JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ১১:৩৯ এএম
Breaking
US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যা... Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায় হাজিরার... Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ... Samik Bhattacharya : বিজেপির পতাকা নিয়ে অরাজকতা, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! Howrah Municipal Election : কলকাতার পর এবার হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টে মামল... Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার! US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যা... Abhishek Banerjee : ২ মে-র সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে FIR, আজ দুপুর ১২টায় থানায় হাজিরার... Abhishek Banerjee : পুলিশকে হুমকির অভিযোগ! অভিষেকের বাড়িতে পুলিশের নোটিস USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি Headline: ১৪ নভেম্বরের রাশিফল! অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য নাকি সম্পর্কে অশান্তি , ১২ রাশ... Samik Bhattacharya : বিজেপির পতাকা নিয়ে অরাজকতা, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! Howrah Municipal Election : কলকাতার পর এবার হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে হাইকোর্টে মামল... Rahul Gandhi : . রাহুলের ফোনে আড়ি? বিস্ফোরক দাবি পবন খেরার!

US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত, অবশেষে কাটলো জট

US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত, অবশেষে কাটলো জট
পুরনো প্রযুক্তির মাশুল! ছবি: সংগৃহীত

এক মুহূর্তে বদলে গেল আমেরিকার আকাশপথের ছবি। একের পর এক বিমান দাঁড়িয়ে রইলো বিমানবন্দরে। অনিশ্চয়তায় পড়লেন লক্ষ লক্ষ যাত্রী। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠল যে, দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হলো প্রশাসনকে। কয়েক ঘন্টার এই অচল অবস্থার পর পরিষেবা চালু হলেও বিপর্যয়ের রেশ কাটেনি। কিন্তু, আধুনিক প্রযুক্তির দেশে কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো?

এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন - এর যোগাযোগ পরিকাঠামোয় বড়সড় প্রযুক্তিগত ত্রুটির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে পুরনো হার্ডওয়্যার এবং অতিরিক্ত চাপ সামলাতে না পারা নেটওয়ার্ক রাউটার। এয়ার ট্রাফিক কন্ট্রোল-এর বিভিন্ন কেন্দ্রে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত সুইচ ও রাউটার গুলিতে অতিরিক্ত ডেটার চাপ তৈরি হয়। ফলে তথ্যের মধ্যে অসংগতি দেখা দিতে শুরু করে। বিমান চলাচলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত দেশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিত করে FAA।

মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩ টে ৩৬ মিনিট নাগাদ এই প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়। কয়েক ঘন্টার চেষ্টার পর রাত ৮ঃ১৫ মিনিটে আমেরিকার আকাশ সীমা ফের খুলে দেওয়া হয়। তবে পরিষেবা চালু হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, বিমান চলাচল স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া ধীর গতিতে এগোবে। তাঁর দাবি, পুরনো প্রযুক্তির কারণেই এই বিপর্যয়। যদিও সেই সময় রাডার ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি  বিকল হয়নি এবং আকাশে থাকা বিমানগুলিকে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী, এই বিভ্রাটে প্রায় ১১ হাজার ফ্লাইট প্রভাবিত হয়েছে। ৬,৬০০টিরও বেশি বিমান বাতিল এবং প্রায় ৮,৭০০ টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। সিরিয়ামের বিশ্লেষণ অনুযায়ী, প্রায় ১৫ লক্ষ যাত্রী এই পরিস্থিতির কারণে দুর্ভোগে পড়েন। বিমান সংস্থাগুলির পরিষেবা ও সময়সূচী পুরোপুরি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে।

এই ঘটনার পর বিমান চলাচল ব্যবস্থার আধুনিকরণ নিয়ে সরব হয়েছেন ডাফি। পুরনো প্রযুক্তি বদলাতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, দেশের বিমান চলাচল নিয়ন্ত্রণ পরিকাঠামোকে নতুন করে সাজানো জরুরী। উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার পর শুক্রবারের এই অচলাবস্থা ছিল আমেরিকার বিমান চলাচলের অন্যতম বড় বিপর্যয়।

2 Views 0 Likes 0 Comments

Related News

USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি
বিদেশ

USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জ...

আমেরিকা বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

১৪ নভে ২০২৬, ০৭:৫২ এএম · 2 মিনিট
বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই পোশাককর্মীদের জন্য সস্তায় চাল বিক্রি বাংলাদেশে
বিদেশ

বেতনবৃদ্ধির দাবিতে বিক্ষোভের মধ্যেই পোশাককর্মীদের জন্য সস্তায় চাল বিক্রি বাংলাদেশে

বেতনবৃদ্ধির দাবিতে বাংলাদেশের পোশাকশিল্পে শ্রমিক বিক্ষোভ অব্যাহত। এই পরিস্থিতিতে শ্রমিকদের আর্থিক স্বস্তি দিতে কেজি প্রতি ৩০ টাকা দরে চাল বিক্রির বিশেষ প্রকল্প চালু করল সরকার। এক জন শ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। অন্যদিকে, ন্যূনতম মাসিক বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।

১৩ নভে ২০২৬, ০৯:০১ পিএম · 2 মিনিট
রাশিয়ায় ১২০০ ড্রোনের হামলা ইউক্রেনের, মৃত ৭
বিদেশ

রাশিয়ায় ১২০০ ড্রোনের হামলা ইউক্রেনের, মৃত ৭

রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ১২০০টি দূরপাল্লার ড্রোন হামলা চালানোর দাবি ইউক্রেনের বিরুদ্ধে তুলেছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, অধিকাংশ ড্রোন ধ্বংস করা হলেও তিনটি অঞ্চলে সাত জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, যুদ্ধ থামাতে ইউরোপকে সঙ্গে নিয়ে আলোচনার উদ্যোগ ঘিরেও তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ।

১৩ নভে ২০২৬, ০৮:৪৭ পিএম · 3 মিনিট
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা, ঘুরে দাঁড়াতে ২২.৫ কোটি টাকা অনুদান ভারতের
বিদেশ

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত শ্রীলঙ্কা, ঘুরে দাঁড়াতে ২২.৫ কোটি টাকা অনুদান ভারতের

ঘূর্ণিঝড় দিতওয়ার ভয়াবহ ক্ষয়ক্ষতি সামলে উঠতে শ্রীলঙ্কাকে ২২ কোটি ৫০ লক্ষ শ্রীলঙ্কান রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই অর্থে ৫০টি মেডিক্যাল কিয়স্ক ও হেলথ এটিএম সরবরাহ করা হবে। পাশাপাশি জরুরি পরিষেবার জন্য ১০০টি অ্যাম্বুল্যান্সও দেবে নয়াদিল্লি।

১৩ নভে ২০২৬, ০৮:৪০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.