নিউজ ডেস্ক : নাগরিক সুরক্ষায় নিজেদের জীবন বাজি রাখেন সিআরপিএফ জাওয়ানরা। দেশের মানুষদের স্বার্থে তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দেন। তাই যে-কোনও বিপদ সবার প্রথমেই আসে তাদের সামনে। কাশ্মীরে জঙ্গি হামলায় আহত হয়েছেন সেনা জাওয়ানরা। আর সেখানেই রয়েছে বাংলার এক ভূমিপুত্র।
ভূস্বর্গ কাশ্মীরে ফের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা। আর সেই হামলাতেই গুলিবিদ্ধ হলেন বাংলার এক জওয়ান। আহত CRPF জওয়ানের নাম শান্তনু চন্দ্র। তিনি বাঁকুড়ার বাসিন্দা। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বুধবার এই হামলার ঘটনা ঘটে। বাংলার জওয়ান আহত হওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর পরিবার ও এলাকায়।




