JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০১:২৯ পিএম
Breaking
Parliament: ৮৮ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন! সংসদের প্রোরোগেশন ঘিরে কেন্দ্র-কংগ্রেস সংঘাত ত... Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক অ... Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির নিঃশ্বাস Iran: তেহরানের ৭ শর্ত না মানলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট হুঁশিয়ারি DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভক্ত! Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ রাজ্যে চিকিৎসায় অভিন্ন বিধি, ৮০০ পাতার গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দপ্তরের! MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ Parliament: ৮৮ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন! সংসদের প্রোরোগেশন ঘিরে কেন্দ্র-কংগ্রেস সংঘাত ত... Suvendu Adhikari: ১১ জনকে পিস পিস করে সাগরে ফেলে দেওয়া হয়েছিল! নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক অ... Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির নিঃশ্বাস Iran: তেহরানের ৭ শর্ত না মানলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়, স্পষ্ট হুঁশিয়ারি DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভক্ত! Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ রাজ্যে চিকিৎসায় অভিন্ন বিধি, ৮০০ পাতার গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দপ্তরের! MLA Arrested : ১১টি দামি ফোন, ব্যাগে ২ লক্ষ টাকা, পরেশরামের যা পেল পুলিশ

Parliament: ৮৮ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন! সংসদের প্রোরোগেশন ঘিরে কেন্দ্র-কংগ্রেস সংঘাত তুঙ্গে

Parliament: ৮৮ দিনেও শেষ হয়নি বাদল অধিবেশন! সংসদের প্রোরোগেশন ঘিরে কেন্দ্র-কংগ্রেস সংঘাত তুঙ্গে
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: গত ১৩ আগস্ট সংসদের দুই কক্ষের অধিবেশনই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গিয়েছিল। ক্যালেন্ডারের পাতায় প্রায় তিন মাস বা ৮৮ দিন অতিক্রান্ত হলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অধিবেশন সমাপ্তির  আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। সংসদীয় রাজনীতির চেনা ছকে এমন নজিরবিহীন ঘটনাকে ঘিরেই এখন জাতীয় রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সরাসরি 'বুলডোজার নীতি'র অভিযোগ সামনে এনেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

সংসদের প্রথাগত রীতি অনুযায়ী, অধিবেশন 'সাইনি ডাই' বা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হওয়ার দুই থেকে চার দিনের মধ্যেই রাষ্ট্রপতি সমাপ্তি ঘোষণা করেন। একান্ত জরুরি পরিস্থিতিতে তা সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত গড়ায়। অথচ বাদল অধিবেশনের ক্ষেত্রে এই দীর্ঘ অচলাবস্থা নতুন জল্পনার জন্ম দিয়েছে। শাসক শিবিরের তরফে অতীতে ২০০৮ সালের ৮৭ দিনের একটি নজির তুলে ধরার চেষ্টা হলেও, বিরোধী শিবিরের পাল্টা দাবি সরকারি দস্তাবেজে এমন কোনও স্পষ্ট রেকর্ডের অস্তিত্ব মেলে না। ফলে ৮৮ দিনের এই বিরতি স্বাধীন ভারতের সংসদীয় ইতিহাসে কার্যত এক অভূতপূর্ব অধ্যায় তৈরি করেছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, শীতকালীন অধিবেশন ডাকার বদলে বাদল অধিবেশনের ঝুলন্ত অবস্থাকে কাজে লাগিয়ে মাঝপথে কোনও চমক দিতে চাইছে সরকার। বিশেষত আসন পুনর্বিন্যাস বিতর্কিত কোনও গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী বিল পাশের ক্ষেত্রে এই বিলম্বের সংযোগ থাকতে পারে বলে বিরোধীদের আশঙ্কা। বাজেট অধিবেশনে প্রয়োজনীয় সংখ্যা না থাকায় যে বিলটি আটকে গিয়েছিল, বাদল অধিবেশনের এই ঝুলন্ত অবস্থাকে কাজে লাগিয়ে কি তবে সেই জটিলতা কাটানোর ছক কষা হচ্ছে? উঠছে এমন প্রশ্নও।

কংগ্রেস নেতৃত্বের দাবি, বিরোধীদের দাবি উপেক্ষা করে কার্যত গায়ের জোরে আইন পাশের মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত স্পর্শকাতর বিষয় নিয়ে গত ছয় মাস ধরে সর্বদলীয় বৈঠকের দাবি জানানো হলেও তা বারবার খারিজ হয়েছে। বিরোধীদের অভিযোগ, কোনও রকম আনুষ্ঠানিক সমাপ্তি না টেনে যে কোনও মুহূর্তে বিশেষ বার্তা দিয়ে অধিবেশন পুনরুজ্জীবিত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আদায়ের চেষ্টা হতে পারে।

সংসদের উভয় কক্ষের দরজা বন্ধ হয়ে গেলেও সরকারি খাতায় এখনও আনুষ্ঠানিকভাবে বাদল অধিবেশনের সমাপ্তি না হওয়া দেশের সংসদীয় রীতির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। শীতের প্রাক্কালে দিল্লির ক্ষমতার অলিন্দে এই সাংবিধানিক বিলম্ব ঘিরে সংঘাতের পারদ যে আরও চড়বে, তা বলাই বাহুল্য।

2 Views 0 Likes 0 Comments

Related News

Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির নিঃশ্বাস
দেশ

Mizoram: দীপাবলির পরেও নির্মল বাতাস! দিল্লি-কলকাতার দূষণের বিপরীতে আইজলে স্বস্তির...

আইজল: দীপাবলির পর দেশের একাধিক শহরে যখন বায়ুদূষণ নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন উত্তর-পূর্ব ভারতের মিজোরামের রাজধানী আইজল যেন সম্পূর্ণ অন্য ছবি তুলে ধরছে। উৎসবের মরশুমেও সেখানে বাতাসের মান তুলনামূলকভাবে পরিষ্কার। আর সেই নির্মল ...

১০ নভে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভক্ত!
দেশ

DK Shivakumar: মন্দিরে মুখ্যমন্ত্রীর বিশেষ পুজো, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় সাধারণ ভ...

হাসন, কর্নাটক: দেবীর দর্শন পেতে ঘণ্টার পর ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। অথচ মন্দিরের গর্ভগৃহে বিশেষ পুজোয় ব্যস্ত কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। বাইরে অপেক্ষারত সাধারণ ভক্তদের জন্য বন্ধ দর্শনে...

১০ নভে ২০২৬, ১২:৪৯ পিএম · 3 মিনিট
Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ
দেশ

Nagaland: অক্সফোর্ডের জাদুঘর থেকে নাগাল্যান্ডে ফিরছে 39 পূর্বপুরুষের দেহাবশেষ

লন্ডন: এক শতাব্দীরও বেশি সময় ধরে বিদেশের জাদুঘরে বন্দি থাকার পর অবশেষে নিজেদের মাতৃভূমিতে ফিরছেন নাগা জনগোষ্ঠীর 39 জন পূর্বপুরুষ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে উত্তর-পূর্ব ভারতের নাগা সম্প্রদায়ের মানুষের দেহাবশেষ সংগ্রহ করে...

১০ নভে ২০২৬, ১২:৪৫ পিএম · 4 মিনিট
Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন নাসার বিজ্ঞানীর
দেশ

Air Pollution: স্যাটেলাইটের নজর এড়িয়ে বাড়ছে দূষণ, সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন...

নয়াদিল্লি: সরকারি পরিসংখ্যানে পঞ্জাবে খড় পোড়ানোর ঘটনা 4,459। অথচ নাসার এক বিজ্ঞানীর উপগ্রহচিত্র নির্ভর হিসাব বলছে, পঞ্জাব ও হরিয়ানা মিলিয়ে সেই সংখ্যা 34,000! অর্থাৎ, সরকারি হিসাবের তুলনায় বাস্তবে কৃষিজমিতে আগুন লাগানোর...

১০ নভে ২০২৬, ১০:৪৫ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.