JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা... Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পু... Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে? ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়ংকর অবতা... Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দ... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা... Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পু... Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে? ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়ংকর অবতা... Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দ... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক

Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজানা অধ্যায়

Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজানা অধ্যায়
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নয়াদিল্লি: রাজনীতির ময়দান ছেড়ে এবার কি বড়পর্দায় জায়গা করে নিতে চলেছেন সোনিয়া গান্ধী? ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বজনহারানোর যন্ত্রণা থেকে শুরু করে দেশের রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলা সবকিছুই এবার উঠে আসতে পারে সিনেমার পর্দায়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ অবলম্বনে তৈরি হতে চলেছে একটি তেলুগু ফিচার ফিল্ম। আর এই সিনেমা তৈরির জন্য ইতিমধ্যেই ২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেসের এক নেতা। ফলে বই প্রকাশের পর থেকেই নতুন করে চর্চায় উঠে এসেছে সোনিয়ার জীবনের নানা অধ্যায়।

বৃহস্পতিবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কংগ্রেস কর্মীদের একটি বৈঠকে এই ঘোষণা করেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডি। তিনি জানান, সোনিয়া গান্ধীর আত্মজীবনীকে ভিত্তি করেই তৈরি হবে এই সিনেমা। ছবির নির্মাণের জন্য দলের নেতা ও কর্মীদের আর্থিক সহযোগিতার আবেদনও জানিয়েছেন তিনি। সাঙ্গারেড্ডি বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু ইতিমধ্যেই প্রকল্পটির জন্য ২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ছবির প্রাথমিক কাজকর্ম পরিচালনার জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি। গান্ধী ভবনের জনসংযোগ আধিকারিক হরিপ্রসাদের তত্ত্বাবধানে চলবে এই কমিটির কাজ। তাঁর বক্তব্য, প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পর উপযুক্ত পরিচালক বেছে নেওয়া হবে। প্রস্তুতি সম্পূর্ণ হলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি মহেশ কুমার গৌড়কে আমন্ত্রণ জানানো হবে শুটিংয়ের আনুষ্ঠানিক সূচনার জন্য।

কী কী থাকবে ছবিতে? জগ্গা রেড্ডির কথায়, সোনিয়ার জীবনের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে এই সিনেমায়। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ হিসেবে তাঁর জীবন, রাজীব গান্ধীর সঙ্গে দাম্পত্য, মা হিসেবে রাহুল ও প্রিয়াঙ্কাকে বড় করে তোলা এবং পরবর্তীকালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ—সবই জায়গা পেতে পারে ছবিতে।

বিশেষ গুরুত্ব পেতে পারে ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর গান্ধী পরিবারের কঠিন সময়। ব্যক্তিগত শোক সামলে কীভাবে সন্তানদের বড় করেছেন সোনিয়া, কীভাবে ধীরে ধীরে কংগ্রেসের রাজনীতিতে নিজের জায়গা তৈরি করেছেন, সেই লড়াইও হতে পারে ছবির অন্যতম আকর্ষণ।

২০০৪ সালে ইউপিএ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও সেই পদ প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে দায়িত্ব দেওয়ার ঘটনাও ছবিতে তুলে ধরার কথা বলেছেন জগ্গা রেড্ডি।

উল্লেখ্য, ১০ নভেম্বর প্রকাশিত হয়েছে সোনিয়া গান্ধীর আত্মজীবনী। ইতিমধ্যেই বইটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক ও আলোচনা। তবে প্রস্তাবিত সিনেমার পরিচালক, অভিনেতা-অভিনেত্রী কিংবা মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। এখন দেখার, বইয়ের পাতায় লেখা জীবনের গল্প বড়পর্দায় কতটা বাস্তব হয়ে ওঠে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে?
দেশ

Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়...

নিশানায় আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়াল। দু’জনকে খুনের হুমকি দিয়ে ৭ কোটি টাকা মুক্ত...

১২ নভে ২০২৬, ০১:৩২ পিএম · 1 মিনিট
Supreme Court of India: দিল্লির পথে সাধারণ মানুষের অধিকার মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট
দেশ

Supreme Court of India: দিল্লির পথে সাধারণ মানুষের অধিকার মনে করিয়ে দিল সুপ্রিম কো...

নয়াদিল্লি: প্রতিবাদ ঠেকাতে গিয়ে সাধারণ মানুষের যাতায়াতের অধিকার কেড়ে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষার নামে রাজধানীর গণপরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়ার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। ১০ অক্টোবরের প্...

১২ নভে ২০২৬, ১১:৫৭ এএম · 2 মিনিট
Train Accident: ‘কিছুই কাজ করছে না!’ দুর্ঘটনার আগে ট্রেনের কেবিনে চালকের মরিয়া চেষ্টা, ভাইরাল চাঞ্চল্যকর ভিডিয়ো
দেশ

Train Accident: ‘কিছুই কাজ করছে না!’ দুর্ঘটনার আগে ট্রেনের কেবিনে চালকের মরিয়া চেষ...

প্রকাশ্যে আসা ভিডিও ক্লিপে দেখা যায়, ট্রেনের কন্ট্রোল প্যানেলের সামনে বসে চালক একের পর এক লিভার টানছেন এবং বিভিন্ন জরুরি নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার মরিয়া চেষ্টা করছেন। ট্রেনের স্পিডোমিটার ও ডিসপ্লে ইউনিটে একের পর এক সতর্কবার্তা ভেসে উঠলেও স্বয়ংক্রিয় বা যান্ত্রিক ব্রেক ব্যবস্থা যে পুরোপুরি সাড়া দিচ্ছিল না, তা চালকের আচরণ ও পেছনের কণ্ঠস্বর থেকেই স্পষ্ট হয়ে ওঠে।

১২ নভে ২০২৬, ১১:৪৬ এএম · 2 মিনিট
Air Pollution: দিল্লি-এনসিআর কার্যত গ্যাস চেম্বার! AQI 536 ছুঁল গাজিয়াবাদে
দেশ

Air Pollution: দিল্লি-এনসিআর কার্যত গ্যাস চেম্বার! AQI 536 ছুঁল গাজিয়াবাদে

নয়াদিল্লি: শীতের আগমনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ। দেশের রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক শহরের বাতাস কার্যত বিষে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ গাজিয়াবাদে। সেখানে বায়ুর গুণমান সূচক ব...

১২ নভে ২০২৬, ১১:৩৮ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.