JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৭:২২ পিএম
Breaking
Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি? Bangladesh: জামিন পেয়েও মেলেনি মুক্তি, হাসপাতালে মৃত্যু নেতার Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার কারও কাঁচির কোপ চুলে, কারও স্মৃতিতে আগুন! বিগ বসের নমিনেশন টাস্কে আবেগের ঝড় India vs New Zealand: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় ওয়ান ডে, সিরিজ জিততে আর এক জয় চাই ভারতের Sonia Gandhi: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল প্রণবের! ‘‘পিছন থেকে সরকার চালানোর’ অভিযোগ ওড়... Bangladesh Politics : রাজনৈতিক সংঘাত, শ্রমিক বিক্ষোভ! উত্তপ্ত বাংলাদেশের রাজধানী ঢাকা ফ্লু ঠেকাতে কতটা কার্যকর ভ্যাকসিন? টিকা নিলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি? Bangladesh: জামিন পেয়েও মেলেনি মুক্তি, হাসপাতালে মৃত্যু নেতার Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার কারও কাঁচির কোপ চুলে, কারও স্মৃতিতে আগুন! বিগ বসের নমিনেশন টাস্কে আবেগের ঝড় India vs New Zealand: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় ওয়ান ডে, সিরিজ জিততে আর এক জয় চাই ভারতের

Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন

Iran: ইরানের ভয়ে ইংল্যান্ডের ঘাঁটি থেকে বিমান সরাল পেন্টাগন
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

লন্ডন: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইংল্যান্ডের সামরিক ঘাঁটি থেকে একাধিক জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নিল মার্কিন বায়ুসেনা। ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার পূর্ব ইংল্যান্ডের আরএএফ মিল্ডেনহল ঘাঁটি থেকে দু’টি বিমান জার্মানিতে পাঠানো হয়েছে। পরে ইউরোপের অন্য কয়েকটি ঘাঁটিতেও সরিয়ে নিয়ে যাওয়া হয় আরও কয়েকটি বিমান।

সংবাদপত্রটির দাবি, সোমবারই নতুন করে ইরানের হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছিল মার্কিন আধিকারিকদের। তার পরেই বিমানগুলিকে অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন ইউরোপীয় কমান্ডের এক আধিকারিক জানান, বিভিন্ন কারণে এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে বিমান সরানো হয়ে থাকে। এর মধ্যে প্রশিক্ষণ এবং বাস্তব সামরিক প্রয়োজনও রয়েছে। তবে নির্দিষ্ট বিমান বা সামরিক সরঞ্জামের অবস্থান নিয়ে কোনও তথ্য দিতে চাননি তিনি। তাঁর কথায়, ‘সামরিক অভিযানের নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে আমরা আলোচনা করি না। আমাদের ঘাঁটিগুলি সতর্ক রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।’

মার্কিন বায়ুসেনা পরিচালিত ব্রিটিশ ঘাঁটি আরএএফ মিল্ডনহলে রয়েছে ১০০তম রিফুয়েলিং উইং। ইউরোপে এটিই মার্কিন বায়ুসেনার একমাত্র স্থায়ী জ্বালানি সরবরাহকারী বিমানবাহিনী। এখান থেকে চার ইঞ্জিনের কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার বিমান পরিচালনা করা হয়।

প্রায় দু’মাস আগেও ইরান-যোগের সন্দেহে সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের তদন্তের সময় ব্রিটেনের আরেকটি মার্কিন পরিচালিত ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল আমেরিকা। ওই ঘাঁটি থেকেই ইরানের বিরুদ্ধে মার্কিন-ইজরায়েলি যুদ্ধের সময় হামলা চালানো হয়েছিল। ২৭ সেপ্টেম্বর ঘাঁটির দিকে যাওয়া তিনটি সন্দেহজনক ভ্যানের সন্ধান পাওয়ার পর পাঁচ জনকে আটক করা হয়। পরে আরও কয়েক জনকে গ্রেফতার করা হয় এবং দু’জনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, অন্য দেশের সামরিক তৎপরতা নিয়ে তারা মন্তব্য করে না। তাদের বক্তব্য, ‘সামরিক প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো হয়।’

4 Views 0 Likes 0 Comments

Related News

Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার
ময়দান

Aryna Sabalenka: মুচোভাকে হারিয়ে জয় দিয়ে ডব্লিউটিএ ফাইনালস শুরু সাবালেঙ্কার

নিউজ ডেস্ক: মরসুমের শেষ প্রতিযোগিতা ডব্লিউটিএ ফাইনালসে জয় দিয়ে অভিযান শুরু করলেন আরিনা সাবালেঙ্কা। সোমবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে সরাসরি সেটে হারালেন বেলারুশের এই তারকা। ম্যাচের ফল...

১০ নভে ২০২৬, ০৬:৫৪ পিএম · 2 মিনিট
India vs New Zealand: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় ওয়ান ডে, সিরিজ জিততে আর এক জয় চাই ভারতের
ময়দান

India vs New Zealand: বৃষ্টিতে ভেস্তে গেল তৃতীয় ওয়ান ডে, সিরিজ জিততে আর এক জয় চাই...

নিউজ ডেস্ক: বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না ভারত-নিউজিল্যান্ডের। অকল্যান্ড, ওয়েলিংটনের পর এ বার হ্যামিল্টন। টানা বৃষ্টির জেরে মঙ্গলবার ভেস্তে গেল দু’দলের তৃতীয় এক দিনের ম্যাচও। টস হলেও একটি বলও খেলা সম্ভব হয়নি। ফলে পাঁচ ম্যাচে...

১০ নভে ২০২৬, ০৬:৫৩ পিএম · 2 মিনিট
Pau Cubarsi: ১৯ বছরেই ফুটবলের ‘সোনার ছেলে’ কুবারসি
ময়দান

Pau Cubarsi: ১৯ বছরেই ফুটবলের ‘সোনার ছেলে’ কুবারসি

স্পোর্টস ডেস্ক: ফুটবলে নায়ক হওয়ার সবচেয়ে সহজ রাস্তা গোল করা। বল জালে জড়ালেই উচ্ছ্বাস, করতালি, শিরোনাম। কিন্তু যাঁরা প্রতিপক্ষের গোলের রাস্তা বন্ধ করে দেন, তাঁদের কৃতিত্ব অনেক সময়ই আড়ালে থেকে যায়। গোল বাঁচানোর জন্য গ্যা...

১০ নভে ২০২৬, ০৬:০৭ পিএম · 2 মিনিট
Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক
ময়দান

Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্...

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের আগুন কি ফের জ্বলে উঠল অস্ট্রেলীয় ক্রিকেটে? প্রায় আট বছর পর বিস্ফোরক দাবি করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন প্রাক্তন অজি ওপেনার উসমান খোয়াজা। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা সফরে বল ব...

১০ নভে ২০২৬, ০৩:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.