JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:২৪ পিএম
Breaking
বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ Vaibhav Sooryavanshi: ১৫ বছরেই সিনিয়র দলের অধিনায়কের আর্মব্যান্ড! বিশ্বরেকর্ড বৈভব সূর্যবং... Lalit Modi: এখনই ১২ দলের আইপিএল নয়, বিসিসিআইকে সমর্থন ললিত মোদির

বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক

বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: একদিকে প্রবল বর্ষণ ও বন্যার জেরে ঘরছাড়া হাজার হাজার মানুষ, অন্যদিকে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে নেতার এমন ‘খুনসুটি’! সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন ওড়িশার গঞ্জাম জেলার চিকিটী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোরঞ্জন দয়ান সামন্ত্রা। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই যেমন শুরু হয়েছে রাজনৈতিক তরজা, তেমনই নেটদুনিয়ায় ছড়িয়েছে হাসির রোল ও সমালোচনা।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। সেদিন বন্যাদুর্গত গঞ্জাম জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন ওড়িশার মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী গোকুলানন্দ মল্লিক। মন্ত্রী যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্যার ক্ষয়ক্ষতি ও সরকারি পদক্ষেপ নিয়ে গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত, ঠিক তখনই তাঁর পিছনে দাঁড়িয়ে থাকা বিধায়ক মনোরঞ্জনকে দেখা যায় অন্য মেজাজে। 

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ২০২৪ সালে প্রথমবার নির্বাচিত হওয়া এই বিধায়ক তাঁর পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরছেন। শুধু তাই নয়, ওই যুবকের কাঁধে চুমু খাওয়ার পাশাপাশি খুনসুটির ছলে তাঁর কানে কামড়ে দেওয়ারও চেষ্টা করছেন তিনি। গোটা ঘটনায় ওই যুবককে অবশ্য নির্বিকার থাকতে দেখা গিয়েছে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আসরে নামে রাজ্যের বিরোধী দল বিজু জনতা দল। এক্স হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট করে শাসকদলকে কটাক্ষ ছুড়ে দেয় তারা। 

https://x.com/praveenexstp/status/2121466223171158093?a=guMh6BkHKl09IPJqqIM&s=20

বিজেডির কটাক্ষ, “গঞ্জাম যখন বন্যার জলে ভাসছে, তখন বিজেপি নেতারা আনন্দে মেতে রয়েছেন।” বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলেও বিধায়ক মনোরঞ্জনের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি রাজ্য বিজেপির মুখপাত্রও এই স্পর্শকাতর বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে স্বামীর ঢাল হয়ে ময়দানে নেমেছেন বিধায়কের স্ত্রী মিনা সাহু। তাঁর দাবি, এই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো এবং কৃত্রিম মেধা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ওই একই সাংবাদিক বৈঠকের অন্য একটি ফুটেজ শেয়ার করে মিনা দাবি করেন, সেটিই আসল ভিডিয়ো। সেখানে মনোরঞ্জনকে অত্যন্ত মনোযোগ সহকারে মন্ত্রীর বক্তব্য শুনতে দেখা যাচ্ছে। মিনার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এবং বিধায়কের ভাবমূর্তি নষ্ট করতেই বিজেডির চিকিটী শাখার সামাজিক মাধ্যম দল এই বিকৃত ভিডিয়ো ছড়িয়েছে। ইতিমধ্যেই ব্রহ্মপুর পুলিশের কাছে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

ভিডিয়োটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রযুক্তির কারসাজি নাকি নেতার বাস্তব আচরণ তা নিয়ে ধোঁয়াশা থাকলেও, আপাতত এই ‘খুনসুটি’ ঘিরে সরগরম ওড়িশার রাজনীতি। নেটনাগরিকদের একাংশ যেমন বিষয়টি নিয়ে মশকরায় মেতেছেন, তেমনই দুর্যোগের সময় জনপ্রতিনিধির এমন আচরণের সত্যতা সামনে আনার দাবিও তুলেছেন অনেকে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা?
দেশ

Indian Railways: পুরো ভাড়া, অর্ধেক সিট! বন্ধ হতে পারে রেলের RAC ব্যবস্থা?

বর্তমানে রেলে আরএসি টিকিট কাটার অর্থ হল, দু’জন যাত্রীকে একটি মাত্র সিটে বসে বা পালা করে শুয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। অথচ ভাড়া নেওয়া হয় দু’জনের কাছ থেকেই তা-ও আবার পুরো বার্থের সমান! দীর্ঘ যাত্রাপথে অপরিচিত কারও সঙ্গে একটি সরু বার্থ ভাগ করে নেওয়া যে কতটা অস্বস্তিকর, তা ভুক্তভোগীরাই জানেন

১৪ নভে ২০২৬, ০২:৫৮ পিএম · 2 মিনিট
Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি!
দেশ

Chhattisgarh‌: খেলতে খেলতে মুখে বাজি পুরল শিশু, তারপরেই মর্মান্তিক পরিণতি!

মাটিতে পড়ে থাকা একটি ছোট 'পপ পপ' বাজি বা রসুন বাজি দেখতে পায় আদিত্য। কৌতুহল বসতো সেটি মুখে পুরে নেয়। এরপর দাঁত দিয়ে চিবাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বাজিটি মুখের ভিতরে ফেটে যায়। বিস্ফোরণের জেরে শিশুটির মুখের ভেতরের নরম অংশ ও মাড়িতে গুরুতর আঘাত লাগে।

১৪ নভে ২০২৬, ০২:৪০ পিএম · 2 মিনিট
১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ
দেশ

১০ দিন আগেই নিতে হবে অনুমতি! রামলীলা ময়দানে বিক্ষোভে কড়াকড়ি দিল্লি পুলিশ

নিউজ ডেস্ক: এবার দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সভার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে চাইছে দিল্লি পুলিশ। রামলীলা ময়দানে জমায়েত নিয়ন্ত্রণে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) বা নির্দেশিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্...

১৪ নভে ২০২৬, ০১:৩৮ পিএম · 2 মিনিট
Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী
দেশ

Jawaharlal Nehru: নেহরুর ১৩৭তম জন্মদিন, দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালে...

নিউজ ডেস্ক: আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ১৩৭ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মোদী লেখেন, 'প্রয়াত প্রধানমন্ত...

১৪ নভে ২০২৬, ১২:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.