JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৮:৫৯ পিএম
Breaking
জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের ব্যাটিং বিপর্যয়ের দায় এড়াতে পারবেন না কোহলি-রোহিতেরা, স্পষ্ট বার্তা গম্ভীরের রাশিয়ায় ১২০০ ড্রোনের হামলা ইউক্রেনের, মৃত ৭ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা, ঘুরে দাঁড়াতে ২২.৫ কোটি টাকা অনুদান ভারতের মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি দেখলেন সুরেশ রায়না, ভাইরাল প্রাক্তন ক্রিকেটারের ছবি মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের ব্যাটিং বিপর্যয়ের দায় এড়াতে পারবেন না কোহলি-রোহিতেরা, স্পষ্ট বার্তা গম্ভীরের রাশিয়ায় ১২০০ ড্রোনের হামলা ইউক্রেনের, মৃত ৭ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা, ঘুরে দাঁড়াতে ২২.৫ কোটি টাকা অনুদান ভারতের মহাকালেশ্বর মন্দিরে ভস্ম আরতি দেখলেন সুরেশ রায়না, ভাইরাল প্রাক্তন ক্রিকেটারের ছবি মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি

জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের

জলবায়ু সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বিশ্বনেতাদের
ছবি: সংগৃহীত

হাবিবুর রহমান, ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামো শক্তিশালী করা, জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণ এবং বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন ১০০টির বেশি দেশের নেতারা। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনের দ্বিতীয় দিনে এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে দেশগুলো ‘আন্টালিয়া কমপ্যাক্ট ফর এনার্জি এফিশিয়েন্ট বিল্ডিংস’ উদ্যোগে সমর্থন জানিয়েছে। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক ভবন খাতে পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভবনে দক্ষ বিদ্যুতায়ন বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বিশ্বের ছয়টি টেকসই ভবন প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

কপ-৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু পদক্ষেপের সুফল মানুষের বসবাসের জায়গায় পৌঁছে দিতে হবে। নিরাপদ জনপদ, জ্বালানিসাশ্রয়ী বাড়ি ও শক্তিশালী অবকাঠামো গড়ে তোলাই এখন গুরুত্বপূর্ণ। নগরভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্মের আওতায় প্রাথমিকভাবে ২০টি জেলায় বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ উদ্যোগ ১০০টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে সম্মেলনের বিজনেস ফোরামে প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের ৬০০-এর বেশি প্রধান নির্বাহী ও ব্যবসায়ী নেতা অংশ নেন। এদিন নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে তুরস্ক ও চীনের মধ্যে প্রায় ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, তুরস্কে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা এবং ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও বায়ুবিদ্যুৎ সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করবে দুই দেশ।
জলবায়ু অভিযোজন ও শিল্পায়নে অর্থায়নের অংশ হিসেবে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস তুরস্কের শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানোর প্রকল্পে সর্বোচ্চ ২৫০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি পাঁচটি দেশ ও একটি অঞ্চলের জলবায়ু অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ওই অঞ্চলের দেশগুলোর উদ্যোগে গঠিত প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটিতে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি এসেছে। বেসরকারি খাতের প্রথম দাতা হিসেবে মিন্ডেরু ফাউন্ডেশন ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। কপ-৩১-এর আলোচনার প্রেসিডেন্ট ক্রিস বোয়েন বলেন, জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও দ্রুত বাস্তব পদক্ষেপ প্রয়োজন। এ ছাড়া সম্মেলনে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও ইউএন-হ্যাবিট্যাটের প্রতিনিধিরা জ্বালানিসাশ্রয়ী ভবন, সাশ্রয়ী আবাসন এবং নগরের সহনশীলতা বাড়াতে দেশগুলোর নেওয়া অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১।

2 Views 0 Likes 0 Comments

Related News

প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে?
মতামত

প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে?

প্রেমের সম্পর্ককে হাতিয়ার করে শত্রুপক্ষের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার কৌশল ‘হানি ট্র্যাপ’। প্রাচীন চিনে ‘মেইরেন জি’ নামে পরিচিত এই পদ্ধতির সঙ্গে জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের তুলনা টানা হচ্ছে। তবে তাঁর ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে চিনের গুপ্তচরবৃত্তির কোনও যোগ এখনও প্রমাণিত নয়।

১৩ নভে ২০২৬, ০৩:১৩ পিএম · 4 মিনিট
সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী  জয় গোস্বামীর আজ ৭২’তম জন্মদিন আজ
মতামত

সূর্য পোড়া ছাই যিনি কুড়িয়ে ছিলেন চূর্ণির পাড়ে, সেই শব্দকর্মী জয় গোস্বামীর আজ...

প্রকাশের আগে কয়েকটি তথ্য যাচাই করে নেওয়া ভালো— বিশেষত ২০২৩ সালের ডিসেম্বরে কবিতার বাণিজ্যিক প্রকাশ বন্ধের ঘোষণা, পুরস্কারপ্রাপ্তির সাল এবং প্রথম কাব্যপুস্তিকা প্রকাশের তথ্য।

১০ নভে ২০২৬, ০৮:২৫ পিএম · 2 মিনিট
দারিদ্র্যের ঘরে জন্ম, বিশ্বসাহিত্যে রাজত্ব! নোবেল পেয়েও মায়ের কথা ভোলেননি আলবেয়ার কামু
মতামত

দারিদ্র্যের ঘরে জন্ম, বিশ্বসাহিত্যে রাজত্ব! নোবেল পেয়েও মায়ের কথা ভোলেননি আলবেয়ার...

দারিদ্র্য, অসুস্থতা আর জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেই বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক হয়ে উঠেছিলেন আলবেয়ার কামু। ১৯৫৭ সালে সাহিত্যে নোবেল পাওয়ার পরও ভোলেননি নিজের শৈশবের সেই শিক্ষককে, যিনি এক দরিদ্র শিশুর প্রতিভা চিনতে পেরেছিলেন। তাঁর জীবন আজও কৃতজ্ঞতা, সংগ্রাম ও মানবিকতার এক অনন্য গল্প।

০৭ নভে ২০২৬, ০৮:০৬ পিএম · 2 মিনিট
বিরোধীদের নিশানা করতে গিয়ে আত্মঘাতী পথে বিজেপি?
মতামত

বিরোধীদের নিশানা করতে গিয়ে আত্মঘাতী পথে বিজেপি?

নিউজ ডেস্ক: গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছে বিজেপি। স্লোগান, ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’। কলকাতার পর এ বার শিলিগুড়ি। সোমবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিত...

০৩ নভে ২০২৬, ০২:৩২ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.