JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৪:৪১ পিএম
Breaking
AIIMS Delhi : জন্মের আগেই ত্রুটি মেরামত, ভারতের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস, নজির AIIMS-এ... বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ AIIMS Delhi : জন্মের আগেই ত্রুটি মেরামত, ভারতের চিকিৎসা বিজ্ঞানে নতুন ইতিহাস, নজির AIIMS-এ... বন্যার খবরের মাঝেই ভাইরাল ‘খুনসুটি’, বিতর্কে বিজেপি বিধায়ক KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন ম... ধনতেরস-দীপাবলিতে সোনার কেনাকাটায় রেকর্ড, দু’দিনে ৭২ হাজার কোটির ব্যবসা যে আঘাতে শেষ হতে পারত জীবন, সেই আঘাতেই বিদায় নিল মানসিক অসুখ! ১৯ বছরের তরুণের অবিশ্বাস্য ক... India vs New Zealand: ভারতীয় দলে বড় পরিবর্তন! ছেড়ে দেওয়া হল তারকা স্পিনারকে, টেস্ট স্কোয়... Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

এল নিনোর দাপট! ভয়াবহ বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে কেনিয়ার!

এল নিনোর দাপট! ভয়াবহ বন্যার আশঙ্কায় ঘুম উড়েছে কেনিয়ার!
এল নিনোর আতঙ্কে কাঁপছে কেনিয়া ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: এল নিনোর প্রভাবে এ বার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টির আশঙ্কা পূর্ব আফ্রিকায়। তার জেরে নতুন করে বন্যার আতঙ্ক ছড়িয়েছে কেনিয়ায়। বিশেষ করে রাজধানী নাইরোবির নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের উদ্বেগ বাড়ছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, সম্পত্তি হারানোর স্মৃতি এখনও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে। এ বারও সেই বিপর্যয়ের পুনরাবৃত্তির আশঙ্কা করছেন তাঁরা।

নাইরোবির মাথারে নদীর পাড়ে দীর্ঘ দিন বসবাস করেছেন মেরি ওকেলো। প্রতি বর্ষায় নদীর জল বাড়তে দেখেছেন তিনি। কিন্তু ২০২৪ সালের বন্যা তাঁর জীবন ওলটপালট করে দিয়েছিল। একটি সেলুনে কাজ করার সময় প্রবল বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি বুঝে দ্রুত বাড়ি ফিরে পাঁচ সন্তানকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যান তিনি। চোখের সামনে জলের তোড়ে ভেসে যায় তাঁদের সমস্ত জিনিসপত্র। শেষ পর্যন্ত গোটা এলাকা জলের তলায় চলে যায়। সেই ঘটনার পর থেকে নাইরোবির মাথারে এলাকার উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন তিনি।

কেনিয়ার আবহাওয়া দফতরের পূর্বাভাস, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে। নভেম্বর মাসে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এ বারের এল নিনো অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে বলেও আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এল নিনো হল প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের জল সাময়িক ভাবে উষ্ণ হয়ে ওঠার একটি প্রাকৃতিক প্রক্রিয়া। যার প্রভাব পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের আবহাওয়ায়।

কেনিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, বন্যায় প্রায় ১৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। নদী সংলগ্ন এবং বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় নাইরোবি-সহ বিভিন্ন শহরে নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার কাজ শুরু করেছে প্রশাসন। নদীর পাড়ে বেআইনি ভাবে তৈরি বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। নদী এবং বসতি এলাকার মধ্যে প্রায় ৩০ মিটার জায়গা ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু প্রশাসনের নির্দেশ থাকলেও অনেকের পক্ষে অন্যত্র চলে যাওয়া সম্ভব হচ্ছে না। ২০২৪ সালের বন্যায় বাড়ি হারিয়েছিলেন জর্জ সিমেকা। তাঁর প্রতিবেশীদের বাড়িও জলের তলায় চলে গিয়েছিল। বন্যার সময় প্রতিবেশীদের আর্তনাদ এখনও মনে পড়ে তাঁর। নদীর পাড়ে গাছ লাগিয়ে বন্যা প্রতিরোধের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু প্রশাসন নদী সংলগ্ন এলাকা পরিষ্কার করতে গিয়ে সেই গাছ কেটে দেয়।

আর এক বন্যাবিধ্বস্ত বাসিন্দা জ্যাকলিন মুয়েনির অভিজ্ঞতাও ভয়াবহ। জল ঢোকার সময় বাড়ি থেকে কোনও জিনিসই উদ্ধার করতে পারেননি তিনি। তাঁর কথায়, বহু পরিবারকে দুর্ভোগে পড়তে দেখেছেন, বিশেষ করে মহিলা ও শিশুদের। অনেকে মারাও গিয়েছেন। বন্যায় বহু পরিবারের জন্মের শংসাপত্র এবং পরিচয়পত্রও নষ্ট হয়ে যায়। নতুন করে সেই নথি তৈরি করাও যথেষ্ট ব্যয়সাপেক্ষ।

মুয়েনির কথায়, অনেকেই বিপজ্জনক এলাকা ছেড়ে যেতে চান। কিন্তু জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং আর্থিক অনটনের কারণে নিরাপদ জায়গায় বাড়ি ভাড়া নেওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। বর্তমানে সন্তানদের নিয়ে একটি ছোট ঘরে থাকতে হচ্ছে তাঁকে।

বিশেষজ্ঞদের মতে, শুধু অতিবৃষ্টিই নাইরোবির বন্যার কারণ নয়। অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি নষ্ট হওয়া এবং জমি ব্যবহারের নিয়ম যথাযথ ভাবে কার্যকর না হওয়ার ফলেও পরিস্থিতি জটিল হয়েছে। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের ২০২৬ সালের একটি প্রতিবেদনেও এই সমস্যাগুলির কথা উল্লেখ করা হয়েছে।

নাইরোবি প্রশাসনের বিপর্যয় মোকাবিলা আধিকারিক ব্রামওয়েল সিমিউই জানিয়েছেন, মাথারে নদীতে বাড়ির নিকাশি এবং আবর্জনা জমে জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে বৃষ্টির সময় বন্যার আশঙ্কা বাড়ছে। নদী ও নিকাশি ব্যবস্থা পরিষ্কারের কাজ চলছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য ১৭২টি জায়গা চিহ্নিত করা হয়েছে। সেখানে খাবার ও ওষুধের ব্যবস্থাও থাকবে।

বিপর্যয়ের আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে মোবাইল পরিষেবা সংস্থা সাফারিকমের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। অন্য দিকে, কেনিয়া মানবাধিকার কমিশনের আশঙ্কা, আসন্ন বৃষ্টি দেশজুড়ে মানবিক ও মানবাধিকার সঙ্কট তৈরি করতে পারে। বিশেষ করে যাঁরা ইতিমধ্যেই বাসস্থান, জীবিকা এবং প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত, তাঁদের বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি।

3 Views 0 Likes 0 Comments

Related News

Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ
বিদেশ

Strait of Hormuz : হরমুজে ফের যুদ্ধের আশঙ্কা, মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুই জাহাজ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC)নৌবাহিনীর দাবী হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের সময় নো-মাইনে ধাক্কা লাগে দুটি তেলবাহী জাহাজের। এরপরেই জাহাজ দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। ১৪ নভেম্বর এই ঘটনার কথা প্রকাশে এসেছে।

১৪ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম · 1 মিনিট
Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞানীদের বিস্ময়
বিদেশ

Dark Magic Mushroom: ফ্লোরিডার জলাভূমিতে ‘ডার্ক ম্যাজিক মাশরুম’-এর সন্ধান, বিজ্ঞান...

নিউজ ডেস্ক: দেখতে আর পাঁচটা সাধারণ বাদামি মাশরুমের মতোই। আকারেও এত ছোট যে বুড়ো আঙুলের নখের উপর অনায়াসে জায়গা হয়ে যেতে পারে। কিন্তু তার ভিতরে লুকিয়ে রয়েছে প্রকৃতির এক ভয়ংকর রাসায়নিক বিস্ময়। একই মাশরুমে রয়েছে হ্যালুসিনেশন...

১৪ নভে ২০২৬, ০৩:২২ পিএম · 3 মিনিট
US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্লাইট ব্যাহত, অবশেষে কাটলো জট
বিদেশ

US Flight Disruption : যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে মহাবিপর্যয়, ১১ হাজারের বেশি ফ্ল...

যুক্তরাষ্ট্রে এয়ার ট্রাফিক কন্ট্রোলের টেলিযোগাযোগ ব্যবস্থায় বড়সড় কারিগরি ত্রুটির জেরে দেশজুড়ে ১১ হাজারেরও বেশি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। শুক্রবার, ১৩ নভেম্বর এই সমস্যার কারণে চার ঘণ্টারও বেশি সময় সমস্ত ফ্লাইটের উ...

১৪ নভে ২০২৬, ১১:৩৫ এএম · 2 মিনিট
USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জারি
বিদেশ

USA Flight Disruption : আমেরিকা জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, FAA-র গ্রাউন্ড স্টপ জ...

আমেরিকা বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

১৪ নভে ২০২৬, ০৭:৫২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.