JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৩:৫৭ পিএম
Breaking
কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্... Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে মম... ‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে? কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্... Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে মম... ‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে?

পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া

পর্যটন শিল্প: ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বাড়াতে উদ্যোগী মালয়েশিয়া
ভারতীয় পর্যটকদের টানতে বড় উদ্যোগ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভারত থেকে আরও বেশি পর্যটক টানতে চাইছে মালয়েশিয়া। সেই লক্ষ্যে ভারতের পাশাপাশি চিন এবং মধ্য এশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সে দেশের সরকার। আন্তর্জাতিক এবং চার্টার বিমান পরিষেবার নতুন রুট চালু করতে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শুক্রবার কুয়ালালামপুরে এশিয়া প্যাসিফিক এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের (এএপিএ) ৭০তম বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান মালয়েশিয়ার উপ পরিবহণমন্ত্রী ইয়াং বেরহরমত দাতুক হাজি হাসবি বিন হাজি হাবিবোল্লা। তিনি জানান, ২০২৭ সালের বাজেটে পর্যটন, সংস্কৃতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ৯৩৫ মিলিয়ন মালয়েশীয় রিঙ্গিত বরাদ্দ করেছে সরকার।

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক এবং চার্টার ফ্লাইট ম্যাচিং গ্রান্টের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির সঙ্গে যৌথ ভাবে বিনিয়োগ করছি। চিন, ভারত এবং মধ্য এশিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু করাই আমাদের লক্ষ্য।’

চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় গিয়েছেন ৯ লক্ষ ৬২ হাজার ৯৮৩ জন ভারতীয় পর্যটক। ওই একই সময়ে দেশটিতে মোট আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ৮০ লক্ষ। এই পরিসংখ্যানকে আরও বাড়াতে ভারতের বাজারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া।

অক্টোবরে ঘোষিত ২০২৭ সালের বাজেটে নতুন আন্তর্জাতিক বিমানপথ চালুর পাশাপাশি পর্যটন পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনাও রাখা হয়েছে। শুধু বিমান পরিষেবা নয়, বিদেশি পর্যটকদের মালয়েশিয়ায় নিয়ে যেতে ক্রুজ জাহাজ, ফেরি এবং পর্যটকবাহী বাস পরিষেবাকেও এই অনুদানের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং মালয়েশিয়া এয়ারলাইন্স ভারত ও মালয়েশিয়ার মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালায়। গত মাসে মালয়েশিয়ার জাতীয় বিমান সংস্থা জানিয়েছিল, ভারতের সঙ্গে বিমান চলাচলে যাত্রীদের চাহিদা যথেষ্ট ভাল। সেই কারণে ভারতীয় বাজারে নিজেদের পরিষেবা আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে তাদের।

5 Views 0 Likes 0 Comments

Related News

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠল মুঙ্গের
দেশ

‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে...

বিহারের মুঙ্গেরে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ৫৫ বছরের অবসরপ্রাপ্ত রেলচালকের বিরুদ্ধে। মায়ের রক্তাক্ত দেহের সামনে দাঁড়িয়ে দুই মেয়েকে অভিযুক্তের বলা ‘নতুন মা এনে দেব’ মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পণের দাবিতে নির্যাতনের অভিযোগও তুলেছে মৃতার পরিবার।

১৩ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট
তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়
দেশ

তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড়

বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগের মধ্যেই বিপাকে ‘ডুয়ার্স রানি’। তিনবার ট্রাঙ্কুলাইজ করার পর বাঘিনির গর্ভপাতের অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে তিনটি মৃত ভ্রূণ। ঘটনার তদন্তে বক্সায় পৌঁছেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল।

১৩ নভে ২০২৬, ০৩:২১ পিএম · 2 মিনিট
Narendra Modi : ১৮ নভেম্বর মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক, নজর রাজনৈতিক মহলের
দেশ

Narendra Modi : ১৮ নভেম্বর মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বৈঠক, নজর রাজনৈতিক মহলের

নিউজ ডেস্ক: মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে যখন রাজনৈতিক মহলে নানান জল্পনা তৈরি হয়েছে। ঠিক সেই সময়ই গুরুত্বপূর্ণ বৈঠকের ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আগামী ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

১৩ নভে ২০২৬, ০২:১০ পিএম · 1 মিনিট
যমুনায় শত শত মরা মাছ! ছটপুজোর আগে বিষাক্ত জল নিয়ে আতঙ্ক, এবার BJP-AAP সংঘাত চরমে
দেশ

যমুনায় শত শত মরা মাছ! ছটপুজোর আগে বিষাক্ত জল নিয়ে আতঙ্ক, এবার BJP-AAP সংঘাত চরমে

ছটপুজোর আগে দিল্লির সোনিয়া বিহারে যমুনার জলে শত শত মরা মাছ ভেসে ওঠায় নতুন করে উদ্বেগ। নদীর দূষণ নিয়ে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে মাছ ফেলা হয়েছে। পাল্টা AAP-র প্রশ্ন, নদীর জলে মাছই যদি বাঁচতে না পারে, তবে সেই জল মানুষের জন্য কতটা নিরাপদ? মাছের মৃত্যুর প্রকৃত কারণ জানতে এবার জল পরীক্ষার দাবি উঠেছে।

১৩ নভে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.