JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৮:৩২ পিএম
Breaking
মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস? অসুস্থ ছেলের চিকিৎসা করাতে কলকাতায় এসে ভয়াবহ অভিজ্ঞতা! ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ... শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি প্রশিক্ষণের পথে ভয়াবহ দুর্ঘটনা! সজোরে আছড়ে পড়ল সেনার ট্রাক খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক

মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস?

মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস?
মহিলা ফুটবলে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে খোঁচা দেবাশিসের! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: মহিলা ফুটবলে এত দিন মাঠে নামেনি মোহনবাগান। সবুজ-মেরুন সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষা কবে শেষ হবে, তা নিয়ে জল্পনা ছিলই। অবশেষে সেই অপেক্ষার অবসানের ইঙ্গিত দিলেন ক্লাবের শীর্ষ কর্তারা। মহিলা ফুটবল দল গড়ার ব্যাপারে আর পিছিয়ে থাকতে রাজি নয় মোহনবাগান। তবে তাড়াহুড়ো করে দল নামানোর বদলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করেই নতুন ইনিংস শুরু করতে চায় শতাব্দীপ্রাচীন ক্লাব। পাশাপাশি আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ পিছনো নিয়েও পড়শি ক্লাবকে নাম না করে খোঁচা দিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত।

শুক্রবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বোস। সেখানেই মহিলা ফুটবল দল গঠনের পরিকল্পনা নিয়ে মুখ খোলেন তাঁরা। দেবাশিস জানান, মহিলা ফুটবলের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ নিয়ে আলোচনা চলছে। ফুটবল সংস্থার সঙ্গেও কথা হচ্ছে। আলাদা মাঠ এবং ড্রেসিংরুমের ব্যবস্থা করতে পারলেই দল গঠনের প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ শুধু দল নামানো নয়, মহিলা ফুটবলারদের জন্য উপযুক্ত অনুশীলন ও ম্যাচ খেলার পরিবেশ তৈরি করেই এগোতে চাইছে মোহনবাগান।

সচিব সৃঞ্জয়ও স্পষ্ট করে দিয়েছেন, মহিলা ফুটবল নিয়ে ক্লাবের কোনও পিছিয়ে আসার পরিকল্পনা নেই। তাঁর কথায়, মহিলাদের খেলাধুলোর জন্য আলাদা পরিকাঠামো প্রয়োজন। সেই ব্যবস্থা গড়ে তুলতে কিছুটা সময় লাগছে ঠিকই, কিন্তু উদ্যোগ থেমে নেই। ফলে সবুজ-মেরুন সমর্থকদের অপেক্ষা আরও কিছুটা বাড়লেও মহিলা ফুটবল দল গঠনের বিষয়ে ক্লাব যে ইতিবাচক, তা পরিষ্কার।

এ দিন ইস্টবেঙ্গলের ম্যাচ পিছনো নিয়েও মুখ খোলেন দেবাশিস। যুবভারতীতে দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠান থাকায় লাল-হলুদের ম্যাচের সূচি বদলেছে। সেই প্রসঙ্গেই নাম না করে প্রতিদ্বন্দ্বী ক্লাবকে বিঁধেছেন মোহনবাগান সভাপতি। তাঁর বক্তব্য, যুবভারতীর সঙ্গে মোহনবাগানের অনুশীলন এবং ম্যাচের আগে-পরে তিন দিনের চুক্তি রয়েছে। সরকার বিনামূল্যে সেই সুবিধা দিয়েছে। তাঁর ম্যাচ এগিয়ে বা পিছিয়ে গেলে তিনি নিশ্চয়ই প্রশ্ন তুলতেন। পাশাপাশি কটাক্ষের সুরে বলেন, কোনও ক্লাবেরই এখন খুব ভালো ফর্ম নেই। তাই ম্যাচ পিছিয়ে গেলে কারও কারও সুবিধা হতে পারে বলে মনে হতে পারে।

সৃঞ্জয়ও জানিয়েছেন, প্রযুক্তির উন্নতির ফলে এ ধরনের অনুষ্ঠানের জন্য মাঠের ক্ষতি হওয়ার কথা নয়। অন্যদিকে, চলতি আইএসএলে দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। শেষ চারটি ম্যাচেই জয় পেয়েছে সবুজ-মেরুন। যদিও দলের খেলার ধরন নিয়ে সমর্থকদের একাংশের অসন্তোষ রয়েছে, কর্তারা অবশ্য ফলাফলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁদের মতে, আপাতত এক একটি ম্যাচ ধরে এগোনোই লক্ষ্য। ক্লাবের বার্ষিক সাধারণ সভা আগামী ৪ ডিসেম্বর। সব মিলিয়ে মহিলা ফুটবলের প্রস্তুতি, আইএসএলে সাফল্য এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে খোঁচা—এক দিনেই একাধিক কারণে চর্চায় মোহনবাগান।

2 Views 0 Likes 0 Comments

Related News

মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস?
ময়দান

মহিলা ফুটবলে নামার প্রস্তুতি মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কী বললেন দেবাশিস...

মহিলা ফুটবল দল গড়ার প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হলেই দল নামানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত। পাশাপাশি আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ পিছনো নিয়েও পড়শি ক্লাবকে নাম না করে কটাক্ষ করেছেন তিনি।

১৩ নভে ২০২৬, ০৮:২৯ পিএম · 2 মিনিট
বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ!
ময়দান

বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ!

বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে নিজের প্রতিপক্ষ জাভোখির সিনদারভের কাছ থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন ডি গুকেশ। উজবেক দাবাড়ুর হাসিখুশি মনোভাব, খেলার প্রতি আনন্দ এবং চাপ সামলানোর কৌশলে মুগ্ধ ভারতের বিশ্বচ্যাম্পিয়ন। খেতাব ধরে রাখার লড়াইয়ে এবার মানসিক চাপ ঝেড়ে নতুন করে আনন্দ খুঁজছেন তিনি।

১৩ নভে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন
ময়দান

যুব অলিম্পিকে সোনার জোড়া ইতিহাস, বক্সিংয়ে নজির গড়লেন আম্বেকর ও গুঞ্জন

যুব অলিম্পিকের মঞ্চে ভারতীয় বক্সিংয়ে ঐতিহাসিক সাফল্য। পুরুষদের ৫০ কেজি বিভাগে সোনা জিতলেন লায়েরেনলাকপাম আম্বেকর মেইতেই। মহিলাদের ৪৮ কেজি বিভাগে সেরা হয়ে নজির গড়লেন গুঞ্জন। একই দিনে জোড়া সোনা জিতে নতুন ইতিহাস তৈরি করল ভারত।

১৩ নভে ২০২৬, ০৪:৩৪ পিএম · 2 মিনিট
শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজির
ময়দান

শচীনের লজ্জার রেকর্ডে ভাগ বসালেন কোহলি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতার দিনেই নজ...

শচীন তেন্ডুলকারের সঙ্গে বিরাট কোহলির তুলনা নতুন কিছু নয়। ব্যাট হাতে একের পর এক নজির গড়েছেন দু’জনেই। তবে এ বার এমন একটি রেকর্ডে শচীনের পাশে নাম লেখালেন কোহলি, যা কোনও ব্যাটারই চাইবেন না। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার নজিরে শচীনের সঙ্গে একাসনে বসে পড়লেন কোহলি।

১৩ নভে ২০২৬, ০৪:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.