JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:১৪ পিএম
Breaking
Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা... Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্নত ভারতের... Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা Auqib Nabi: গতি নয়, অস্ত্র দক্ষতা! নিউজিল্যান্ডের মাটিতে নিজের শক্তিতেই বাজিমাত করতে চান অ... Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছুটলেন যুব... Niraj Kumar: ঝোড়ো হাওয়াকেও হার মানালেন নীরজ, বিশ্বমঞ্চে পদক জিতেই অলিম্পিকের ছাড়পত্র! Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ... Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা... Narendra Modi: ২০৪৭-এর ডেডলাইন বেঁধে দিলেন মোদী! সাংবাদিকদের সামনে তুলে ধরলেন উন্নত ভারতের... Bangladesh: ভারতের বিরুদ্ধে অপপ্রচার! বাংলাদেশে নজরদারিতে চিনা ভ্লগাররা Auqib Nabi: গতি নয়, অস্ত্র দক্ষতা! নিউজিল্যান্ডের মাটিতে নিজের শক্তিতেই বাজিমাত করতে চান অ... Canning: ঘাড়ে কামড় বসাতেই আতঙ্ক! বিরল সরীসৃপকে টুকরো করে কৌটোয় ভরে হাসপাতালে ছুটলেন যুব... Niraj Kumar: ঝোড়ো হাওয়াকেও হার মানালেন নীরজ, বিশ্বমঞ্চে পদক জিতেই অলিম্পিকের ছাড়পত্র! Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ...

Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা

Agnimitra Paul: তারকেশ্বরের সাফল্য তুলে ধরে পুরসভাগুলিকে দিলেন বড় বার্তা
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: স্বচ্ছতার মঞ্চে দেশের একাধিক শহরের সাফল্যের কথা তুলে ধরে এবার পশ্চিমবঙ্গের পুরসভাগুলিকে নতুন চ্যালেঞ্জ দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর লক্ষ্য, আগামী দিনে দেশের পরিচ্ছন্নতম শহরের তালিকায় পশ্চিমবঙ্গের কোনও শহরকে শীর্ষস্থানে নিয়ে আসা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্বচ্ছতা সংক্রান্ত পুরস্কার, তারকেশ্বরের পরিচ্ছন্নতা অভিযান এবং রাজ্যের পুরসভাগুলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বেআইনি নির্মাণ ভাঙার ঘটনা, তৃণমূলের অভিযোগ এবং পানিহাটির রাজনৈতিক সংঘর্ষ নিয়েও সরব হন মন্ত্রী।

অগ্নিমিত্রা জানান, বুধবার দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে স্বচ্ছতার জন্য পুরস্কার গ্রহণ করেছেন তিনি। এই সম্মানকে পশ্চিমবঙ্গের গর্ব বলেও উল্লেখ করেন। দেশের স্বচ্ছতা প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে নবি মুম্বই, সুরাট, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, জবলপুর, লখনউ, উজ্জয়িনী এবং দেওয়াসের মতো শহরগুলি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বিশেষ করে সুপার স্বচ্ছ লিগে টানা আটবারের বিজয়ী ইন্দোরকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে নবি মুম্বই।

তবে রাজ্যের ক্ষেত্রে তারকেশ্বরের সাফল্যকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, শ্রাবণী মেলার সময় প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের সমাগম হয়েছিল তারকেশ্বরে। সেই বিপুল ভিড় সামলেও পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রশাসন ও সাফাইকর্মীরা নিরলস পরিশ্রম করেছেন। শহরকে ১০টি জ়োনে ভাগ করে ১৪ জন সুপারভাইজ়ারের অধীনে ১৮০ জন সাফাইকর্মী দু’টি শিফটে কাজ করেছিলেন। মেলা চলাকালীন সংগৃহীত ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্যের মধ্যে ৫০০ মেট্রিক টনের বেশি পরিবেশবান্ধব উপায়ে প্রক্রিয়াকরণের জন্য বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে পাঠানো হয়।

অগ্নিমিত্রার বক্তব্য, স্বচ্ছতা মূল্যায়নে ১৫০টি প্যারামিটার বিবেচনা করা হয়েছে। তারকেশ্বরের এই সাফল্য অন্য পুরসভাগুলির কাছেও উদাহরণ হয়ে উঠতে পারে। সাধারণ মানুষকেও এই কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে ‘আমার ওয়ার্ড, আমার পুরসভা’ কর্মসূচি এবং ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা প্রতিযোগিতা আয়োজনের ভাবনা রয়েছে। এ জন্য একটি এসওপি তৈরির কথাও জানিয়েছেন তিনি।

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অংশ বুলডোজ়ার দিয়ে ভাঙার প্রসঙ্গেও কড়া প্রতিক্রিয়া দেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, আইন সবার জন্য সমান। সাধারণ মানুষের ক্ষেত্রে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অভিষেকের ক্ষেত্রে আলাদা নিয়ম কেন হবে? তিনটি মেয়াদে ১৫ বছর ক্ষমতায় থেকেও তৃণমূল রাজ্যের মানুষের জন্য প্রত্যাশিত কাজ করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

অভিষেকের আইনজীবীর হামলা ও নথি লুটের আশঙ্কা সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আদালতে প্রমাণ পেশ করা উচিত। কী নথি ছিনিয়ে নেওয়া হয়েছে, তার প্রমাণও আদালতে জমা দিতে হবে। ককরোচ জনতা পার্টির দাবিদাওয়া নিয়েও দিল্লিতে প্রশ্ন তুলেছিলেন বলে জানান তিনি।

প্রতিহিংসার রাজনীতির অভিযোগও খারিজ করেছেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, গত ১৫ বছরে তৃণমূলই রাজ্যে প্রতিহিংসার রাজনীতির পরিবেশ তৈরি করেছে। অভিষেকের সাম্প্রতিক সামাজিক মাধ্যমের পোস্ট প্রসঙ্গেও কটাক্ষ করে তিনি বলেন, হারজিত নিয়ে আগেও নানা মন্তব্য করা হয়েছে। কিন্তু মানুষ এখন আর সেসব বিশ্বাস করেন না।

অন্যদিকে, পানিহাটিতে কালীপুজোর রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং এক অভিযুক্তের বাড়িতে গিয়ে বিজেপির মণ্ডল সভাপতির হুমকি দেওয়ার অভিযোগ নিয়েও মুখ খোলেন মন্ত্রী। বিধায়ক রত্না দেবনাথের তরফে বিজেপি নেতা ও মণ্ডল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে বলে দাবি। অগ্নিমিত্রার স্পষ্ট বক্তব্য, তোলাবাজির অভিযোগ প্রমাণিত হলে কাউকেই রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী ও রাজ্য সভাপতি আগেই এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

1 Views 0 Likes 0 Comments

Related News

Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাটে হামলা ও নজরদারির অভিযোগ অভিষেকের
মহানগর

Abhishek Banerjee: কমিশনে জমা পড়ার আগেই উধাও হতে পারে ‘আসল তৃণমূলের’ নথি! কালীঘাট...

কলকাতা: নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে প্রমাণ করতে নির্বাচন কমিশনের কাছে যে সমস্ত নথি ও হলফনামা জমা দেওয়ার প্রস্তুতি চলছে, সেগুলি লুট হয়ে যেতে পারে! এমনই আশঙ্কা প্রকাশ করে এবার সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃ...

১২ নভে ২০২৬, ০৫:০৯ পিএম · 2 মিনিট
Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্জি খারিজ হাইকোর্টে
মহানগর

Calcutta High Court: ৪০০ কোটির মাটি চুরি মামলায় ফের ধাক্কা! সুমিতের রক্ষাকবচের আর্...

নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা যেন কিছুতেই কাটছে না। একের পর এক মামলায় নতুন করে বিপাকে পড়ছেন তিনি। এবার বিষ্ণুপুরের প্রায় ৪০০ কোটি টাকার মাটি চুরি ও দুর্নীতির মামলায় তাঁকে নতুন করে...

১২ নভে ২০২৬, ০৪:১৫ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল?
মহানগর

Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল?

কলকাতা: রাজনীতির ময়দানে বিতর্ক, কটাক্ষ আর পাল্টা আক্রমণ লেগেই রয়েছে। কিন্তু এবার সেই রাজনৈতিক সংঘাতের মাঝেই ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়কের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চ...

১২ নভে ২০২৬, ০১:৪০ পিএম · 2 মিনিট
Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক
মহানগর

Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক

পুরসভা ও প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক তৃণমূল নেতা এই অভিযানকে সরাসরি 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে আক্রমণ করেন।

১২ নভে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.