জন্মের আগেই কি কোনও শিশুর শরীরে থাকা গুরুতর শারীরিক ত্রুটি মেরামত করা সম্ভব? এতদিন যা ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা পদ্ধতি এবার সেই ক্ষেত্রেই বড় নজির গড়লো ভারতের চিকিৎসা বিজ্ঞান। মাতৃগর্ভে থাকা অবস্থাতেই এক অনাগত শিশুর জীবন বাঁচানোর লক্ষ্যে নেওয়া হলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দিল্লির একটি প্রথম সারির চিকিৎসা প্রতিষ্ঠানের এই সাফল্য ঘিরে চিকিৎসা মহলে তৈরি হয়েছে নতুন আসার সঞ্চার।
ভারতের চিকিৎসা ইতিহাসে প্রথমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) সফলভাবে সম্পন্ন করল ওপেন ফিটাল সার্জারি। শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ শিশুর মেরুদন্ডের গুরুতর ত্রুটি সংশোধন করতে এই অস্ত্রোপচার করা হয়েছে। গত ১২ নভেম্বর প্রায় ৬ ঘন্টা ধরে চলে এই জটিল চিকিৎসা পদ্ধতি।
হাসপাতাল সূত্রে খবর, শিশুটির শরীরে ছিল লুম্বোস্যাক্রাল মাইলোমেনিনগোসিল। এটি স্পাইনা বিফিডার সবচেয়ে গুরুতর ধরন। এই সময় মেরুদন্ডের একটি অংশে ফাক তৈরি হয় এবং সেখান দিয়ে স্পাইনাল কর্ড ও তার আবরণ বেরিয়ে আসে। ফলে জন্মের পর শিশুর পক্ষাঘাত হাইড্রোসেফ্যালাস সহ একাধিক স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। সেই ঝুঁকি কমাতেই মাতৃগর্ভে থাকাকালীন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অস্ত্রোপচারের আগে পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে প্রস্তুতি চলে। একাধিক বিভাগের চিকিৎসকেরা গর্ভস্থ শিশুর বিস্তারিত পরীক্ষা, ইমেজিং, পরামর্শ এবং অস্ত্রোপচারের মহড়া সম্পন্ন করেন। নিউরোসার্জারির নেতৃত্বে ছিলেন চিকিৎসক দীপক গুপ্তা। মাতৃ ভ্রুণ চিকিৎসা ও প্রসূতি বিভাগের দায়িত্বে ছিলেন চিকিৎসকে নিনা মালহোত্রা এবং কে অপর্ণা শর্মা।
এই চিকিৎসায় ৩৩ জনেরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশ নেন। উন্নত মাইক্রোস্কোপ এবং ক্রমাগত আল্ট্রাসাউন্ড এর সাহায্যে সম্পন্ন হয় এই গোটা প্রক্রিয়া। চিকিৎসক দীপক গুপ্তের বক্তব্য, নির্বাচিত ক্ষেত্রে গর্ভাবস্থায় অস্ত্র প্রচার করলে স্নায়ুতন্ত্রের ক্ষতি কমানো এবং ভবিষ্যতে কিছু জটিলতার ঝুঁকি হ্রাস করা সম্ভব। তবে, এটি সম্পূর্ণ নিরাময় নয়। জন্মের পরেও দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পর্যবেক্ষণ জরুরি।




