JAZZBAAT 24 BANGLA
১৩ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম
Breaking
কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্... Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে মম... ‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে? কূটনীতিতে বড় চাল আফগানিস্তানের! পাকিস্তানকে দূরে সরিয়ে এবার পুতিনের রাশিয়ার সঙ্গে বন্ধুত্... Jora Phool Symbol : জোড়াফুলের প্রতীক নিয়ে আইনি লড়াই, ১৫ নভেম্বরের মধ্যে নথি জমা দেবে মম... ‘নতুন মা এনে দেব’,স্ত্রীকে খুনের পর দুই মেয়েকে বলল বাবা! বিহারে নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠ... আট বছর পর ফের মুখ খুলে বিস্ফোরক ওয়ার্নার ৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেত... তিনবার ঘুমপাড়ানি গুলি, তারপরই গর্ভপাত! বক্সার ‘ডুয়ার্স রানি’কে নিয়ে তোলপাড় পরকীয়ার অভিযোগে বিদায়, তবু ‘বস’-কেই চান কর্মীরা! জেনসেন হুয়াংকে ফেরাতে এনভিডিয়ার অন্দরে বি... প্রাচীন চিনের ‘সুন্দরী ফাঁদ’ কি এবার নিশানা করেছে এনভিডিয়ার প্রধানকে?

৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেতাদের

৪০৩ আসনেই বড় ছক! ওয়েইসির নতুন জোটের চাপে এবার আসরে অখিলেশ, বৈঠকে ডাকলেন সব বিধানসভার নেতাদের
ওয়েইসি-চন্দ্রশেখরের চালে চাপে অখিলেশ? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও মজবুত করতে এবার রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন তিনি। শুক্রবার লখনউয়ে আয়োজিত এই বৈঠক ঘিরে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের পর অখিলেশের এই তৎপরতাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম এবং চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) একজোট হয়ে 'সামাজিক পরিবর্তন মোর্চা' গঠনের ঘোষণা করেছে। ২০২৭ সালের নির্বাচনে ৪০৩টি আসনেই লড়াই করার পরিকল্পনা রয়েছে এই নতুন জোটের। এমনকি চন্দ্রশেখর আজাদকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও তুলে ধরা হয়েছে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

নতুন জোট নিয়ে ইতিমধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অখিলেশ। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর দাবি, এই জোট বিজেপির ভোটব্যাঙ্কে ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত প্রভাব ফেলতে পারে। পাশাপাশি পিছিয়ে পড়া, দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে যারা কাজ করতে চায়, তাদের সঙ্গে সহযোগিতার কথাও জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান।

এই পরিস্থিতিতে ৪০৩টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে বুথস্তরে সংগঠন শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং দলের রাজনৈতিক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা। প্রতিটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখাও এই বৈঠকের অন্যতম লক্ষ্য।

অন্যদিকে, একই দিনে লখনউয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে বসেছে বিজেপিও। দলের জেলা সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। ফলে নির্বাচনের কয়েক মাস আগে থেকেই উত্তরপ্রদেশে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা অখিলেশ যাদবের। সেখানে দলের ভবিষ্যৎ নির্বাচনী কৌশল এবং নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে তিনি কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ২০২৭-এর লড়াইয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে সমাজবাদী পার্টি কতটা প্রস্তুত, তারই প্রাথমিক ইঙ্গিত মিলতে পারে এই বৈঠক থেকে।

3 Views 0 Likes 0 Comments

Related News

জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি!
রাজনীতি

জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি!

ডিসেম্বরের জি২০ সম্মেলনের আগেই ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা। এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রাক্তন কূটনীতিক নিশা বিসওয়াল। তবে শুল্কনীতি-সহ একাধিক জটিল বিষয়ে এখনও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

১৩ নভে ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলন, শিকাগোয় ভূ-রাজনীতি নিয়ে আলোচনায় রাহুল গান্ধী
রাজনীতি

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বজুড়ে ছাত্র আন্দোলন, শিকাগোয় ভূ-রাজনীতি নিয়ে আলোচ...

নয়াদিল্লি: আগামী সপ্তাহে চার দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর তাঁর এই মার্কিন সফরে আমেরিকার দুটি প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠান—কলম্বি...

১২ নভে ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট
Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের
রাজনীতি

Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি ব...

রাজ্যের ঐতিহ্যবাহী গ্রামীণ হাটগুলি বন্ধ হয়ে যাওয়া এবং প্রশাসনিক বিধি-নিষেধের কারণে বহু হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন অধীর। তাঁর বক্তব্য, গ্রামীণ হাট কেবল কেনাবেচার জায়গা নয় এগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সামাজিক জীবন, সংস্কৃতি এবং হাজার বছরের পুরনো ঐতিহ্য। এই হাট গুলির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন বহু কৃষক, ছোট ব্যবসায়ী ও প্রান্তিক মানুষ।

১২ নভে ২০২৬, ০৫:৪৭ পিএম · 2 মিনিট
ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু
রাজনীতি

ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ। শ্রীরামপুরে তাঁর একটি বহুতল বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত করে ভাঙার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। পুলিশি নিরাপত্তায় চলছে অভিযান।

১১ নভে ২০২৬, ১২:০২ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.