JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০২:০৩ পিএম
Breaking
ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা... Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পু... Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে? ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়ংকর অবতা... Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দ... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক ফুটবল ছেড়ে কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন রোনাল্ডো? ভিন ডিজেলের পোস্ট ঘিরে তুমুল চর্চা! Kunal Ghosh: নয়নার সঙ্গে ছবি পোস্ট করে কাকে নিশানা করলেন কুণাল? Sonia Gandhi: ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক লড়াই! এবার বড়পর্দায় সোনিয়া গান্ধীর জীবনের অজা... Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পু... Arvind Kejriwal: ৭ কোটি না দিলে প্রাণনাশ! বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কেজরিওয়াল ও মেয়ে? ছেলের মৃত্যুর প্রতিশোধে ন্যাড়া হুমা কুরেশি! ‘মহারানি ৫’-এর প্রোমোয় রানি ভারতীর ভয়ংকর অবতা... Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দ... Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে শহিদ বেদি ভাঙল বুলডোজার, নতুন করে বিতর্ক

Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পুলিশের

Canning: বিধায়ককে আড়ালের অভিযোগে ডিমোবিলাইজ সিভিক ভলান্টিয়ার! পরেশরাম যোগে বড় পদক্ষেপ পুলিশের
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

ক্যানিং: একাধিক মামলায় দীর্ঘ ১৭ দিন ধরে ফেরার থাকা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে পুলিশের নজর এড়িয়ে থাকতে সাহায্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার সেই অভিযোগের জেরেই কাজ হারালেন সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানি। তাঁকে ‘ডিমোবিলাইজ’ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। বর্তমানে তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, বিকাশ সাহানি ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) বিভাগে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ, ওই বিভাগে কাজ করার সুবাদে পুলিশ ও থানার বিভিন্ন গোপন অভিযান সম্পর্কে আগাম তথ্য পেয়ে যেতেন তিনি। তদন্তকারীদের অনুমান, সেই তথ্যই বিধায়ক পরেশরাম দাসের কাছে পৌঁছে দিতেন বিকাশ। এর ফলে পুলিশের নজর এড়িয়ে আত্মগোপন করতে সুবিধা হয়েছিল বিধায়কের।

গত সোমবার কলকাতা বিমানবন্দর থেকে পরেশরাম দাসকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বিকাশ সাহানিও। ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁকে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, মারধরের একটি ঘটনায় ক্যানিং থানায় বিকাশের বিরুদ্ধে আগেই মামলা ছিল। সেই মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছে।

আদালতে পেশ করা হলে বিকাশকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত তাঁকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। গোপন তথ্য পাচার এবং ফেরার বিধায়ককে আড়াল করার অভিযোগের সত্যতা খতিয়ে দেখছেন তাঁরা।

গ্রেফতারির পরই বিকাশকে কাজ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে এই সিদ্ধান্ত স্থায়ী নয় বলেও জানানো হয়েছে। বিচার বিভাগীয় আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হলে বা মামলা থেকে অব্যাহতি পেলে নিয়ম মেনে তাঁকে ফের কাজে বহাল করার সুযোগ রয়েছে।

এখন তদন্তকারীদের নজর বিকাশের ভূমিকা এবং বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগের প্রকৃতির দিকে। পুলিশি জেরায় এই সম্পর্ক ও গোপন তথ্য পাচারের অভিযোগ নিয়ে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর।

2 Views 0 Likes 0 Comments

Related News

Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক শুভেন্দু, হাওড়া থেকে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
রাজ্য

Suvendu Adhikari: ৩৪ বছরের বাম শাসন আর ১৫ বছরের তৃণমূলকে এক বন্ধনীতে ফেলে বিস্ফোরক...

নিউজ ডেস্ক: ছটপুজোর আগে হাওড়ার কাজিপাড়ার অনুষ্ঠান মঞ্চ থেকে রাজনৈতিক আক্রমণে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠান থেকেই বিগত বামফ্রন্ট সরকার এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে নিশানা করেন তিনি। তা...

১২ নভে ২০২৬, ০১:১১ পিএম · 2 মিনিট
Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া
রাজ্য

Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। দুর্গাপুজোর সপ্তমীর দিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়া ও মূত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে সংক্রমণ থেকে সেপটিক শকের পরিস্থিতি তৈরি হয়।

১১ নভে ২০২৬, ১০:৩৬ পিএম · 1 মিনিট
Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ
রাজ্য

Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ

 রক্তের সীমানা পেরিয়ে ভ্রাতৃত্বের নতুন সংজ্ঞা,দক্ষিণ ২৪ পরগনায় প্রকৃতি ও মানবিকতার মেলবন্ধনে ভাইফোঁটা। ভাইফোঁটা মানেই কেবল চন্দন-কাজলের ছোঁয়ায় নিজের সহোদরের দীর্ঘায়ু কামনা নয় উৎসবের এই সনাতন প্রথাকে বৃহত্তর সামাজিক ...

১১ নভে ২০২৬, ০৭:৩৬ পিএম · 2 মিনিট
Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটনা!
রাজ্য

Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটন...

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে দুই বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের দু’বছরের শিশুপুত্র রক্তিম হালদারকে গলা টিপে খুন করেছেন তাঁর মা কেতোকি হালদার।

১০ নভে ২০২৬, ০৪:৪৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.