JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৭:১৭ পিএম
Breaking
বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালে... Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের পেঁয়াজের দাম ১১৬%, রসুন ৬১%! ২ বছরের রেকর্ড ভেঙে ৬ শতাংশের গণ্ডি পার মুদ্রাস্ফীতি, এবার কি... বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার! বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩ বায়ুসেনা কমান্ডারদের কড়া বার্তা রাজনাথের! ড্রোন-সাইবার যুদ্ধের প্রস্তুতিতে বিশেষ জোর বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে প্রতিপক্ষের কাছেই শিক্ষা নিচ্ছেন গুকেশ! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফোনে আড়ি পাতার বিস্ফোরক অভিযোগ রাহুলের, ফের দিলেন বিতর্কের চ্যালে... Chhath Puja : ছট পুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, বিকল্প ব্যবস্থা পুলিশের পেঁয়াজের দাম ১১৬%, রসুন ৬১%! ২ বছরের রেকর্ড ভেঙে ৬ শতাংশের গণ্ডি পার মুদ্রাস্ফীতি, এবার কি... বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার! বাড়ির বাইরে ২৫ জন পুলিশ-আধাসেনা, শীতের মধ্যে নির্বাচন ঘিরে তীব্র সংঘাত Kaziranga Accident : ট্রাক-ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, অসমে মৃত অন্তত ২৩

বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার!

বাংলাদেশের গলিকেই ‘নোংরা ভারত’ সাজিয়ে চিনে প্রচার!
চিনা ব্লগারদের ৭ কৌশল ফাঁস! জানলে চমকে যাবেন ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে খারাপ করতে এবার কি সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করা হচ্ছে? বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন ঘিঞ্জি এলাকাকে ক্যামেরায় বন্দি করে চিনের সোশ্যাল মিডিয়ায় সেগুলিকে ‘নিউ দিল্লি’ বা ভারতের ছবি বলে প্রচার করার অভিযোগ উঠেছে একাধিক চিনা কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই ভিডিওতে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা এবং পরিবেশ নিয়ে করা হচ্ছে আপত্তিকর মন্তব্য। সাম্প্রতিক তদন্তে সামনে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

ঘটনার কেন্দ্র বাংলাদেশের ঢাকার উত্তরা এবং টেকপাড়া এলাকা। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে চিনা নাগরিকদের একাংশ সেখানে ঘুরে ঘুরে ভিডিও করছেন। সরু গলি, টিনের বাড়ি, নোংরা নর্দমা, রাস্তার ধারের চায়ের দোকান থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়ির ভিতরের দৃশ্যও ক্যামেরাবন্দি করা হচ্ছে। অথচ দর্শকদের সামনে সেই জায়গাগুলিকে ভারতের রাজধানী দিল্লি বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

কীভাবে তৈরি হচ্ছে এই বিভ্রান্তিকর ভিডিও? সামনে এসেছে ৭টি কৌশল।

1. ঠিকানা বদলে দেওয়া: ঢাকার টেকপাড়া বা উত্তরা এলাকার ছবি তুলে সেগুলিকে নিউ দিল্লির দৃশ্য বলে দাবি করা হচ্ছে।

2. দারিদ্র্যকে হাতিয়ার: নিম্ন আয়ের মানুষের ঘরবাড়ি, সংকীর্ণ রাস্তা এবং অপরিচ্ছন্ন পরিবেশকে ভারতের সামগ্রিক চিত্র হিসেবে তুলে ধরা হচ্ছে।

3. অপমানজনক মন্তব্য: স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা, খাবার এবং পরিচ্ছন্নতা নিয়ে করা হচ্ছে কুরুচিকর মন্তব্য।

4. পরিকল্পিত ক্যামেরা অ্যাঙ্গেল: শুধুমাত্র সমস্যায় জর্জরিত এলাকাগুলির দৃশ্য দেখিয়ে ভারতের নেতিবাচক ছবি তৈরি করা হচ্ছে।

5. ভারতীয় পণ্যের ব্যবহার: শ্যাম্পু, সাবান এবং কেশ কিংয়ের মতো ভারতীয় পণ্য স্থানীয় দোকানে নিয়ে গিয়ে ভিডিওর মাধ্যমে ভারতীয় পরিবেশের বিভ্রান্তিকর আবহ তৈরি করার অভিযোগ উঠেছে।

6. লাইভ স্ট্রিমিং: চিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে সরাসরি সম্প্রচার করে এই ধরনের কনটেন্ট দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

7. কৃত্রিম কনটেন্টের মিশ্রণ: বাস্তব দৃশ্যের পাশাপাশি এআই দিয়ে তৈরি কাল্পনিক ছবি ও ভিডিও ব্যবহার করেও ভারতের নেতিবাচক প্রতিচ্ছবি তুলে ধরার নজির মিলেছে।

এই ঘটনায় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, কোনও দেশের বিকৃত ছবি তুলে ধরা দুর্ভাগ্যজনক। এ ধরনের মিথ্যা প্রচার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে।

অন্যদিকে, ১৩ নভেম্বরের সর্বশেষ খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসনের নজরদারি এবং পুলিশের তৎপরতা বাড়ার পর ঢাকার উত্তরা এলাকায় ওই চিনা ভ্লগারদের উপস্থিতি অনেকটাই কমেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের বাড়িতে ঢুকে অনুমতি ছাড়াই ভিডিও করা হয়েছিল।

তবে এই কর্মকাণ্ডের পিছনে চিনা সরকারের সরাসরি কোনও যোগ রয়েছে, এমন প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। ফলে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।

5 Views 0 Likes 0 Comments

Related News

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল
বিদেশ

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন উপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়ল

নিউজ ডেস্ক: ফের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হল বিতর্কিত ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF)-কে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বেআইন...

১৩ নভে ২০২৬, ০৫:২৭ পিএম · 2 মিনিট
সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরানের
বিদেশ

সামরিক হামলা যতক্ষণ চলবে, ততক্ষণ পরমাণু দেখাব না, রাষ্ট্রপুঞ্জকে স্পষ্ট বার্তা ইরা...

আমেরিকার সামরিক হামলার হুমকি অব্যাহত থাকলে পরমাণু কেন্দ্রগুলিতে আন্তর্জাতিক পরিদর্শন ফের শুরু করতে দেবে না ইরান। আইএইএ-র গোপন রিপোর্টে উঠে এসেছে তেহরানের এই অবস্থান। এদিকে, ইরানের বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

১৩ নভে ২০২৬, ০৪:৩১ পিএম · 2 মিনিট
অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ
বিদেশ

অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা ও মানব পাচারের বাড়বাড়ন্ত রুখতে আন্তর্জাতিক সহযোগিতার পথে হাঁটতে চলেছে একাধিক দেশ। আসিয়ান শীর্ষ সম্মেলনে আমেরিকা ও চিন-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অপরাধচক্র দমনে তথ্য আদানপ্রদান, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং যৌথ পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

১৩ নভে ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব
বিদেশ

কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে...

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করছে আফগানিস্তান। কাবুলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ১৫টি সমঝোতাপত্র। প্রায় ১০৩ মিলিয়ন ডলারের এই চুক্তিতে নতুন করে কোন কোন ক্ষেত্রে সহযোগিতার পথ খুলছে?

১৩ নভে ২০২৬, ০৩:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.