JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:২৫ পিএম
Breaking
Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের? Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ের বিমান Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের... Cyclone Akvan: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ১৩ নভেম্বর থেকেই কি বদলাবে বাংলার আবহাওয়া... Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা... Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্নত ভারতের... Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের? Flydubai: কাঠমান্ডুর আকাশে শিলাবৃষ্টির তাণ্ডব, ১৬১ যাত্রী নিয়ে লখনউয়ে নামল দুবাইয়ের বিমান Mohammad Imran: ৫০ লক্ষ টাকার ঋণ, ভিসার জটিলতা! আমেরিকার স্কলারশিপ হারানোর আশঙ্কায় ভারতের... Cyclone Akvan: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! ১৩ নভেম্বর থেকেই কি বদলাবে বাংলার আবহাওয়া... Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা... Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্নত ভারতের... Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা

Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের?

Ramayana: রাবণের সাজে ৩৩ কেজির পোশাক! যশের লুক তৈরি করতে কতটা খাটতে হয়েছে নির্মাতাদের?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: 'রামায়ণ: পার্ট ১' এর বক্স অফিসে একের পর এক নজির। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ দর্শক ও সমালোচকদের মধ্যে ছবিটি নিয়ে মতভেদ থাকলেও আয়ের নিরিখে তার দাপট অব্যাহত। বিশেষ করে প্রথম সোমবারের ব্যবসায় নতুন রেকর্ড গড়েছে এই ছবি। তবে বক্স অফিসের সাফল্যের পাশাপাশি এবার চর্চায় উঠে এসেছে যশের অভিনীত রাবণ চরিত্র। পর্দায় তাঁর রাজকীয় উপস্থিতির পিছনে রয়েছে দীর্ঘ প্রস্তুতি এবং বিপুল পরিশ্রম। সম্প্রতি সেই সাজসজ্জার নেপথ্যের তথ্য প্রকাশ্যে এনেছেন ছবির পোশাক পরিকল্পনার দায়িত্বে থাকা সানিয়া সারদারিয়া।

রাবণের চরিত্রে যশকে যে পোশাক পরতে হয়েছে তার ওজন যথেষ্ট বেশি জানিয়েছেন সানিয়া। অধিকাংশ পোশাকের সঙ্গে গয়না মিলিয়ে ওজন দাঁড়াত ১৬ থেকে ২০ কেজি। তবে বিশেষ কিছু সাজের ক্ষেত্রে সেই ওজন বেড়ে হয়েছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি। লঙ্কার রাজা হিসেবে রাবণের সাজ, বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি পোশাকগুলির ওজন ছিল সবচেয়ে বেশি। এমনকি রাবণের মুকুটের ওজনও ছিল প্রায় ১.৮ কেজি।

রাবণের অলংকারের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ছবির জন্য গয়না সরবরাহ ও নকশা করেছে ট্রাইব আম্রপালির শিল্পীরা। সংস্থার সিইও তরং অরোরা জানিয়েছেন, সোনার লঙ্কার অধিপতি হিসেবে রাবণের আভিজাত্য এবং ক্ষমতার প্রকাশ ঘটানোই ছিল তাঁদের মূল লক্ষ্য। সেই ভাবনা থেকেই অলঙ্কারে ব্যবহার করা হয়েছে সাপ, অসুরের মুখ, পশুর অবয়ব এবং ত্রিশূলের মতো নকশা। শিবভক্ত রাবণের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে এই বিশেষ গয়নাগুলি।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ছবির মোট আয় ৬৬৩.৯০ কোটি টাকা। ৯ নভেম্বর সোমবার ভারতে ছবিটির নেট আয় হয়েছে ১০৭.৫ কোটি টাকা। ফলে দেশের বাজারে মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৩৪৬.৩৫ কোটি টাকা। প্রথম সোমবারের ব্যবসার নিরিখে ‘দঙ্গল’, ‘বাহুবলী ২’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর’-এর মতো ছবিকেও পিছনে ফেলেছে ‘রামায়ণ: পার্ট ১’।

রণবীর কাপুর ছবিতে রামের ভূমিকায়, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন। হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। নমিত মালহোত্রার প্রযোজনায় তৈরি এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হান্স জিমার এবং এ আর রহমান।

রাবণের চরিত্রকে জীবন্ত করে তুলতে  যে বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছে, তা স্পষ্ট। যশের ৩৩ কেজির ভারী পোশাক এবং বিশেষ নকশার গয়না এখন ছবির অন্যতম আলোচিত বিষয়।

1 Views 0 Likes 0 Comments

Related News

Emraan Hashmi: টিভিতে ইমরান হাশমি মানেই বাচ্চাদের ছুটি! ২০ বছর পর ফাঁস মজার রহস্য!
বিনোদন

Emraan Hashmi: টিভিতে ইমরান হাশমি মানেই বাচ্চাদের ছুটি! ২০ বছর পর ফাঁস মজার রহস্য!

নিউজ ডেস্ক: বলিউডে তাঁর পরিচিতি একসময় ছিল 'সিরিয়াল কিসার' হিসেবে। পর্দায় তাঁর রোম্যান্টিক দৃশ্য নিয়ে কম চর্চা হয়নি। এমনকী টেলিভিশনে তাঁর সিনেমা দেখানো শুরু হলেই নাকি বাড়ির ছোটদের ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতেন অভিভাব...

১২ নভে ২০২৬, ০৩:৫১ পিএম · 2 মিনিট
Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির সব পেন্টহাউস
বিনোদন

Shah Rukh Khan: দুবাইয়ে শাহরুখের নামে আবাসন প্রকল্প, প্রথম দিনেই বিক্রি ৫০ কোটির স...

নিউজ ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের নামে দুবাইয়ে নতুন আবাসন প্রকল্প চালু করল ডানিউব প্রপার্টিজ। ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের এই প্রকল্পের উদ্বোধনের দিনেই বিক্রি হয়ে গেল প্রতিটি পেন্টহাউস। প্রতিটির দাম ভারতীয় ম...

১২ নভে ২০২৬, ০৩:২৪ পিএম · 2 মিনিট
দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তরা
বিনোদন

দুবাইতে ‘তু মিল যায়ে’ গানে শাহরুখ খানের ঝোড়ো পারফরম্যান্স, উচ্ছ্বাসে ভাসলেন ভক্তর...

দুবাইয়ের মঞ্চে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’-তে দুর্দান্ত পারফরম্যান্স করে ভক্তদের মাতালেন শাহরুখ খান। ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর নাচ ও সিগনেচার পোজের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। এবার ছবির মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

১২ নভে ২০২৬, ০২:০২ পিএম · 2 মিনিট
ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা!
বিনোদন

ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমু...

ফুটবল মাঠের পর এবার হলিউডে অভিষেকের পথে ক্রিশ্চিয়ানো রোনালদো। ভিন ডিজেলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা গিয়েছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর চূড়ান্ত কিস্তিতে পর্তুগিজ মহাতারকার জন্য বিশেষ চরিত্র তৈরি করা হয়েছে। তবে তাঁর চরিত্রের বিস্তারিত এখনও প্রকাশ করেননি নির্মাতারা।

১২ নভে ২০২৬, ০১:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.