JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৩:৩৮ পিএম
Breaking
‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে? জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয় নিউজিল্য... ‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে? জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি! প্রথম ওভারেই শেষ ভারতের লড়াই! শূন্য রানে তিন উইকেট হারিয়ে ৮৯-তে শেষ, ২৪৪ রানে জয় নিউজিল্য...

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল মুঙ্গের

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল মুঙ্গের
নতুন মা এনে দেব’ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পারিবারিক অশান্তির পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, বিহারের মুঙ্গেরের একটি ঘটনা ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। অভিযোগ, নিজের ২৮ বছরের স্ত্রী পূজা দেবীকে নৃশংসভাবে খুন করলেন ৫৫ বছরের অবসরপ্রাপ্ত রেলচালক দশরথ মণ্ডল। শুধু তাই নয়, মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেও যাতে দুই মেয়ে প্রতিবেশীদের ডাকতে না পারে, তার জন্য তাদের আটকে রাখেন অভিযুক্ত। পরে দুই মেয়েকে সঙ্গে নিয়েই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

ঘটনাটি বুধবার রাতের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রথমে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় দশরথ স্ত্রীকে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর তাঁর মুখে ওড়না গুঁজে শ্বাসরোধ করেন। তাতেই থামেননি অভিযুক্ত। ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে দু’বার আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় পূজার।

এই হত্যাকাণ্ডের সবচেয়ে মর্মান্তিক সাক্ষী দম্পতির দুই নাবালিকা মেয়ে। তাদের বয়স যথাক্রমে ৮ ও ৫ বছর। বড় মেয়ের বয়ান অনুযায়ী, বাবা-মায়ের মধ্যে ঝগড়ার পরই এই ভয়াবহ ঘটনা ঘটে। মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দুই বোন প্রতিবেশীদের ডাকতে যাচ্ছিল। কিন্তু বাবা তাদের বাধা দেন। এরপরই অভিযুক্ত বলেন, ‘এবার নতুন মা নিয়ে আসব।’ বাবার এমন কথা শুনে ছোট্ট মেয়েরা জানিয়ে দেয়, ‘আমাদের মায়ের জায়গা কেউ নিতে পারবে না।’ দুই শিশুর এই বক্তব্যে শিউরে উঠেছেন তদন্তকারীরাও।

এদিকে, মৃতার ভাইয়ের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে পূজার উপর অত্যাচার চালানো হত। গত পাঁচ বছর ধরে তাঁকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি পরিবারের। সেই অভিযোগের ভিত্তিতেও তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার পর দুই মেয়েকে নিয়ে থানায় পৌঁছে আত্মসমর্পণ করেন দশরথ। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পর এফআইআর দায়ের করা হয়েছে।

ঠিক কী কারণে বুধবার রাতে এই বিবাদ চরম আকার নেয়, পণের অভিযোগের সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুই নাবালিকা এখন এই ভয়াবহ ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী।

2 Views 0 Likes 0 Comments

Related News

তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়
দেশ

তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়

বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগের মধ্যেই বিপাকে ‘ডুয়ার্স রানি’। তিনবার ট্রাঙ্কুলাইজ করার পর বাঘিনির গর্ভপাতের অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে তিনটি মৃত ভ্রূণ। ঘটনার তদন্তে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল।

১৩ নভে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া
দেশ

পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া

ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে সরাসরি বিমান যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা মালয়েশিয়ার। ভারত, চিন ও মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে নতুন বিমানপথ চালু করতে বিশেষ অনুদান দেবে সে দেশের সরকার। ২০২৭ সালের বাজেটে পর্যটন ও যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৯৩৫ মিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত।

১৩ নভে ২০২৬, ০৩:০২ পিএম · 2 মিনিট
Narendra Modi : ১৮ নভেম্বর মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক, নজর রাজনৈতিক মহলের
দেশ

Narendra Modi : ১৮ নভেম্বর মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক, নজর রাজনৈতিক মহলের

নিউজ ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে যখন রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। ঠিক সেই সময়ই গুরুত্বপূর্ণ বৈঠকের ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আগামী ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

১৩ নভে ২০২৬, ০২:১০ পিএম · 1 মিনিট
যমুনায় শত শত মরা মাছ! ছটপুজোর আগে বিষাক্ত জল নিয়ে আতঙ্ক, এবার BJP-AAP সংঘাত চরমে
দেশ

যমুনায় শত শত মরা মাছ! ছটপুজোর আগে বিষাক্ত জল নিয়ে আতঙ্ক, এবার BJP-AAP সংঘাত চরমে

ছটপুজোর আগে দিল্লির সোনিয়া বিহারে যমুনার জলে শত শত মরা মাছ ভেসে ওঠায় নতুন করে উদ্বেগ। নদীর দূষণ নিয়ে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে মাছ ফেলা হয়েছে। পাল্টা AAP-র প্রশ্ন, নদীর জলে মাছই যদি বাঁচতে না পারে, তবে সেই জল মানুষের জন্য কতটা নিরাপদ? মাছের মৃত্যুর প্রকৃত কারণ জানতে এবার জল পরীক্ষার দাবি উঠেছে।

১৩ নভে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.