JAZZBAAT 24 BANGLA
১১ নভে ২০২৬, ০৮:০০ পিএম
Breaking
Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে যাচ্ছে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও PT Usha: দ্বিতীয় ইনিংসের স্বপ্নে ধাক্কা, পিটি ঊষার সামনে এখন কোন পথ? Storm Charles‍: ‘চার্লস’-এর আশঙ্কায় পর্তুগালে বন্ধ স্কুল ও সরকারি পরিষেবা ঋতুস্রাবের যন্ত্রণা কি শুধুই ‘স্বাভাবিক’! আক্রান্ত 190 মিলিয়ন মহিলা Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে যাচ্ছে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও PT Usha: দ্বিতীয় ইনিংসের স্বপ্নে ধাক্কা, পিটি ঊষার সামনে এখন কোন পথ? Storm Charles‍: ‘চার্লস’-এর আশঙ্কায় পর্তুগালে বন্ধ স্কুল ও সরকারি পরিষেবা ঋতুস্রাবের যন্ত্রণা কি শুধুই ‘স্বাভাবিক’! আক্রান্ত 190 মিলিয়ন মহিলা

Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ

Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ
অন্যরকম ভাইফোঁটা ছবি: নিজস্ব ছবি

 

রক্তের সীমানা পেরিয়ে ভ্রাতৃত্বের নতুন সংজ্ঞা,দক্ষিণ ২৪ পরগনায় প্রকৃতি ও মানবিকতার মেলবন্ধনে ভাইফোঁটা। ভাইফোঁটা মানেই কেবল চন্দন-কাজলের ছোঁয়ায় নিজের সহোদরের দীর্ঘায়ু কামনা নয় উৎসবের এই সনাতন প্রথাকে বৃহত্তর সামাজিক ও পরিবেশগত অঙ্গীকারের মঞ্চে পরিণত করল দক্ষিণ ২৪ পরগনার তিনটি ভিন্ন জনপদ। ঝড়খালি, নামখানা থেকে শুরু করে মহেশতলা জেলাপাড়ার সর্বত্রই ধরা পড়ল এক অভিন্ন সুর, প্রকৃতির সুরক্ষা ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়বদ্ধতা।

ম্যানগ্রোভের সুরক্ষাকবচ ঝড়খালিতে
সুন্দরবনের প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে যে ম্যানগ্রোভ অরণ্য দিনরাত অতন্দ্র প্রহরীর মতো লড়াই করে, সেই গাছকেই ভাইয়ের মর্যাদায় বরণ করে নিলেন ঝড়খালির ‘সবুজ বাহিনী’র মহিলারা। উপকূলবাসীদের কাছে ম্যানগ্রোভ কেবল উদ্ভিদ নয়, জীবন ও জীবিকার প্রধান ঢাল। তাই সাবেকি রীতি মেনে গাছে জড়ানো হল নতুন বস্ত্র, কপালে চন্দনের তিলক আর পরানো হল ফুলের মালা। উদ্যোক্তাদের বক্তব্য, ভাই যেমন বোনকে সমস্ত বিপদ থেকে আগলে রাখে, তেমনই সুন্দরবনের এই বনভূমি প্রতি মুহূর্তে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করছে জনবসতিকে। তাই সেই অরণ্যকে রক্ষা করার শপথ নিয়েই তাঁদের এই অভিনব আরাধনা।


শতবর্ষী বটের আশ্রয়ে নামখানার বার্তা
অন্য এক দৃষ্টিনন্দন ছবি ধরা পড়ল নামখানার নারায়ণপুরে। সেখানে ‘চিত্রাঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফ্ট’-এর কচিকাঁচারা বেছে নিয়েছিল এলাকার এক শতাব্দীপ্রাচীন বটগাছকে। প্রবীণ সেই মহীরুহকে ফোঁটা দিয়ে শিশুরা কার্যত বার্তা দিল সবুজ বাঁচানোর। শুধুমাত্র ফোঁটা দেওয়াতেই তাদের উদ্যোগ সীমাবদ্ধ ছিল না,ঝরে পড়া গাছের পাতাকে কাজে লাগিয়ে তারা তৈরি করেছিল নানা আকর্ষণীয় শিল্পসামগ্রী। শিল্প ও চেতনার মিশেলে এই অভিনব প্রয়াস উপস্থিত সকলকে পরিবেশবান্ধব জীবনযাত্রার বার্তা দেয়।

মহেশতলায় উৎসবের আলোয় শিশুরা
প্রকৃতির পাশাপাশি মানবিকতার অপর এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল শহরাঞ্চলের কাছাকাছি মহেশতলার নুঙ্গি স্টেশন রোডের বাটানগর সরদারপাড়ায়। সেখানে ‘স্বস্তিকা মহিলা বৃন্দ’-র পরিচালনায় আয়োজিত হয় গণ ভাইফোঁটা। সংগঠনের তেরোতম বর্ষের শ্যামাপূজা উপলক্ষে এটি ছিল তাদের দ্বিতীয় বর্ষের উদ্যোগ। সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া দুটি ভিন্ন সংস্থার ৪৫ জন অনাথ ও দুঃস্থ শিশুর কপালে স্নেহের ফোঁটা দেন উদ্যোক্তারা। ভাইফোঁটার চিরাচরিত উপহার হিসেবে ছোটদের হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ব্যাগ, চকলেট ও প্রয়োজনীয় সামগ্রী। সবশেষে তাদের জন্য ছিল আন্তরিক মধ্যাহ্নভোজের আয়োজন।
দক্ষিণ ২৪ পরগনার এই তিনটি পৃথক উদ্যোগ যেন এক মোহনায় এসে মিশেছে।

4 Views 0 Likes 0 Comments

Related News

Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটনা!
রাজ্য

Child Murder Case : মায়ের বিরুদ্ধে দু’বছরের সন্তানকে খুনের অভিযোগ, মর্মান্তিক ঘটন...

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে দুই বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের দু’বছরের শিশুপুত্র রক্তিম হালদারকে গলা টিপে খুন করেছেন তাঁর মা কেতোকি হালদার।

১০ নভে ২০২৬, ০৪:৪৮ পিএম · 2 মিনিট
Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার, ফাঁস হতে পারে আরও বড় রহস্য
রাজ্য

Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক...

ক্যানিং: পুলিশের প্রতিটি পদক্ষেপের খবর কি আগে থেকেই পৌঁছে যাচ্ছিল বিধায়কের কাছে? তদন্তে এবার সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সঙ্গে পুলিশের গোপন তথ্য পাচারের অভি...

১০ নভে ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, ১৯ বছর পরও অধরা বিচার
রাজ্য

Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বি...

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের মাটিতে ১৯ বছর আগের সেই রক্তাক্ত অধ্যায়কে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। ২০০৭ সালের ১০ নভেম্বরের ‘অপারেশন সূর্যোদয়’-এর স্মৃতি উস্কে দিয়ে এ বার একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধ...

১০ নভে ২০২৬, ০১:২১ পিএম · 2 মিনিট
MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ
রাজ্য

MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ

ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে সোমবার কলকাতা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

১০ নভে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.