JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:৪১ পিএম
Breaking
AIIMS Delhi : জন্মের আগেই ত্রুটি মেরামত, ভারতের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস, নজির AIIMS-এ... বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ AIIMS Delhi : জন্মের আগেই ত্রুটি মেরামত, ভারতের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস, নজির AIIMS-এ... বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

দাবি ইরানের হরমুজ প্রণালীতে মাইনে বিস্ফোরণ ট্যাঙ্কারে

দাবি ইরানের হরমুজ প্রণালীতে মাইনে বিস্ফোরণ ট্যাঙ্কারে
বাহরিনে মার্কিন রাডার ধ্বংস! ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াল ইরান ও আমেরিকার সংঘাতকে কেন্দ্র করে। বাহরিনে মার্কিন সেনার আগাম সতর্কবার্তা দেওয়ার রাডার ব্যবস্থা ধ্বংস করার দাবি করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী ট্যাঙ্কার মাইনে ধাক্কা খেয়ে বিস্ফোরণের মুখে পড়েছে বলেও দাবি করেছে তারা।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা-র প্রকাশিত আইআরজিসির বিবৃতি অনুযায়ী, দক্ষিণ ইরানের বন্দর শহর সিরিকে একটি টেলিযোগাযোগের খুঁটিতে আমেরিকার হামলার জবাব দিতেই বাহরিনে মার্কিন রাডার ব্যবস্থাকে নিশানা করা হয়েছে। ওই বিবৃতিতে আমেরিকাকে সতর্ক করে বলা হয়েছে, হামলা বন্ধ না করলে আরও কঠোর পদক্ষেপ করা হতে পারে। গত সেপ্টেম্বরের পর এই প্রথম বাহরিনে কোনও মার্কিন সামরিক পরিকাঠামোয় হামলার দাবি করল ইরান।

বাহরিনের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘ দিন ধরেই উত্তপ্ত। মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে এই দেশে। বাহরিনেই মোতায়েন রয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর। ইরানের বিরুদ্ধে অন্যতম সরব দেশও বাহরিন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া বিমানযুদ্ধের সময়েও প্রতিবেশী আরব দেশগুলিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করেছিল ইরান। আমেরিকার হামলার পাল্টা জবাব হিসাবেই ওই আক্রমণ চালানো হয়েছিল বলে দাবি তেহরানের।

এ দিকে, হরমুজ প্রণালীতে আরও একটি বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরনার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পূর্ব হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তরল পেট্রোলিয়াম গ্যাসবাহী ট্যাঙ্কার মাইনে ধাক্কা খায়। তার পরেই বিস্ফোরণ ঘটে। আইআরজিসির দাবি, বার বার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি ওই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে এই ঘটনারও স্বাধীন ভাবে সত্যতা যাচাই করা যায়নি। সমুদ্রে নিরাপত্তা সংক্রান্ত ঘটনা পর্যবেক্ষণকারী ব্রিটিশ সামরিক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তরফেও তাৎক্ষণিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল পরিবহণের বড় অংশ সম্পন্ন হয়। এই জলপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতি নেওয়ার জন্যও জাহাজগুলিকে বার বার সতর্ক করছে তেহরান। ফলে সাম্প্রতিক ঘটনাগুলি আন্তর্জাতিক জ্বালানি পরিবহণ এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ
বিদেশ

Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC)নৌবাহিনীর দাবী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় নো-মাইনে ধাক্কা লাগে দুটি তেলবাহী জাহাজের। এরপরেই জাহাজ দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ১৪ নভেম্বর এই ঘটনার কথা প্রকাশে এসেছে।

১৪ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম · 1 মিনিট
Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস্ময়
বিদেশ

Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞান...

নিউজ ডেস্ক: দেখতে আর পাঁচটা সাধারণ বাদামি মাশরুমের মতোই। আকারেও এত ছোট যে বুড়ো আঙুলের নখের উপর অনায়াসে জায়গা হয়ে যেতে পারে। কিন্তু তার ভিতরে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক ভয়ংকর রাসায়নিক বিস্ময়। একই মাশরুমে রয়েছে হ্যালুসিনেশন...

১৪ নভে ২০২৬, ০৩:২২ পিএম · 3 মিনিট
US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত, অবশেষে কাটলো জট
বিদেশ

US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্ল...

যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলের টেলিযোগাযোগ ব্যবস্থায় বড়সড় কারিগরি ত্রুটির জেরে দেশজুড়ে ১১ হাজারেরও বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার, ১৩ নভেম্বর এই সমস্যার কারণে চার ঘণ্টারও বেশি সময় সমস্ত ফ্লাইটের উ...

১৪ নভে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি
বিদেশ

USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জ...

আমেরিকা বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

১৪ নভে ২০২৬, ০৭:৫২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.