JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৭:৫২ পিএম
Breaking
রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায়... ‘জাহাঙ্গির তো জেলে, বাড়ি চিনল কীভাবে?’ প্রশাসনকে প্রশ্ন হাইকোর্টের বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালে... Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক Narendra Modi : ২১ নভেম্বর কলকাতায় মোদী! নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো উদ্বোধনের অপেক্ষায়... ‘জাহাঙ্গির তো জেলে, বাড়ি চিনল কীভাবে?’ প্রশাসনকে প্রশ্ন হাইকোর্টের বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালে... Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের

রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক

রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক
একের পর এক মামলায় নাম, ফের ধাক্কা সুমিতের! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: আপাতত আইনি রক্ষাকবচ পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। একের পর এক ফৌজদারি মামলায় গ্রেফতারির আশঙ্কা থেকে বাঁচতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার তাঁর আবেদনে অন্তর্বর্তী সুরক্ষা দিতে রাজি হলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে আপাতত স্বস্তি পেলেন না সুমিত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৯ নভেম্বর।

কী কারণে এই পরিস্থিতি? সূত্রের খবর, সুমিতের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি দুর্নীতির অভিযোগে সিআইডি তাঁকে গ্রেফতার করেছিল। এরপর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতির অভিযোগে নতুন করে তাঁকে গ্রেফতার দেখিয়েছে কালীতলা-আশুতি থানার পুলিশ।

এই পরিস্থিতিতে ভবিষ্যতে নতুন কোনও মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না, এমন আইনি সুরক্ষা চেয়েই হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে। সুমিতের হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই একটি মামলায় গ্রেফতার হওয়ার পর নতুন নতুন মামলায় তাঁর মক্কেলকে জড়ানো হচ্ছে। তাই অন্য মামলাগুলিতে গ্রেফতারির আশঙ্কা থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া প্রয়োজন।

অন্যদিকে, রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার সেদিন আদালতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান সরকারি আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়। রাজ্যের বক্তব্য শোনার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়।

দু'পক্ষের বক্তব্য বিবেচনা করে এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দিতে রাজি হননি বিচারপতি। মামলার বিষয়গুলি বিস্তারিতভাবে বিবেচনা করা প্রয়োজন বলে আদালত জানায়।

উল্লেখ্য, বিষ্ণুপুরের মাটি চুরি সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার সুমিতকে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হলে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর আগে শালবনির জমি দুর্নীতি মামলাতেও তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিআইডি।

একাধিক মামলায় সুমিতের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি। ফলে আগামী ১৯ নভেম্বর কলকাতা হাইকোর্টের শুনানিতে রাজ্যের বক্তব্য এবং সুমিতের আইনি আবেদনের পরবর্তী গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।

3 Views 0 Likes 0 Comments

Related News

রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক
রাজ্য

রক্ষাকবচ দিল না হাইকোর্ট, ৪০০ কোটির মাটি দুর্নীতি মামলায়ও বিপাকে অভিষেকের আপ্তসহায়...

একের পর এক ফৌজদারি মামলায় আইনি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতি মামলায় গ্রেফতারির পর কলকাতা হাইকোর্টেও মিলল না অন্তর্বর্তী রক্ষাকবচ। আপাতত তাঁর আবেদনে সুরক্ষা দিতে রাজি হয়নি আদালত। আগামী ১৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

১৩ নভে ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
‘জাহাঙ্গির তো জেলে, বাড়ি চিনল কীভাবে?’ প্রশাসনকে প্রশ্ন হাইকোর্টের
রাজ্য

‘জাহাঙ্গির তো জেলে, বাড়ি চিনল কীভাবে?’ প্রশাসনকে প্রশ্ন হাইকোর্টের

ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের তিনতলা বাড়ি ভাঙার কাজে আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার দুপুর ২টো পর্যন্ত বুলডোজার চালানো বন্ধ রাখার নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। বাড়ি ভাঙার আগে প্রশাসন কীভাবে নোটিস দিয়েছিল, তার ভিডিয়ো রেকর্ডিংও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১৩ নভে ২০২৬, ০৭:২০ পিএম · 2 মিনিট
Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩
রাজ্য

Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩

ট্রাভেলার টির নম্বর AS02 AC 6690। গাড়িতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় ২৩ জনের বেশি মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত অন্তত ১২ জনকে উদ্ধার করে যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

১৩ নভে ২০২৬, ০৬:২৪ পিএম · 1 মিনিট
এলাকার দায়িত্বে কোন পুলিশ অফিসার? এবার এক ক্লিকেই মিলবে তথ্য, চালু 'পুলিশ মিত্র' অ্যাপ
রাজ্য

এলাকার দায়িত্বে কোন পুলিশ অফিসার? এবার এক ক্লিকেই মিলবে তথ্য, চালু 'পুলিশ মিত্র' অ...

পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। শুক্রবার, ১৩ নভেম্বর নবান্নে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) মধ্যে স্বাক্ষরিত হল গুরুত্বপূর্ণ মউ। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু করা হল 'পুলিশ মিত্র' অ্যাপ। নবান্ন সভাঘর থেকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের পরিকাঠামোগত উন্নয়ন, আধুনিক সরঞ্জামের ব্যবহার এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও নিবিড় করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

১৩ নভে ২০২৬, ০৬:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.