নিউজ ডেস্ক: দ্রুত ও ব্যয়বহুল যোগাযোগের মাধ্যম বিমান। কিন্তু সেখানেই যদি সুরক্ষার খামতি দেখা যায় তাহলে ওঠে নানান প্রশ্ন! টেক অফের ঠিক আগে মুম্বইগামী বিমানে হাইজ্যাক সংক্রান্ত হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল দমদম বিমানবন্দরে। বুধবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া ভিস্তারা-র AI 2772 নম্বরের বিমানটি কলকাতা থেকে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় বিমানের ভিতরে হাইজ্যাক সংক্রান্ত একটি চিরকুট দেখতে পাওয়া যায়। এর পরেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC)-কে বিষয়টি জানান। ঘটনাটি ঘিরে শোরগোল পড়ে যায় গোটা বিমানবন্দর চত্বরে। বিমানবন্দরে তল্লাশি চালাচ্ছে বোম স্কোয়াড বলে জানা গিয়েছে।
বিস্তারিত আসছে




