JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৪:১৯ পিএম
Breaking
অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্... Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে মম... ‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্... Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে মম... ‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি...

অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ

অনলাইন প্রতারণা থেকে মানুষ পাচার, সরব হবে আমেরিকা-চিন-সহ একাধিক দেশ
অনলাইন প্রতারণা ও মানব পাচার রুখতে একজোট আমেরিকা-চিন! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: অনলাইন প্রতারণার ক্রমবর্ধমান বিপদ নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করতে চলেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির নেতারা। তাঁদের সঙ্গে আলোচনায় যোগ দেবে আমেরিকা ও চিন-সহ একাধিক গুরুত্বপূর্ণ দেশ। আগামী মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শুরু হতে চলেছে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস)-এর বার্ষিক শীর্ষ সম্মেলন। সেখানে অনলাইন প্রতারণা, মানব পাচার এবং আন্তর্জাতিক অপরাধচক্রের মোকাবিলা বিশেষ গুরুত্ব পেতে চলেছে।

সম্মেলনের পর প্রকাশিত হতে চলা যৌথ বিবৃতির একটি খসড়া সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে এসেছে। তাতে বলা হয়েছে, অনলাইন প্রতারণার মাধ্যমে মানুষের ক্ষতি করে চলেছে আন্তর্জাতিক অপরাধচক্রগুলি। বিশেষ করে প্রতারণার কেন্দ্রগুলিকে ঘিরে মানব পাচার এবং অন্যান্য অপরাধের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করবেন নেতারা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অপরাধচক্রগুলি প্রযুক্তির সাহায্যে প্রতারণার জাল ছড়াচ্ছে। ফিলিপিন্স ও কম্বোডিয়ার মতো দেশে অনলাইন প্রতারণা কেন্দ্রগুলিতে কাজ করানোর জন্য বহু মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাঁদের আটকে রেখে জোর করে প্রতারণার কাজে বাধ্য করা হচ্ছে। পালানোর চেষ্টা করলে বা নির্দেশ অমান্য করলে তাঁদের উপর অত্যাচার, এমনকি নির্যাতন চালানোর অভিযোগও উঠেছে।

নেতাদের যৌথ বিবৃতির খসড়ায় বলা হয়েছে, অপরাধীরা ক্রমশ উন্নত প্রযুক্তি এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্মকে কাজে লাগাচ্ছে। ফলে আর্থিক ও ডিজিটাল ব্যবস্থার নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। প্রতারণা কেন্দ্রগুলির সঙ্গে জড়িত অপরাধের মানবিক পরিণতিও অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের মধ্যে তথ্য আদানপ্রদান, আইন প্রয়োগকারী সংস্থাগুলির সমন্বয় এবং অপরাধের আগাম ঝুঁকি সম্পর্কে মূল্যায়ন ভাগ করে নেওয়ার উপর জোর দিতে চলেছেন নেতারা। প্রতারণা কেন্দ্রগুলি চিহ্নিত করে সেগুলি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথাও বলা হবে।

রাষ্ট্রপুঞ্জের মাদক ও অপরাধ সংক্রান্ত দফতর (ইউএনওডিসি) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক অপরাধী গোষ্ঠীগুলি প্রযুক্তি ও সংগঠিত নেটওয়ার্ক ব্যবহার করে বিশ্বের অন্যান্য অঞ্চলেও তাদের কাজকর্ম ছড়িয়ে দিচ্ছে। ২০২৫ সালে এই ধরনের প্রতারণায় বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৮৩০ কোটি থেকে ১১৪১০ কোটি ডলার। অর্থ পাচারের জন্য আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাকে ব্যবহার করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেও প্রতারণা চালানো হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ম্যালওয়্যার, জেনারেটিভ এআই এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের মতো অপরাধও বাড়ছে। মানব পাচারের শিকার ব্যক্তিদের যৌন ব্যবসার পাশাপাশি গৃহকর্ম, জোর করে ভিক্ষা করানো এবং শ্রমের কাজে ব্যবহার করা হচ্ছে।

দারিদ্র, সামাজিক সুরক্ষার অভাব, পুরনো আইন, দুর্নীতি এবং কর্মসংস্থানের সীমিত সুযোগকেও অনলাইন প্রতারণার বিস্তারের অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করতে চলেছেন নেতারা। একই সঙ্গে এই অপরাধ দমনে সরকারি পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ রাখার উপরেও জোর দেওয়া হবে।

2 Views 0 Likes 0 Comments

Related News

কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব
বিদেশ

কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে...

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার আবহে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করছে আফগানিস্তান। কাবুলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে ১৫টি সমঝোতাপত্র। প্রায় ১০৩ মিলিয়ন ডলারের এই চুক্তিতে নতুন করে কোন কোন ক্ষেত্রে সহযোগিতার পথ খুলছে?

১৩ নভে ২০২৬, ০৩:৩৮ পিএম · 2 মিনিট
পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বিদ্রোহ?
বিদেশ

পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অ...

ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্কের জেরে এনভিডিয়ার সিইও পদ ছাড়ার পরেও কর্মীদের একাংশের সমর্থন পাচ্ছেন জেনসেন হুয়াং। সংস্থার অভ্যন্তরীণ সাজেশন বক্সে তাঁকে ফেরানোর দাবিতে জমা পড়েছে বহু মন্তব্য। তবে তাঁর প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নির্ভর করছে পরিচালন পর্ষদের উপর।

১৩ নভে ২০২৬, ০৩:১৮ পিএম · 2 মিনিট
দাবি ইরানের হরমুজ প্রণালীতে মাইনে বিস্ফোরণ ট্যাঙ্কারে
বিদেশ

দাবি ইরানের হরমুজ প্রণালীতে মাইনে বিস্ফোরণ ট্যাঙ্কারে

বাহরিনে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করল ইরানের আইআরজিসি। অন্য দিকে, হরমুজ প্রণালীতে মাইনে ধাক্কা লেগে বিস্ফোরণের মুখে পড়েছে একটি এলপিজি ট্যাঙ্কার। তবে দুই ঘটনারই স্বাধীনভাবে সত্যতা যাচাই হয়নি।

১৩ নভে ২০২৬, ০২:৫৬ পিএম · 2 মিনিট
এল নিনোর দাপট! ভয়াবহ বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে কেনিয়ার!
বিদেশ

এল নিনোর দাপট! ভয়াবহ বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে কেনিয়ার!

এল নিনোর প্রভাবে পূর্ব আফ্রিকায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস। কেনিয়ায় প্রায় ১৫ লক্ষ মানুষ বন্যার কবলে পড়তে পারেন বলে আশঙ্কা। ২০২৪ সালের ভয়াবহ বন্যার স্মৃতি তাড়া করছে নাইরোবির নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।

১৩ নভে ২০২৬, ০২:৫২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.