

ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ছট পুজোর সময় বাগবাজারের মায়ের ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

১৩ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম · 2 মিনিট
অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারের
মহানগর

অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারে...

নিউজ ডেস্ক: অবশেষে নিউমার্কেট হোটেল অগ্নিকাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ। ৯০ দিনের মধ্যেই ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। প্রায় ৩৫০ পাতার চার্জশিটে নাম রয়েছে হোটেলের মালিক-সহ তিন অভিযুক্তের। বৃহস্পতিবার বি...

১৩ নভে ২০২৬, ০৬:২২ পিএম · 2 মিনিট
ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার
মহানগর

ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার

নিউজ ডেস্ক: সামনেই ছটপুজো। তার আগেই সেজে উঠছে কলকাতা ও হাওড়ার গঙ্গার ঘাটগুলি। ছট পুজো উত্তর ভারতের অন্যতম প্রাচীন এবং আধ্যাত্মিক উৎসব। উৎসবের মরশুমে শহরের পরিবেশকে আরও মনোরম করে তুলতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। ...

১৩ নভে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.