JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৬:০৪ পিএম
Breaking
৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের? ৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের?

Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি

Mirakkel New Season: পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’! শুরু অডিশনের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দীর্ঘ ৫ বছরের অপেক্ষা। ফের টেলিভিশনে ফিরতে চলেছে বাংলার জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। হাসি, মজা আর ব্যতিক্রমী প্রতিভার মঞ্চে আবারও নতুন মুখ খুঁজতে শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই নতুন মরসুমের জন্য অডিশনে অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে এই শোয়ের নতুন সিজন।

একসময় ‘মিরাক্কেল’ বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল। শুধু দর্শকদের মন জয় করাই নয়, টিআরপির নিরিখেও যথেষ্ট সাফল্য পেয়েছিল এই কমেডি শো। এই মঞ্চ থেকেই উঠে এসেছেন একাধিক প্রতিভাবান শিল্পী, যাঁরা পরবর্তী সময়ে বিনোদনজগতে নিজেদের পরিচিতি তৈরি করেছেন। কিন্তু গত পাঁচ বছর ধরে নতুন কোনও সিজন না আসায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল অপেক্ষা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ‘মিরাক্কেল’-এর নতুন সিজনের প্রচারঝলক। পাশাপাশি সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্বের মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হবে। এরপর নির্বাচিতদের নিয়েই শুরু হবে মূল প্রতিযোগিতা।

অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সম্প্রচার শুরু হতে পারে নতুন সিজনের। তবে এবারের বিচারকের আসনে কারা থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

পরান বন্দ্যোপাধ্যায়কে ফের বিচারকের আসনে দেখতে চান বহু দর্শক। পাশাপাশি আগের সিজনের কয়েকজন সদস্য ও মেন্টরকেও নতুন মরসুমে ফিরিয়ে আনার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এখন সোশাল মিডিয়ার যুগ। টেলিভিশনের কোনও অনুষ্ঠানের দৃশ্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। তাই অনুষ্ঠান নির্মাণের প্রতিটি পর্যায়ে বিষয়বস্তু ও নিয়মকানুন নিয়ে সতর্ক থাকতে হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। তবুও দীর্ঘ বিরতির পর ‘মিরাক্কেল’-এর প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী তিনি। এখন দেখার ‘মিরাক্কেল’ দর্শকদের হাসির খোরাক হয়ে উঠতে পারে কি না!

4 Views 0 Likes 0 Comments

Related News

Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের?
বিনোদন

Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতা...

নিউজ ডেস্ক: 'রামায়ণ: পার্ট ১' এর বক্স অফিসে একের পর এক নজির। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ দর্শক ও সমালোচকদের মধ্যে ছবিটি নিয়ে মতভেদ থাকলেও আয়ের নিরিখে তার দাপট অব্যাহত। বিশেষ করে প্রথম সোমবারের ব্যবসায় নতুন ...

১২ নভে ২০২৬, ০৫:২১ পিএম · 2 মিনিট
Emraan Hashmi: টিভিতে ইমরান হাশমি মানেই বাচ্চাদের ছুটি! ২০ বছর পর ফাঁস মজার রহস্য!
বিনোদন

Emraan Hashmi: টিভিতে ইমরান হাশমি মানেই বাচ্চাদের ছুটি! ২০ বছর পর ফাঁস মজার রহস্য!

নিউজ ডেস্ক: বলিউডে তাঁর পরিচিতি একসময় ছিল 'সিরিয়াল কিসার' হিসেবে। পর্দায় তাঁর রোম্যান্টিক দৃশ্য নিয়ে কম চর্চা হয়নি। এমনকী টেলিভিশনে তাঁর সিনেমা দেখানো শুরু হলেই নাকি বাড়ির ছোটদের ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেন অভিভাব...

১২ নভে ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট
Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহাউস
বিনোদন

Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির স...

নিউজ ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের নামে দুবাইয়ে নতুন আবাসন প্রকল্প চালু করল ডানিউব প্রপার্টিজ। ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের এই প্রকল্পের উদ্বোধনের দিনেই বিক্রি হয়ে গেল প্রতিটি পেন্টহাউস। প্রতিটির দাম ভারতীয় ম...

১২ নভে ২০২৬, ০৩:২৪ পিএম · 2 মিনিট
দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা
বিনোদন

দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তর...

দুবাইয়ের মঞ্চে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’-তে দুর্দান্ত পারফরম্যান্স করে ভক্তদের মাতালেন শাহরুখ খান। ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর নাচ ও সিগনেচার পোজের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এবার ছবির মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

১২ নভে ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.