JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০১:৪০ পিএম
Breaking
দীপাবলির আনন্দের মাঝেই শোকের ছায়া টলিউডে, পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী Kalighat Incident : পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ, কালীঘাট কাণ্ডে তদন্তে নয়া মোড় Parliament: ৮৮ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন! সংসদের প্রোরোগেশন ঘিরে কেন্দ্র-কংগ্রেস সংঘাত ত... Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক অ... Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির নিঃশ্বাস Iran: তেহরানের ৭ শর্ত না মানলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট হুঁশিয়ারি DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভক্ত! Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ দীপাবলির আনন্দের মাঝেই শোকের ছায়া টলিউডে, পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী Kalighat Incident : পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগ, কালীঘাট কাণ্ডে তদন্তে নয়া মোড় Parliament: ৮৮ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন! সংসদের প্রোরোগেশন ঘিরে কেন্দ্র-কংগ্রেস সংঘাত ত... Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক অ... Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির নিঃশ্বাস Iran: তেহরানের ৭ শর্ত না মানলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট হুঁশিয়ারি DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভক্ত! Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ

Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, ১৯ বছর পরও অধরা বিচার

Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, ১৯ বছর পরও অধরা বিচার
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: নন্দীগ্রামের মাটিতে ১৯ বছর আগের সেই রক্তাক্ত অধ্যায়কে ঘিরে ফের সরগরম রাজ্য রাজনীতি। ২০০৭ সালের ১০ নভেম্বরের ‘অপারেশন সূর্যোদয়’-এর স্মৃতি উস্কে দিয়ে এ বার একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নন্দীগ্রামে ১১ জনকে অপহরণ করে নৃশংসভাবে খুনের পর তাঁদের দেহ টুকরো টুকরো করে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এত বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার সম্পূর্ণ বিচার হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি, নন্দীগ্রাম মামলার ফাইল নতুন করে খোলার ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের গোকুলনগরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু। শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান তিনি। বক্তব্য রাখতে গিয়ে ২০০৭ সালের ১০ নভেম্বরের ভয়াবহ ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০০৭ সালের ১০ নভেম্বর সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অভিযোগ, সেই মিছিলকে ঘিরেই হামলা চালিয়েছিল তৎকালীন শাসকদল সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনাই পরবর্তীকালে ‘অপারেশন সূর্যোদয়’ নামে পরিচিত হয়। ওই ঘটনায় দু’জনের মৃত্যুর পাশাপাশি ১২ জন নিখোঁজ হওয়ার তথ্য পুলিশের খাতায় উঠে এসেছিল।

এ দিনের সভায় শুভেন্দুর দাবি, মোট ১১ জনকে পিছমোড়া করে বেঁধে বারাতলা অঞ্চলের একটি গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের কামারদায় সিপিএমের পার্টি অফিসে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তাঁর অভিযোগ, পরের দিন দেহগুলি ব্যাগে ভরে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় একাধিক ব্যক্তির নামও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, পরবর্তী সময়ে সিআইডি তদন্ত হলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকে ১৮১ দিন জেলে থাকতে হলেও শেষ পর্যন্ত অপরাধীদের উপযুক্ত শাস্তি হয়নি বলে দাবি তাঁর। শুভেন্দু জানান, তাঁর সরকার এই ঘটনার বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

নন্দীগ্রাম আন্দোলনে প্রাণ হারানো শ্যামলী মান্না ও রেজাউল করিমের কথাও স্মরণ করেন তিনি। তাঁর অভিযোগ, গুলিবিদ্ধ একাধিক ব্যক্তির দেহ গোপন করার চেষ্টা হয়েছিল। তপন ঘোষ, সুকুর আলি এবং বিশ্বনাথ দাসদের মতো কয়েকজনকে স্থানীয় মানুষ ধরে ফেললেও ১১ জনের দেহের কোনও সন্ধান পাওয়া যায়নি।

রাজনৈতিক আক্রমণ থেকেও বিরত থাকেননি শুভেন্দু। তৃণমূলকে নিশানা করে তিনি দাবি করেন, নন্দীগ্রামের শহিদদের পরিবারকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের মুখ্যমন্ত্রিত্বেও নিখোঁজদের পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। নিজের উদ্যোগে হাই কোর্টে মামলা করে সেই ব্যবস্থা করতে হয়েছে বলেও জানান।

এ দিন তাঁর বক্তব্যে স্পষ্ট, নন্দীগ্রামের ২০০৭ সালের সেই ঘটনা শুধু অতীতের স্মৃতি হয়ে থাকছে না। বরং ১৯ বছর পরও সেই ঘটনার বিচার, নিখোঁজদের পরিণতি এবং রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠে এল নন্দীগ্রাম।

3 Views 0 Likes 0 Comments

Related News

MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ
রাজ্য

MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ

ধর্ষণ-সহ একাধিক জামিন অযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে সোমবার কলকাতা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

১০ নভে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট
NRS: নাগেরবাজারে তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ ঘিরে বিস্ফোরক প্রশ্ন কুণাল ঘোষের
রাজ্য

NRS: নাগেরবাজারে তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ ঘিরে বিস্ফোরক...

উত্তর চব্বিশ পরগনার নাগেরবাজার এলাকার একটি ভাড়া হস্টেল থেকে উদ্ধার হলো এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ। মৃত চিকিৎসকের নাম অনির্বাণ সরকার (৩১)। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পুলিশ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করলেও গোটা ঘটনাটিকে সাধারণ আত্মহত্যার ঘটনা বলে মানতে নারাজ নিহতের পরিবার ও সহকর্মীরা

১০ নভে ২০২৬, ১১:২৬ এএম · 2 মিনিট
Suvendu Adhikari:  দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর
রাজ্য

Suvendu Adhikari: দিঘার মঞ্চ থেকে বিগত সরকারকে তোপ শুভেন্দুর

আত্মরক্ষার প্রয়োজনে পুলিশ পাল্টা আক্রমণ করতে পারে। তবে ধর্ষণ-খুন, গরু পাচার ও অন্যান্য চোরাচালান এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের মত ঘটনায় সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে।

০৯ নভে ২০২৬, ০৩:৩৫ পিএম · 2 মিনিট
Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬ পরিবার
রাজ্য

Electricity: স্বাধীনতার ৭৯ বছর পর ঘরে বিদ্যুৎ! দীপাবলির উপহারে আলোয় ফিরল সাগরের ১৬...

দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের সুমতিনগরের ৯৯ নম্বর বুথের ১৬টি পরিবার তাদের কাছে ভোট আসে ভোট চাই শুধুই পাশে প্রতিশ্রুতি। ৩৪ বছরের বাম সরকার আর তারপর তৃণমূল কিন্তু প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে গেলেও, এদের ভিটেয় পৌঁছায়নি বৈদ্যুতিক তারের স্পর্শ। অবশেষে মাত্র ছয় মাসেই দীপাবলির উপহার হিসেবে সেই অপেক্ষার ইতি টানলো বিজেপি সরকার।

০৯ নভে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.