JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:৫৩ পিএম
Breaking
U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের? Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ের বিমান Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের... Cyclone Akvan: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ১৩ নভেম্বর থেকেই কি বদলাবে বাংলার আবহাওয়া... Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের? Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ের বিমান Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের... Cyclone Akvan: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ১৩ নভেম্বর থেকেই কি বদলাবে বাংলার আবহাওয়া... Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা

U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যের ৯৩

U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যের ৯৩
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাবা বীরেন্দ্র সহবাগের ব্যাটিংয়ের ঝলক আগের ম্যাচেই দেখিয়েছিলেন আর্যবীর সহবাগ। এ বার আফগানিস্তানের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের জয়ের ভিত গড়ে দিলেন অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি। তাঁর দুরন্ত ৯৩ রানের ইনিংসের সৌজন্যে আফগানিস্তানকে আট উইকেটে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

বৃহস্পতিবার ওমানের আল আমেরাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে আফগানিস্তান। দলের হয়ে নোমান সালারজাই এবং শাহ ফয়জল রহিমি দু’জনেই ৫১ রান করেন। এ ছাড়া সোহেল খান অপরাজিত ৩৬ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে ইশান সুদ এবং আরিয়ান সাভসানি দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান কাব্য পটেল, যশবর্ধন চৌহান এবং অর্জুন রাজপুত।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। ওপেনিংয়ে আর্যবীর সহবাগ এবং অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। আর্যবীরের সঙ্গে তাঁর জুটি ভাঙার পরও ভারতীয় ব্যাটিংয়ে কোনও চাপ তৈরি করতে পারেনি আফগানিস্তানের বোলিং। লক্ষ্য নিজের ইনিংসে ৯৩ রান করে আউট হন। তাঁকে যোগ্য সঙ্গত দেন দলের অন্য ব্যাটারেরা।

মাত্র ৩৬.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে ২৩০ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। অর্থাৎ হাতে আট উইকেট রেখেই জয় নিশ্চিত করে তারা। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জয়ের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল ভারত।

প্রতিযোগিতায় গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হারলেও নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জয় পেয়েছিল ভারত। বিশেষ করে আমিরশাহির বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন আর্যবীর। তিন ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ২৫২ রান। সেমিফাইনালে অধিনায়কের দায়িত্বশীল ইনিংস ভারতের ব্যাটিংয়ের গভীরতা আরও এক বার প্রমাণ করল।

1 Views 0 Likes 0 Comments

Related News

Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের ১৭ বছরের দাবা প্রতিভা
ময়দান

Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায়...

নিউজ ডেস্ক: দাবার বোর্ডে একের পর এক সাফল্য। গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্নও এখন হাতের নাগালে। অথচ আন্তর্জাতিক দাবার মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ের পাশাপাশি এখন অন্য এক কঠিন লড়াইয়ের মুখে ভারতের ১৭ বছরের দাবা প্রতিভ...

১২ নভে ২০২৬, ০৫:১৬ পিএম · 3 মিনিট
Auqib Nabi: গতি নয়, অস্ত্র দক্ষতা! নিউজিল্যান্ডের মাটিতে নিজের শক্তিতেই বাজিমাত করতে চান অকিব নবি
ময়দান

Auqib Nabi: গতি নয়, অস্ত্র দক্ষতা! নিউজিল্যান্ডের মাটিতে নিজের শক্তিতেই বাজিমাত কর...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতেই হবে, এমন কোনও কথা নেই। গতি বাড়ানোর চেয়ে নিজের বোলিং দক্ষতার উপরেই বেশি ভরসা রাখছেন ভারতের পেসার অকিব নবি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি...

১২ নভে ২০২৬, ০৪:৫৫ পিএম · 2 মিনিট
Niraj Kumar: ঝোড়ো হাওয়াকেও হার মানালেন নীরজ, বিশ্বমঞ্চে পদক জিতেই অলিম্পিকের ছাড়পত্র!
ময়দান

Niraj Kumar: ঝোড়ো হাওয়াকেও হার মানালেন নীরজ, বিশ্বমঞ্চে পদক জিতেই অলিম্পিকের ছাড...

স্পোর্টস ডেস্ক: প্রতিকূল আবহাওয়া, প্রবল হাওয়ার দাপট, সামনে বিশ্বসেরাদের কঠিন লড়াই। কোনও কিছুই দমাতে পারল না ভারতের শুটার নীরজ কুমারকে। দোহার বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রো...

১২ নভে ২০২৬, ০৪:৪৫ পিএম · 2 মিনিট
রেলিগেশনের মুখে ম্যান ইউ! রাতারাতি চাকরি গেল ক্যারিকের, এবার কে বসছেন হটসিটে?
ময়দান

রেলিগেশনের মুখে ম্যান ইউ! রাতারাতি চাকরি গেল ক্যারিকের, এবার কে বসছেন হটসিটে?

প্রিমিয়ার লিগে টানা ব্যর্থতা এবং রেলিগেশন জোনে নেমে যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত মাইকেল ক্যারিক। তাঁর পরিবর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ মাউরিসিও পোচেত্তিনোকে দায়িত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

১২ নভে ২০২৬, ০৪:১৩ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.