JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৮:২০ পিএম
Breaking
খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায়... ‘জাহাঙ্গির তো জেলে, বাড়ি চিনল কীভাবে?’ প্রশাসনকে প্রশ্ন হাইকোর্টের বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম ইন্দ্রনীল সেন-কাণ্ডে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে শুভ, শুভর অফিসেও পুলিশের তল্লাশি, উদ... West Bengal Police : রাজ্য পুলিশে বড় রদবদল, বদলি ৬ IPS ও WBPS আধিকারিক রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায়... ‘জাহাঙ্গির তো জেলে, বাড়ি চিনল কীভাবে?’ প্রশাসনকে প্রশ্ন হাইকোর্টের বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ!

খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম

খানা জংশনে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন মা-মেয়ের দেহ, শোকে স্তব্ধ দুই গ্রাম
ভাইফোঁটা সেরে বাড়ি ফেরা হল না.. ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভাইফোঁটার আনন্দের রেশ কাটতে না কাটতেই পরিবারে নেমে এল শোকের ছায়া। রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মা ও মেয়ের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খানা জংশন স্টেশনে। ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। দুর্ঘটনার ভয়াবহতায় দু’জনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

মৃতদের নাম পূজা দাস (৩০) এবং পল্লবী দাস (১২)। তাঁরা সম্পর্কে মা ও মেয়ে। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৃষ্ণবাটি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাইফোঁটা উপলক্ষে মেয়েকে নিয়ে গলসির পারাজ গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলেন পূজা। শুক্রবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ফেরার উদ্দেশ্যে খানা জংশনে পৌঁছন তাঁরা। সেই সময় রেললাইন পারাপার করতে গিয়ে ঘটে বিপত্তি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যালের দিকে খেয়াল না করেই মা ও মেয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় ওই লাইন দিয়ে ছুটে আসছিল ডাউন আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন দু’জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও মেয়ের।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান স্টেশনের জিআরপি। দেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা বর্ধমান স্টেশনে পৌঁছে মা ও মেয়েকে শনাক্ত করেন। এরপর দেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়।

একদিকে ভাইফোঁটার পর মেয়েকে নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি, অন্যদিকে মুহূর্তের মধ্যে সব শেষ! মা ও মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কৃষ্ণবাটি ও পারাজ—দুই গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া।

রেললাইন পারাপারের সময় সামান্য অসতর্কতাও যে কত বড় বিপদ ডেকে আনতে পারে, ফের একবার সেই মর্মান্তিক ছবিই সামনে এল খানা জংশনের ঘটনায়।

2 Views 0 Likes 0 Comments

Related News

বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর
দেশ

বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ...

বদলে যাওয়া যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনাকে আরও আধুনিক ও শক্তিশালী হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ড্রোন হামলা, সাইবার আক্রমণ, ইলেকট্রনিক ও মহাকাশ যুদ্ধের মোকাবিলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

১৩ নভে ২০২৬, ০৭:১২ পিএম · 2 মিনিট
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালেঞ্জ
দেশ

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কে...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে, ফের এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল গান্ধী। নিজের মোবাইল ফোন তুলে ধরে সেটিতেই প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি জাতীয় নিরাপত্তা, বিদেশি প্রভাব ও নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা।

১৩ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম · 2 মিনিট
পেঁয়াজের দাম ১১৬%, রসুন ৬১%! ২ বছরের রেকর্ড ভেঙে ৬ শতাংশের গণ্ডি পার মুদ্রাস্ফীতি, এবার কি বাড়বে EMI?
দেশ

পেঁয়াজের দাম ১১৬%, রসুন ৬১%! ২ বছরের রেকর্ড ভেঙে ৬ শতাংশের গণ্ডি পার মুদ্রাস্ফীতি,...

গত দুই বছরের রেকর্ড ভেঙে অক্টোবর মাসে ভারতের খুচরো মুদ্রাস্ফীতি পৌঁছল ৬.০৯ শতাংশে। পেঁয়াজের দাম বেড়েছে ১১৬ শতাংশ, রসুনের ৬১ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্ত। এবার কি ঋণের সুদের হার বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক? বাড়তে পারে কি গৃহঋণ ও গাড়ির EMI?

১৩ নভে ২০২৬, ০৬:৪৮ পিএম · 2 মিনিট
বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত
দেশ

বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত

লাদাখে হিল কাউন্সিল নির্বাচন ঘিরে নতুন করে উত্তেজনা। নিজেকে গৃহবন্দি করার অভিযোগ তুলেছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তাঁর বাড়ির বাইরে মোতায়েন ২০-২৫ জন পুলিশ ও আধাসেনা। শীতের মধ্যে নির্বাচন আয়োজন এবং প্রতিবাদে বিধিনিষেধের বিরোধিতা করেই সরব হয়েছেন তিনি।

১৩ নভে ২০২৬, ০৬:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.