JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৭:১৭ পিএম
Breaking
বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালে... Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের পেঁয়াজের দাম ১১৬%, রসুন ৬১%! ২ বছরের রেকর্ড ভেঙে ৬ শতাংশের গণ্ডি পার মুদ্রাস্ফীতি, এবার কি... বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার! বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩ বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালে... Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের পেঁয়াজের দাম ১১৬%, রসুন ৬১%! ২ বছরের রেকর্ড ভেঙে ৬ শতাংশের গণ্ডি পার মুদ্রাস্ফীতি, এবার কি... বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার! বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩

Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের

Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের
ছট পুজোয় নিরাপত্তায় কড়া পুলিশ ছবি: সংগৃহীত

 

নিউজ ডেস্ক: ছট পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। গঙ্গার ঘাটে ভিড় সামলানো থেকে শুরু করে, পুন্যার্থীদের নিরাপত্তা সব দিকেই বাড়তি নজর প্রশাসনের। তবে উৎসবের আবহের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে আলোচনা। পুজোর দিন নির্দিষ্ট একটি ঘাটে প্রবেশ করতে পারবেন না পুন্যার্থীরা। তাঁদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনাও করেছেন প্রশাসন।

ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই ছট পুজোর সময় বাগবাজারের মায়ের ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ওই ঘাটে যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে মায়ের ঘাট বন্ধ থাকলেও, পুণ্যার্থীদের পুজোর আচার অনুষ্ঠান পালনে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে। সেই অনুযায়ী কাশি মিত্র ঘাটে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশের নির্দেশিকা অনুযায়ী, ছট পুজোর জন্য কাশি মিত্র ঘাট ছাড়াও কুমারটুলি, ছাতাতলা এবং বাগবাজার ঘাট ব্যবহার করতে পারবেন পুণ্যার্থীরা। ফলে নির্দিষ্ট ঘাটে ভিড়ের চাপ কমিয়ে অন্য ঘাট গুলিতে পূজোর আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে কোন ঘাটে কি ধরনের ব্যবস্থা থাকবে, সে বিষয়ে প্রশাসনের নির্দেশিকা মেনেই চলতে হবে পুণ্যার্থী ও পুজো কমিটিগুলিকে।

উল্লেখ্য, ছট পুজোর সময় গঙ্গার ঘাট গুলিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে বহু মানুষ জলাশয়ে নামেন। ফলে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও দুর্ঘটনা এড়ানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশেষ করে সন্ধ্যার অর্ঘ্য এবং পরদিন ভোরের পুজোকে কেন্দ্র করে ঘাট গুলিতে বাড়তি সতর্কতা প্রয়োজন।

উৎসবের আনন্দের পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করায় এখন কলকাতা পুলিশের কাছে প্রধান লক্ষ্য। ঘাট গুলিতে অতিরিক্ত ভিড়, অসতর্কভাবে নদীতে নামা কিংবা কোনওরকম বিশৃঙ্খলা যাতে বড়সড় কোনও দুর্ঘটনার কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে আগাম সতর্ক প্রশাসন। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের তরফে পুণ্যার্থী ও পুজো কমিটি গুলিকে সমস্ত নিরাপত্তাবিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশ অমান্য না করে নির্ধারিত ঘাটেই পুজোর আয়োজন করার অনুরোধ করা হয়েছে। ছট পুজোর উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কলকাতা পুলিশের এই নির্দেশিকা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে।

5 Views 0 Likes 0 Comments

Related News

অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারের
মহানগর

অনুমতি ছাড়াই চলছিল হোটেল! নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৩৫০ পাতার চার্জশিট জমা লালবাজারে...

নিউজ ডেস্ক: অবশেষে নিউমার্কেট হোটেল অগ্নিকাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ। ৯০ দিনের মধ্যেই ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। প্রায় ৩৫০ পাতার চার্জশিটে নাম রয়েছে হোটেলের মালিক-সহ তিন অভিযুক্তের। বৃহস্পতিবার বি...

১৩ নভে ২০২৬, ০৬:২২ পিএম · 2 মিনিট
ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার
মহানগর

ছটপুজোয় কলকাতার রাস্তায় গোলাপজল স্প্রে! বিশেষ উদ্যোগ পুরসভার

নিউজ ডেস্ক: সামনেই ছটপুজো। তার আগেই সেজে উঠছে কলকাতা ও হাওড়ার গঙ্গার ঘাটগুলি। ছট পুজো উত্তর ভারতের অন্যতম প্রাচীন এবং আধ্যাত্মিক উৎসব। উৎসবের মরশুমে শহরের পরিবেশকে আরও মনোরম করে তুলতে বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। ...

১৩ নভে ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট
Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে মমতা শিবির
মহানগর

Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা...

শেষ পর্যন্ত আইনজীবীদের পরামর্শে নির্দিষ্ট সময়ের মধ্যেই পাল্টা নথি জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির।

১৩ নভে ২০২৬, ০৩:৩৭ পিএম · 2 মিনিট
মন্দিরের জমি দখল ঘিরে বিতর্ক, এবার গোডাউন ও কিচেন খালি করার প্রক্রিয়া শুরু আরসালানের
মহানগর

মন্দিরের জমি দখল ঘিরে বিতর্ক, এবার গোডাউন ও কিচেন খালি করার প্রক্রিয়া শুরু আরসালান...

কলকাতা, নিউজ ডেস্ক: কসবার টেগোর পার্কে মন্দিরের জমি দখল এবং বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যেই এবার তৎপরতা আরসালান কর্তৃপক্ষ। আজ গোডাউন ও কিচেন থেকে বিভিন্ন সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন এ...

১৩ নভে ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.