JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম
Breaking
Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়... Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়...

Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক

Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের আগুন কি ফের জ্বলে উঠল অস্ট্রেলীয় ক্রিকেটে? প্রায় আট বছর পর বিস্ফোরক দাবি করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন প্রাক্তন অজি ওপেনার উসমান খোয়াজা। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনা সম্পর্কে শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার কিংবা ক্যামেরন ব্যানক্রফট নন, দলের বাকি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাও জানতেন। অথচ শাস্তির বোঝা বইতে হয়েছিল ওই তিন ক্রিকেটারকেই। খোয়াজার এমন দাবির পর এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। তবে পুরনো অবস্থান থেকে একচুলও সরতে নারাজ তিনি।

সম্প্রতি নিজের আত্মজীবনী প্রকাশের আগে খোয়াজা দাবি করেছেন, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলীয় দলের প্রায় প্রত্যেকেই অবগত ছিলেন। তাঁর আরও দাবি, কেপটাউনের তৃতীয় টেস্টে ধরা পড়ার আগেই পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। ফলে এই ঘটনার দায় শুধুমাত্র তিন ক্রিকেটারের উপর চাপিয়ে দেওয়া অন্যায়। গোটা দলের ভূমিকা নিয়েই প্রশ্ন ওঠা উচিত বলে মনে করেন তিনি।

খোয়াজার মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্টার্ক। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আট বছর আগের ঘটনা নিয়ে সাম্প্রতিক বিতর্কে তিনি বিশেষ নজর দেননি। তবে ২০২১ সালে অস্ট্রেলিয়ার বোলাররা যে যৌথ বিবৃতি দিয়েছিলেন, আজও সেই বক্তব্যেই অনড় তিনি। সেই বিবৃতিতে জানানো হয়েছিল, বলের অবস্থা বদলানোর জন্য মাঠে কোনও বহিরাগত বস্তু নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা কিছুই জানতেন না।

স্টার্কের কথায়, এত বছর পরেও তাঁর স্মৃতি বা মতামতের কোনও পরিবর্তন হয়নি। পোর্ট এলিজাবেথের টেস্টে স্যান্ডপেপার ব্যবহারের অভিযোগ সম্পর্কেও তিনি আগে কিছু জানতেন না। এই বিষয়ে যাঁরা বই লিখেছেন, তাঁদেরই নিজেদের দাবির ব্যাখ্যা দেওয়া উচিত বলে জানিয়েছেন অজি পেসার।

উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলাতে গিয়ে ধরা পড়েছিলেন ব্যানক্রফট। ঘটনায় তৎকালীন অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে এক বছরের জন্য এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এত বছর পর খোয়াজার নতুন দাবি সেই বিতর্কের চাপা আগুনে ফের ঘি ঢেলেছে। এবার কি অন্য কারও মুখেও শোনা যাবে অজানা কাহিনি? ক্রিকেটমহলে শুরু হয়েছে সেই জল্পনা।

5 Views 0 Likes 0 Comments

Related News

Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর
ময়দান

Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ড...

নিউজ ডেস্ক: বিয়ের পরে প্রথম দীপাবলি। আর সেই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন শচীন তেন্ডুল কারের ছেলে অর্জুন তেন্ডুলকার  এবং তাঁর স্ত্রী সানিয়া চাঁদকে। চলতি বছরের মার্চে বিয়ে করেছিলেন দু’জনে। তার পরে এই ...

১০ নভে ২০২৬, ০৩:০৪ পিএম · 2 মিনিট
India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা
ময়দান

India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা

স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের মঞ্চ তৈরি ছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে একদিনের সিরিজ পকেটে পুরে নেওয়ার হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু ক্রিকেটারদের লড়াইয়ের আগেই ম্যাচের প্রতিপক্ষ হয়ে দাঁড়াল বৃষ্টি। মঙ্গ...

১০ নভে ২০২৬, ০৩:০১ পিএম · 2 মিনিট
ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য!
ময়দান

ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য!

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দলবদল নিয়ে জল্পনার মধ্যেই বড় খবর ফাঁস করে দিলেন অর্শদীপ সিংয়ের বাবা দর্শন সিং। পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে চলেছেন ভারতীয় দলের বাঁহাতি পেসার। দর্শনের বক্তব্যে সেই দলবদল কার্যত ...

১০ নভে ২০২৬, ০২:৫৫ পিএম · 2 মিনিট
Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক
ময়দান

Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক

নিউজ ডেস্ক: মাত্র সাড়ে সাত বছর বয়সে বাবার সঙ্গে চিনের একটি ব্যাডমিন্টন ক্লাবে যাতায়াত শুরু। তবে র‌্যাকেট হাতে তাঁর ব্যাডমিন্টনের পথচলা শুরু ভারতে। পরবর্তী সময়ে চিনের প্রশিক্ষণ, অনুশীলনের অভিনব পদ্ধতি এবং কঠোর শৃঙ্খলা তা...

১০ নভে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.