নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য ও সরকার-বিরোধী বার্তা ছড়ানোর অভিযোগে কড়া শাস্তির মুখে পড়লেন কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ইকলাখ আহমেদ নামে কলকাতা পুলিশের এক ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে।
লালবাজার সূত্রে খবর, সার্ভিস রুল বা সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘনের দায়েই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ। সাসপেন্ড হওয়া ইকলাখ আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ আউটপোস্টের ইন-চার্জের দায়িত্বে কর্মরত ছিলেন।
আসছে বিস্তারিত….




