JAZZBAAT 24 BANGLA
১০ নভে ২০২৬, ০৩:৪৮ পিএম
Breaking
Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়... Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর Donald Trump: রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেবে না আমেরিকা! নজির গড়তে চলেছে ট্রাম্প প্... India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা Bangladesh: বাংলাদেশে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭৯ পড়ুয়া, চার জনের অবস্থা আশঙ্কাজনক ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য! Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা Paresh Ram Das: পুলিশের গোপন খবর পৌঁছে যেত বিধায়কের কানে! পরেশরামের ‘স্পাই’ সিভিক ভলান্টিয়...

ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য!

ছেলের দলবদল ফাঁস করলেন অর্শদীপের বাবা, হার্দিককে নিয়ে রাখলেন রহস্য!
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএলের দলবদল নিয়ে জল্পনার মধ্যেই বড় খবর ফাঁস করে দিলেন অর্শদীপ সিংয়ের বাবা দর্শন সিং। পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিতে চলেছেন ভারতীয় দলের বাঁহাতি পেসার। দর্শনের বক্তব্যে সেই দলবদল কার্যত নিশ্চিত। কিন্তু এই চুক্তিতে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ কী, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। ফলে একদিকে অর্শদীপের নতুন ঠিকানা প্রায় স্পষ্ট হলেও অন্যদিকে হার্দিককে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

নিউজিল্যান্ডে ছেলের সঙ্গে রয়েছেন দর্শন। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি জানান, অর্শদীপের দলবদল নিয়ে আগে থেকে কোনও আলোচনা হয়নি। এমনকী অর্শদীপ বা তাঁর পরিবারের কেউই বিষয়টি আগে জানতেন না। আচমকাই তাঁরা জানতে পারেন, পাঞ্জাব থেকে মুম্বইয়ে চলে যাচ্ছেন অর্শদীপ। পরে দলবদলের সরকারি বিজ্ঞপ্তিও তাঁদের কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন দর্শন।

পাঞ্জাব কিংসের সঙ্গে অর্শদীপের সম্পর্ক দীর্ঘদিনের। সেই দলের হয়ে খেলেই নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। তাই পুরনো ফ্র্যাঞ্চাইজি ছাড়ার খবরে আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক বলে জানিয়েছেন তাঁর বাবা। দর্শনের কথায়, জন্মভূমির প্রতি মানুষের একটা আলাদা টান থাকে। পাঞ্জাবও তাঁদের কাছে তেমনই আবেগের জায়গা। তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের দলের ভারসাম্য বজায় রাখতে ক্রিকেটারদের নিয়ে সিদ্ধান্ত নেয়। সেই বাস্তবতাও মেনে নিচ্ছেন তাঁরা।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সে ছেলের নতুন ইনিংস নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত দর্শন। কারণ সেখানে রয়েছেন পুরনো অধিনায়ক রোহিত শর্মা এবং সতীর্থ জসপ্রীত বুমরাহ ও সূর্যকুমার যাদব। তাঁদের সঙ্গে আবার একসঙ্গে খেলার সুযোগ পাবেন অর্শদীপ।

মুম্বইয়ের বোলিং আক্রমণ নিয়েও আশাবাদী দর্শন। তাঁর মতে, বুমরাহ ও অর্শদীপের জুটি প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বড় আতঙ্ক হয়ে উঠতে পারে। তবে আইপিএলের ব্যাটিং সহায়ক পিচে সব সময়ই অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে।

এদিকে, অর্শদীপের দলবদল নিয়ে স্পষ্ট ইঙ্গিত মিললেও হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে কোনও তথ্য দেননি তাঁর বাবা। ফলে হার্দিকও কি মুম্বই ছেড়ে পাঞ্জাবে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তর আপাতত অধরা। দুই দলের সরকারি ঘোষণার দিকেই এখন নজর ক্রিকেটমহলের।

6 Views 0 Likes 0 Comments

Related News

Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্ক
ময়দান

Mitchell Starc: খোয়াজার বোমায় আট বছর আগের কেলেঙ্কারি নিয়ে পাল্টা মুখ খুললেন স্টার্...

স্পোর্টস ডেস্ক: ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ডের আগুন কি ফের জ্বলে উঠল অস্ট্রেলীয় ক্রিকেটে? প্রায় আট বছর পর বিস্ফোরক দাবি করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন প্রাক্তন অজি ওপেনার উসমান খোয়াজা। তাঁর দাবি, দক্ষিণ আফ্রিকা সফরে বল ব...

১০ নভে ২০২৬, ০৩:১৯ পিএম · 2 মিনিট
Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ডুলকর
ময়দান

Arjun Tendulkar: বিয়ের পরে প্রথম দীপাবলি, নতুন বউকে নিয়ে উৎসবে মাতলেন অর্জুন তেন্ড...

নিউজ ডেস্ক: বিয়ের পরে প্রথম দীপাবলি। আর সেই বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন শচীন তেন্ডুল কারের ছেলে অর্জুন তেন্ডুলকার  এবং তাঁর স্ত্রী সানিয়া চাঁদকে। চলতি বছরের মার্চে বিয়ে করেছিলেন দু’জনে। তার পরে এই ...

১০ নভে ২০২৬, ০৩:০৪ পিএম · 2 মিনিট
India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা
ময়দান

India vs New Zealand: চার ঘণ্টা অপেক্ষার পরও খেলা হল না, হতাশ গিলরা

স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের মঞ্চ তৈরি ছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয় ম্যাচ জিতে একদিনের সিরিজ পকেটে পুরে নেওয়ার হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু ক্রিকেটারদের লড়াইয়ের আগেই ম্যাচের প্রতিপক্ষ হয়ে দাঁড়াল বৃষ্টি। মঙ্গ...

১০ নভে ২০২৬, ০৩:০১ পিএম · 2 মিনিট
Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক
ময়দান

Tanvi Patri: চিনের শিক্ষাতেই শানিত তানভির প্রতিভা! এবার লক্ষ ২০২৮ অলিম্পিক

নিউজ ডেস্ক: মাত্র সাড়ে সাত বছর বয়সে বাবার সঙ্গে চিনের একটি ব্যাডমিন্টন ক্লাবে যাতায়াত শুরু। তবে র‌্যাকেট হাতে তাঁর ব্যাডমিন্টনের পথচলা শুরু ভারতে। পরবর্তী সময়ে চিনের প্রশিক্ষণ, অনুশীলনের অভিনব পদ্ধতি এবং কঠোর শৃঙ্খলা তা...

১০ নভে ২০২৬, ১২:১৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.