JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৭:৩০ পিএম
Breaking
Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি? Bangladesh: জামিন পেয়েও মেলেনি মুক্তি, হাসপাতালে মৃত্যু নেতার Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার কারও কাঁচির কোপ চুলে, কারও স্মৃতিতে আগুন! বিগ বসের নমিনেশন টাস্কে আবেগের ঝড় India vs New Zealand: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় ওয়ান ডে, সিরিজ জিততে আর এক জয় চাই ভারতের Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি? Bangladesh: জামিন পেয়েও মেলেনি মুক্তি, হাসপাতালে মৃত্যু নেতার Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার কারও কাঁচির কোপ চুলে, কারও স্মৃতিতে আগুন! বিগ বসের নমিনেশন টাস্কে আবেগের ঝড় India vs New Zealand: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় ওয়ান ডে, সিরিজ জিততে আর এক জয় চাই ভারতের

Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়াল সোনিয়া গান্ধীর আত্মজীবনী

Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়াল সোনিয়া গান্ধীর আত্মজীবনী
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ইউপিএ জমানার অন্দরের ক্ষমতার সমীকরণ, দলীয় টানাপোড়েন এবং একাধিক বিতর্কিত অধ্যায় নিয়ে অবশেষে কলম ধরলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। সদ্য প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’-এ সোনিয়া দাবি করেছেন, ২০১০ সালে তৎকালীন প্রবীণ কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় তাঁর কাছে প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত ইচ্ছের ইঙ্গিত দিয়েছিলেন। একই সঙ্গে মনমোহন সিং জমানায় তিনি নিজেই সরকার চালাতেন বা ‘ব্যাক-সিট ড্রাইভার’ ছিলেন এই বহুচর্চিত রাজনৈতিক অভিযোগও বইটিতে সরাসরি উড়িয়ে দিয়েছেন সোনিয়া।

৫২৬ পাতার এই স্মৃতিকথায় মনমোহন সিং সরকারের বহু গোপন বৈঠকের কথা প্রকাশ্যে এনেছেন তিনি। বইটিতে তিনি লিখেছেন, সরকারের সঙ্গে দলের সমন্বয় বজায় রাখতে প্রতি সপ্তাহে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে একটি কোর গ্রুপ বসত। সেই কোর গ্রুপে প্রণব মুখোপাধ্যায় ছাড়াও ছিলেন এ কে অ্যান্টনি, অর্জুন সিংহ ও আহমেদ প্যাটেল। প্রায়শই বৈঠকের পর প্রণববাবু আলাদা করে কথা বলার জন্য থেকে যেতেন।

সোনিয়া গান্ধীর বক্তব্য অনুযায়ী, সেই সময় তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল। তেমনই এক দিনে ক্ষোভ উগরে দিতে দিতে প্রণববাবু সোনিয়াকে আচমকা বলে বসেন, এবার হয়তো ‘শীর্ষ পদে পরিবর্তনের সময় এসেছে’। সোনিয়া লিখেছেন, “কথাটি শুনে আমি চমকে উঠেছিলাম। তবে বুঝতে পেরেছিলাম, এটা আসলে দেশের প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের বাসনারই একটা পরোক্ষ ইঙ্গিত।” কংগ্রেস নেত্রী জানান, তিনি তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে আলতোভাবে প্রসঙ্গ বদলে দেন। সোনিয়ার পর্যবেক্ষণ, প্রণববাবু এতে মনক্ষুণ্ণ হলেও কখনো সেই ক্ষোভ বা অসন্তোষ তাঁর আচরণে প্রকাশ পেতে দেননি। পরবর্তীকালে ২০১২ সালে কংগ্রেসের উদ্যোগেই প্রণববাবু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।

ইউপিএ জমানায় ক্ষমতার আসল রাশ সোনিয়ার হাতে ছিল বিরোধীদের তোলা এই দীর্ঘদিনের দাবিকেও নস্যাৎ করেছেন তিনি। সোনিয়ার স্পষ্ট বক্তব্য, ড. মনমোহন সিং-ই ছিলেন দেশের প্রকৃত প্রধানমন্ত্রী। 

তাঁর কথায়, “সরকার পরিচালনা করেছেন মনমোহন সিং, আর আমি সামলেছি দল।” কংগ্রেস সভানেত্রী হিসেবে তিনি পরামর্শ দিতেন বা ক্ষেত্রবিশেষে দ্বিমত পোষণ করতেন ঠিকই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ও কর্তৃত্ব সবসময় মনমোহনবাবুরই ছিল।

সোনিয়ার ক্ষোভ, বিরোধীরা এবং সংবাদমাধ্যমের একাংশ তাঁকে ‘নেপথ্য চালক’ হিসেবে তুলে ধরার চক্রান্ত করত। মনমোহন সিংয়ের এক প্রাক্তন সহযোগীর বইয়ে তাঁর বিরুদ্ধে সরকারি ফাইল দেখা ও প্রশাসনিক হস্তক্ষেপে যুক্ত থাকার যে অভিযোগ উঠেছিল, তাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও বিদ্বেষমূলক’ বলে উল্লেখ করেছেন সোনিয়া। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, ড. সিংয়ের কন্যা উপিন্দর সিংহও সেই বইকে বাবার পিঠে ‘ছুরিকাঘাত’ ও বিশ্বাসের চরম বিশ্বাসঘাতকতা বলে ধিক্কার জানিয়েছিলেন। ঋগ্বেদের সংহতি ও ঐক্যের শ্লোক দিয়ে শুরু হওয়া এই বই রাজনীতিপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর্ক, প্রশ্নে প্রশাসনের ভূমিকা
রাজনীতি

Papia Adhikari: শব্দবাজি বনাম সবুজ উৎসব, বিধায়িকার 'রোগমুক্তি' তত্ত্বে তীব্র বিতর...

কিন্তু প্রশাসনিক এই সতর্কবার্তার সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর গলায়। নিজের কেন্দ্রের একটি কালীপুজো উদ্বোধনে গিয়ে তিনি যখন মাইক হাতে কথা বলছেন, তখনই তাঁর ঠিক সামনে সশব্দে ফেটে ওঠে পটকা

০৯ নভে ২০২৬, ০৫:০০ পিএম · 2 মিনিট
ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ
রাজনীতি

ঋতব্রতকে নিয়ে বিস্ফোরক অভিষেক, হাতে নাকি রয়েছে ভিডিও প্রমাণ

থানায় বসেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো হলফনামা তৈরি ও সই করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গোটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে তাঁর হাতে। সেই প্রমাণ সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাল্টা কটাক্ষে সরব বিরোধী শিবির।

০৬ নভে ২০২৬, ০৬:৪৩ পিএম · 2 মিনিট
বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড় বঙ্গ রাজনীতি
রাজনীতি

বাম আমলের শিল্পনীতি নিয়ে বিস্ফোরক বিমান বসু! জ্যোতি বসুর দিকেই দায় ঠেললেন, তোলপাড়...

বাংলার শিল্পনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসুর। বাম আমলের শিল্পনীতি নিয়ে কোনও সমস্যা হয়ে থাকলে তার দায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বলে মন্তব্য করেছেন তিনি। নতুন শিল্পনীতি ঘোষণা ও সিঙ্গুরে শিল্প ফেরানোর উদ্যোগের আবহে তাঁর এই বক্তব্য ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অসীম দাশগুপ্ত ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের মন্তব্যেও বিতর্ক পেয়েছে নতুন মাত্রা।

০৬ নভে ২০২৬, ০৬:৩৭ পিএম · 2 মিনিট
IC-র গাড়িতে করে টাকা এনে পার্টি অফিসে রাখা! ডায়মন্ড হারবারে ১ কোটির বেশি টাকা উদ্ধার, বিস্ফোরক অভিযোগ অভিষেকের
রাজনীতি

IC-র গাড়িতে করে টাকা এনে পার্টি অফিসে রাখা! ডায়মন্ড হারবারে ১ কোটির বেশি টাকা উদ্...

ডায়মন্ড হারবারের তৃণমূল পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, থানার আইসি-র গাড়িতে করেই টাকার ব্যাগ পৌঁছে দেওয়া হয়েছিল পার্টি অফিসে। এই দাবির সমর্থনে ভিডিয়ো ফুটেজ থাকার কথাও জানিয়েছেন তিনি।

০৬ নভে ২০২৬, ০১:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.