JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা... Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পু... Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে? ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়ংকর অবতা... Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দ... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা... Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পু... Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে? ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়ংকর অবতা... Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দ... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক

Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল?

Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: রাজনীতির ময়দানে বিতর্ক, কটাক্ষ আর পাল্টা আক্রমণ লেগেই রয়েছে। কিন্তু এবার সেই রাজনৈতিক সংঘাতের মাঝেই ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়কের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। নিজের সঙ্গে চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করে কুণাল লিখেছেন, ‘স্রেফ একটা জঘন্য দাদার জন্যে বৌদি আর দেওরের অমন সুন্দর দিদি-ভাইয়ের মত সম্পর্কটা নষ্ট হচ্ছে।’ কিন্তু কার দিকে ইঙ্গিত করলেন তিনি? রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

https://www.facebook.com/share/p/1JQgYhNBVF/

বস্তুত, বেশ কিছুদিন ধরেই কুণাল ঘোষ ও নয়না বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা চলছে। এর নেপথ্যে রয়েছেন নয়নার স্বামী তথা তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সুদীপের অবস্থান এবং তাঁকে ঘিরে কুণালের একাধিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন চৌরঙ্গির বিধায়ক।

সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ সাংসদদের দলে যোগ দেওয়ার পর তাঁকে কটাক্ষ করেছিলেন কুণাল। তাঁর মন্তব্য ছিল, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি।’ শুধু তাই নয়, সুদীপকে নিশানা করতে গিয়ে তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। যা ভালোভাবে নেননি নয়না।

একই দলের দুই জনপ্রতিনিধির মধ্যে এমন বাকযুদ্ধ প্রকাশ্যে আসায় অস্বস্তি তৈরি হয় রাজনৈতিক মহলে। কুণালের মন্তব্যের বিরোধিতা করে নয়না প্রশ্ন তুলেছিলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে একই দলের আরেক নেতার এমন ভাষা প্রয়োগ কতটা গ্রহণযোগ্য? এমনকী বিষয়টি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, এই বিতর্কের মধ্যেও নয়নাকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছিলেন কুণাল। তিনি জানিয়েছিলেন, কাউকে অসম্মান করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। নয়নাদি তাঁর অত্যন্ত প্রিয় বৌদি।

এবার সেই পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনেই নতুন পোস্ট করলেন বেলেঘাটার বিধায়ক। নয়নার সঙ্গে নিজের ছবি দিয়ে সম্পর্কের অবনতির জন্য এক ‘জঘন্য দাদা’কে দায়ী করেছেন তিনি। যদিও পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করেননি কুণাল। ফলে তাঁর ইঙ্গিত যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিকেই, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

কুণালের এই পোস্টের পর এখনও পর্যন্ত নয়না বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে রাজনৈতিক সংঘাতের আবহে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ টেনে তাঁর এই মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। এবার নয়না কী প্রতিক্রিয়া দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

2 Views 0 Likes 0 Comments

Related News

Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক
মহানগর

Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক

নিউজ ডেস্ক: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের সামনে থাকা শহিদ বেদি বুলডোজার দিয়ে ভেঙে ফেলল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা বুলডোজার নিয়ে এলাকায় পৌঁছে এই ভাঙার কাজ চালান। ঘটনাকে কেন্দ্র করে...

১২ নভে ২০২৬, ০১:১১ পিএম · 1 মিনিট
কলকাতা মেট্রোয় নতুন সংযোগ! নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ, বদলে যাবে যাতায়াতের ছবি?
মহানগর

কলকাতা মেট্রোয় নতুন সংযোগ! নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ, বদলে যাবে যাতায়াতের ছবি?

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে যুক্ত হতে চলেছে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ৪.৫ কিলোমিটারের নতুন অংশ। গৌরকিশোর ঘোষ, নলবন ও সেক্টর ফাইভ—যুক্ত হবে তিনটি নতুন স্টেশন। ট্রায়াল রান শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, ডিস...

১২ নভে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
Dilip Ghosh: মন্দিরের জমিতে হাত! এবার কি আরসালানের দরজায় চলবে বুলডোজার? বিস্ফোরক দিলীপ ঘোষ
মহানগর

Dilip Ghosh: মন্দিরের জমিতে হাত! এবার কি আরসালানের দরজায় চলবে বুলডোজার? বিস্ফোরক দ...

কলকাতা: মন্দিরের জমি দখল করে গোডাউন সম্প্রসারণের অভিযোগ, আর তা ঘিরেই এবার বুলডোজার অভিযানের হুঁশিয়ারি! কসবার টেগোর পার্কে আরসালান বিরিয়ানির বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগে সরব হলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ব...

১২ নভে ২০২৬, ১১:০৩ এএম · 2 মিনিট
Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কালীঘাটে সকাল সকাল কী ভাঙতে হাজির পুরসভার কর্মীরা?
মহানগর

Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কালীঘাটে সকাল সকাল কী ভাঙতে হাজ...

নিরাপত্তার কারণে বাড়ির গেটের সামনে তৈরি করা অস্থায়ী বাঁশ ও লোহার সেড ভাঙতেই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও

১২ নভে ২০২৬, ০৮:৩৬ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.