JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:৩৩ পিএম
Breaking
বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং...

Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন মহম্মদ কাইফ

Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন মহম্মদ কাইফ
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলের অন্যতম বড় ভরসা রোহিত শর্মা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে তাঁর ব্যাটিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাঁচ ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত তিনটি ইনিংসে ব্যাট করে মাত্র ২৩ রান করেছেন ভারতীয় তারকা। এর মধ্যে দু'বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। এবার রোহিতের বারবার ব্যর্থ হওয়ার পিছনে একটি বিশেষ টেকনিক্যাল সমস্যার কথা তুলে ধরলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

কাইফের মতে, রোহিতের ব্যাটিংয়ে এমন একটি সমস্যা দেখা যাচ্ছে, যার কারণে কেরিয়ারের বিভিন্ন সময়ে তাঁকে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে বলের লেন্থ বুঝতে না পেরে পা না সরিয়ে শট খেলার প্রবণতাই তাঁকে বিপদে ফেলছে। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার।

কাইফ বলেন, রোহিতের ক্ষেত্রে এই ধরনের ঘটনা নতুন নয়। চলতি বছর ভাল ক্রিকেট খেললেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে কিছুটা সমস্যায় পড়তে দেখা যাচ্ছে। তাঁর কথায়, পিচে যখন বল মুভমেন্ট করছে, তখন রোহিতের পা অনেক সময় ঠিকমতো কাজ করছে না। বলটি এমন জায়গায় পড়ছে, যেখানে পুরোপুরি পিছনে গিয়ে খেলা কিংবা সামনের পায়ে ভর দিয়ে খেলার কোনও সিদ্ধান্তই তিনি নিতে পারছেন না।

কাইফের বক্তব্য, বিরাট কোহলি, ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার যে ধরনের বলের মুখোমুখি হয়েছেন, রোহিতের ক্ষেত্রে বলের লেন্থ ছিল তার তুলনায় কিছুটা ছোট। কিন্তু সেই অনুযায়ী নিজের পায়ের অবস্থান পরিবর্তন করতে পারেননি তিনি। প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘রোহিত শর্মার সঙ্গে এমনটা প্রায়ই ঘটে। তাঁর পা পিচে আটকে ছিল, অথচ সেখানে বল মুভমেন্ট করছিল। তিনি পুরোপুরি পিছনেও যাননি, আবার সামনের দিকেও এগিয়ে যাননি। পা না সরিয়েই শট খেলেছেন। কেরিয়ারের বিভিন্ন সময়ে, সব ফরম্যাটেই প্রথম ওভারে এই মাঝামাঝি লেন্থের বলে তাঁকে আউট হতে দেখা গিয়েছে।’

উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের চতুর্থ ওডিআই-তে ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত। এই ঘটনা তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। তবে রোহিতের সামর্থ্য নিয়ে কোনও প্রশ্ন নেই। নিউজিল্যান্ড সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগের ওডিআই সিরিজে শতরান করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধেও শতরান রয়েছে তাঁর। ফলে একটি খারাপ সিরিজ দিয়ে তাঁর সামগ্রিক ফর্ম বিচার করতে নারাজ ক্রিকেট মহলের অনেকেই। 

রবিবার পঞ্চম ওডিআই-তে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে ভারতীয় ওপেনারের সামনে। পাঁচ ম্যাচের সিরিজে ভারত বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। শুধু রোহিতের ব্যাটিং নয়, ভারতীয় দলের প্রথম একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন মহম্মদ কাইফ। বিশেষ করে মহম্মদ সিরাজের মতো অভিজ্ঞ পেসারকে দলে রেখেও খেলানো না হওয়ায় অবাক হয়েছেন তিনি।

কাইফের মতে, প্রথম ওডিআই-তে সিরাজকে বিশ্রাম দেওয়ার বিষয়টি বোঝা গেলেও পরবর্তী ম্যাচগুলিতেও তাঁকে না খেলানো কিছুটা বিস্ময়কর। লাল বলের ক্রিকেট খেলার পর বিশ্রামের প্রয়োজন হতে পারে, কিন্তু দলের একজন অভিজ্ঞ বোলারকে এভাবে বাইরে রাখা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তিনি বলেন, 'মহম্মদ সিরাজের মতো একজন বোলার দলে থাকা সত্ত্বেও খেলছেন না, বিষয়টি কিছুটা অবাক করার মতো। প্রথম ওডিআই-তে ভেবেছিলাম, লাল বলের ক্রিকেট খেলার পর তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কিন্তু তার পর থেকেও তিনি খেলেননি।'
কাইফ আরও মনে করেন, আকিব নবি, অংশুল কম্বোজ কিংবা গুরনুর ব্রারের মতো তরুণ বোলারদের পিচ থেকে সাহায্য প্রয়োজন।

প্রথম দুই ম্যাচে মেঘলা আবহাওয়ায় নবী বল সুইং করাতে পেরেছিলেন। কিন্তু রোদ উঠলে এবং ব্যাটিংয়ের পরিবেশ ভাল হলে তাঁকে আরও উন্নতি করতে হবে। সেই জায়গায় সিরাজের অভিজ্ঞতা ভারতীয় দলের কাজে আসতে পারত বলে মনে করেন কাইফ। তাঁর মতে, সমতল পিচেও বল করার অভিজ্ঞতা রয়েছে সিরাজের। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওডিআই-তে তাঁকে সুযোগ দেওয়া উচিত কি না, সেই প্রশ্নও উঠছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা
ময়দান

KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্প...

স্পোর্টস ডেস্ক: আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আসতে পারে বড় পরিবর্তন। মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআরের মালিকপক্ষের আলোচনা চলছে বলে রিপোর্ট। তবে পুরো দলের মা...

১৪ নভে ২০২৬, ০৪:১৭ পিএম · 2 মিনিট
India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়াডে গুরনুর
ময়দান

India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ শুরুর আগেই ভারতীয় দলে বড় পরিবর্তন আনল বিসিসিআই। স্পিনার কুলদীপ যাদবকে দল থেকে ছেড়ে দেওয়া হল। তাঁর পরিবর্তে টেস্ট দলে জায়গা পেলেন পেসার গুরনুর ব্রার। পাশাপাশি চো...

১৪ নভে ২০২৬, ০৪:০০ পিএম · 2 মিনিট
Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর
ময়দান

Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব...

স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। এই বয়সেই ক্রিকেটের ইতিহাসে নতুন নজির গড়ল বিহারের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহার দলের অধিনায়ক নির্বাচিত হয়ে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়া...

১৪ নভে ২০২৬, ০৩:২৯ পিএম · 2 মিনিট
Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির
ময়দান

Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির

স্পোর্টস ডেস্ক: আইপিএলে এখনই ১০ থেকে বাড়িয়ে ১২টি দল করার কোনও পরিকল্পনা নেই বিসিসিআইয়ের। বোর্ডের এই অবস্থানকে স্বাগত জানালেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি। তাঁর মতে, ১২ দলের আইপিএল নিয়ে যে জল্পনা চলছিল, বোর্ডের স্পষ্ট ...

১৪ নভে ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.