JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:৫৫ পিএম
Breaking
মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের? Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ের বিমান Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের... মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের? Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ের বিমান Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের...

Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের

Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি অধীরের
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: উন্নয়নের নামে কি হারিয়ে যেতে বসেছে বাংলার গ্রাম বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য? নতুন বাজার, আধুনিক পরিকাঠামো কিংবা প্রশাসনিক নিয়মের আড়ালে ক্রমশ সংকুচিত হচ্ছে গ্রামীণ জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এর প্রভাব শুধুমাত্র সংস্কৃতির ওপরেই নয়, সরাসরি পড়ছে গ্রামের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের রোজগারে। এই পরিস্থিতিতে গ্রামীণ অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে সরব হওয়ার বার্তা দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

রাজ্যের ঐতিহ্যবাহী গ্রামীণ হাটগুলি বন্ধ হয়ে যাওয়া এবং প্রশাসনিক বিধি-নিষেধের কারণে বহু হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন অধীর। তাঁর বক্তব্য, গ্রামীণ হাট কেবল কেনাবেচার জায়গা নয় এগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার সামাজিক জীবন, সংস্কৃতি এবং হাজার বছরের পুরনো ঐতিহ্য। এই হাট গুলির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন বহু কৃষক, ছোট ব্যবসায়ী ও প্রান্তিক মানুষ।

চিঠিতে অধীর চার দফা প্রস্তাব দিয়েছেন। প্রথমত, প্রশাসনিক বিধি-নিষেধের কারণে যে সমস্ত ঐতিহ্যবাহী হাট স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারছে না, সেগুলির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সরকারি নির্দেশে পুনরায় চালু করতে হবে। দ্বিতীয়ত, প্রথার বাইরে গিয়ে যে সমস্ত হাটের ওপর অযথা বাধা তৈরি করা হচ্ছে, তা অবিলম্বে দূর করতে হবে। তৃতীয়ত , প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রাজ্যের অন্যান্য বৈধ গ্রামীণ হাটগুলিও যাতে নিয়মিত চালু থাকে, তা নিশ্চিত করতে হবে। চতুর্থত, কোনও আইনি ভিত্তি ছাড়া যেসব হাট জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানকার ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

অধীরের আশঙ্কা, উন্নয়নের নামে নতুন বাজার বা শপিং মল তৈরির প্রবণতায় গ্রামীণ হাটের অস্তিত্ব বিপন্ন হতে পারে। অথচ এই হাটগুলি গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। তাই আধুনিক পরিকাঠামো গড়ার পাশাপাশি বাংলার নিজস্ব ঐতিহ্যকে সমান গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। গ্রামীণ হাটগুলি পুনরায় সচল করতে রাজ্য সরকার কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

2 Views 0 Likes 0 Comments

Related News

ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু
রাজনীতি

ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ। শ্রীরামপুরে তাঁর একটি বহুতল বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত করে ভাঙার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। পুলিশি নিরাপত্তায় চলছে অভিযান।

১১ নভে ২০২৬, ১২:০২ পিএম · 1 মিনিট
Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর্ক, প্রশ্নে প্রশাসনের ভূমিকা
রাজনীতি

Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর...

কিন্তু প্রশাসনিক এই সতর্কবার্তার সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর গলায়। নিজের কেন্দ্রের একটি কালীপুজো উদ্বোধনে গিয়ে তিনি যখন মাইক হাতে কথা বলছেন, তখনই তাঁর ঠিক সামনে সশব্দে ফেটে ওঠে পটকা

০৯ নভে ২০২৬, ০৫:০০ পিএম · 2 মিনিট
ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ
রাজনীতি

ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ

থানায় বসেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো হলফনামা তৈরি ও সই করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গোটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে তাঁর হাতে। সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাল্টা কটাক্ষে সরব বিরোধী শিবির।

০৬ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রাজনীতি
রাজনীতি

বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড়...

বাংলার শিল্পনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসুর। বাম আমলের শিল্পনীতি নিয়ে কোনও সমস্যা হয়ে থাকলে তার দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বলে মন্তব্য করেছেন তিনি। নতুন শিল্পনীতি ঘোষণা ও সিঙ্গুরে শিল্প ফেরানোর উদ্যোগের আবহে তাঁর এই বক্তব্য ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অসীম দাশগুপ্ত ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্যেও বিতর্ক পেয়েছে নতুন মাত্রা।

০৬ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.