নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বুলডোজার নিয়ে হাজির হন কলকাতা পুরসভার আধিকারিক ও কর্মীরা। নিরাপত্তার কারণে বাড়ির গেটের সামনে তৈরি করা অস্থায়ী বাঁশ ও লোহার সেড ভাঙতেই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। পুরসভার এই অভিযানের আঁচ পেয়ে বুধবার সন্ধ্যা থেকেই তৃণমূল কর্মীরা নিজেদের অস্থায়ী কাঠামো খোলার কাজ শুরু করেছিলেন। উল্লেখ্য, ভাইফোঁটার দিন বাড়ির সামনে পুলিশি রেইকি এবং হামলার পরিকল্পনার অভিযোগ তুলেছিলেন অভিষেক।
বিস্তারিত আসছে




