JAZZBAAT 24 BANGLA
১১ নভে ২০২৬, ১২:২৫ পিএম
Breaking
ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু প্রতিবাদে ভাইফোঁটা নয় মমতার, উৎসবে মাতলেন দিলীপ, রাজ্য রাজনীতিতে চর্চা! দুই মাসের বিরতির পর ভারতীয় শেয়ার বাজারে ফিরল বিদেশি লগ্নি ৩০ বছরেই অবসর! ১৪টি পুরনো ফ্ল্যাট কিনে ভাড়ার আয়ে স্বনির্ভর চিনের যুবক Train Accident: সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা–সাইরাং এক্সপ্রেসের ৭টি কো... Horoscope: প্রেম থেকে অর্থ, কী আছে ভাগ্যে? কী বলছে আজকের রাশিফল Sonia Gandhi : রাহুলের আগে রাজীব-সোনিয়ার জীবনে এসেছিল পুত্রসন্তান, জানাল আত্মজীবনী ভক্তের ভিড়েও লুকিয়ে বিপদ? টাইগার-কাণ্ডের পর বলিউড তারকাদের জনসংযোগে লাগাম পুলিশের ফলতায় জেলবন্দি তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু প্রতিবাদে ভাইফোঁটা নয় মমতার, উৎসবে মাতলেন দিলীপ, রাজ্য রাজনীতিতে চর্চা! দুই মাসের বিরতির পর ভারতীয় শেয়ার বাজারে ফিরল বিদেশি লগ্নি ৩০ বছরেই অবসর! ১৪টি পুরনো ফ্ল্যাট কিনে ভাড়ার আয়ে স্বনির্ভর চিনের যুবক Train Accident: সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কলকাতা–সাইরাং এক্সপ্রেসের ৭টি কো... Horoscope: প্রেম থেকে অর্থ, কী আছে ভাগ্যে? কী বলছে আজকের রাশিফল Sonia Gandhi : রাহুলের আগে রাজীব-সোনিয়ার জীবনে এসেছিল পুত্রসন্তান, জানাল আত্মজীবনী ভক্তের ভিড়েও লুকিয়ে বিপদ? টাইগার-কাণ্ডের পর বলিউড তারকাদের জনসংযোগে লাগাম পুলিশের

প্রতিবাদে ভাইফোঁটা নয় মমতার, উৎসবে মাতলেন দিলীপ, রাজ্য রাজনীতিতে চর্চা!

প্রতিবাদে ভাইফোঁটা নয় মমতার, উৎসবে মাতলেন দিলীপ, রাজ্য রাজনীতিতে চর্চা!
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক : বাঙালির অন্যতম বড় উৎসব ভাইফোঁটা। এই দিন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন ভাই-বোনেরা। এই উৎসবকে ঘিরে একেবারে সেজে ওঠে চারিদিক। তবে বাংলা রাজনীতিতে এ বছরের ভাইফোঁটা যেন একেবারেই অন্য মাত্রা এনে দিল। ভাইফোঁটার দিনে বাংলার রাজনীতিতে যেন দুই ভিন্ন ছবি। একদিকে রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে এবারের ভাইফোঁটার অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ইকো পার্কে ভাইফোঁটা পালন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উৎসবের আবহে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এই বিপরীত অবস্থান ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে চর্চা।

প্রতিবছর ভাইফোঁটা উপলক্ষে কালীঘাটের বাড়িতে বিশেষ আয়োজন করা হতো। দলের নেতা-কর্মী থেকে শুরু করে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকেই এই অনুষ্ঠানে যোগ দিতেন। কিন্তু এবছর সেই চেনা ছবিতে ছেদ পড়েছে। মমতার ভাইফোঁটা না পালনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। 

সমাজমাধ্যমে তিনি জানান, বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কর্মীদের উপর হামলা, সন্ত্রাস, পুলিশি জুলুম এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারির প্রতিবাদেই এই সিদ্ধান্ত। তাঁর বক্তব্য, পারিবারিক কালীপুজো বন্ধ করা সম্ভব নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করেছেন। কিন্তু এবছর ভাইফোঁটার কোনও অনুষ্ঠান করবেন না। যদিও কেউ তাঁর সঙ্গে দেখা করতে আসতে পারেন।

কিন্তু অপরদিকে বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে ভাইফোঁটা পালন করতে দেখা যায় দিলীপ ঘোষকে। সেখানে তাঁকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়। ভাইফোঁটার মতো বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবে দিলীপ ঘোষের অংশগ্রহণের ছবি একদিকে, অন্যদিকে মমতার অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত দুই ঘটনাই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সব মিলিয়ে, ভাইফোঁটার দিনে বাংলার রাজনীতিতে উঠে এল দুই বিপরীত ছবি। একদিকে প্রতিবাদের বার্তা দিয়ে উৎসবের অনুষ্ঠান থেকে দূরে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ইকো পার্কে উৎসবে সামিল দিলীপ ঘোষ। যা বঙ্গ রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে।

5 Views 0 Likes 0 Comments

Related News

Mahua Moitra: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আইনি জট, অমিত শাহকে নিয়ে মন্তব্যে মহুয়া মৈত্রকে তলব সিআইডির
মহানগর

Mahua Moitra: সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে আইনি জট, অমিত শাহকে নিয়ে মন্তব্যে মহুয়া মৈ...

নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক বঙ্গ সফর এবং তাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র (CID) স্ক্যানারে এলেন তৃণমূলের তারকা সাংসদ মহুয়া মৈ...

১০ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
Calcutta High Court: ৩ সেপ্টেম্বর থেকে তালাবন্ধ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস! কেন এখনও খুলছে না? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
মহানগর

Calcutta High Court: ৩ সেপ্টেম্বর থেকে তালাবন্ধ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস! ক...

কলকাতা: দীর্ঘদিন ধরে বন্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। গত ৩ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এই কার্যালয়। এবার সেই অফিস খোলা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা ...

১০ নভে ২০২৬, ০২:১৬ পিএম · 2 মিনিট
Garia Murder Case: চপস্টিক নাকি খোঁপার কাঁটা! গড়িয়ায় ইঞ্জিনিয়র খুনে এখনও অধরা অস্ত্র, প্রেমিকা ও মায়ের বয়ানে মিলছে না একাধিক তথ্য
মহানগর

Garia Murder Case: চপস্টিক নাকি খোঁপার কাঁটা! গড়িয়ায় ইঞ্জিনিয়র খুনে এখনও অধরা অস্...

কলকাতা: গড়িয়ায় সফটওয়্যার ইঞ্জিনিয়র সার্থক সরকার খুনের ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। ঠিক কী দিয়ে খুন করা হয়েছিল ২৫ বছরের ওই যুবককে? চপস্টিক, নাকি খোঁপার কাঁটা? খুনে ব্যবহৃত অস্ত্রের সন্ধান না মেলায় তদন্তে নতুন করে ধোঁয়...

১০ নভে ২০২৬, ০২:১৫ পিএম · 2 মিনিট
Kolkata Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট,সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর
মহানগর

Kolkata Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট,সাসপেন্ড কলকাতা পুল...

লালবাজার সূত্রে খবর, সার্ভিস রুল বা সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘনের দায়েই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ। সাসপেন্ড হওয়া ইকলাখ আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ আউটপোস্টের ইন-চার্জের দায়িত্বে কর্মরত ছিলেন।

১০ নভে ২০২৬, ০১:৪১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.