JAZZBAAT 24 BANGLA
০৯ নভে ২০২৬, ০৮:০৯ পিএম
Breaking
Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-... Dhruv Rathee: রাজঘাটে ধ্রুব রাঠী, গান্ধীর সমাধিতে নীরব শ্রদ্ধায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ... Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং... Barcelona: আতলেতিকোকে তাদের ঘরেই হারিয়ে লিগ শীর্ষে বার্সা, জোড়া গোলে নায়ক ফেরমিনো Priyanka Chopra: দীপাবলিতে চিংড়ি খেতেই বিপাকে প্রিয়াঙ্কা! একটি ছবিতেই নেটপাড়ায় তীব্র ট্র... ChatGPT: স্বামীকে বিষ খাইয়ে খুনের ছক! পরোক্ষে সাহায্য করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা? Mallikarjun Kharge: ‘হিন্দু উৎসবের পরিচয় বদলাচ্ছে কংগ্রেস’, তীব্র আক্রমণে বিজেপি

Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-ভাগবত-শাহ

Gita Path: দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠ! ২৯ ডিসেম্বর ব্রিগেডে মহাসমাবেশ, আমন্ত্রিত নরেন্দ্র মোদী-ভাগবত-শাহ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: সনাতন চেতনার উন্মেষ ও আধ্যাত্মিক চর্চার বিস্তার ঘটাতে বাংলায় ফের এক বিশাল জনসমাগমের তোড়জোড় শুরু হল। আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী হতে চলেছে এক অভূতপূর্ব দৃশ্যের। উদ্যোক্তাদের লক্ষ্য, সে দিন প্রায় দশ লক্ষ মানুষের সমবেত কণ্ঠে ধ্বনিত হবে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক। সকাল ন’টা থেকে দুপুর দুটো পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ধরে চলবে এই সুবিশাল ধর্মীয় আচার।

আয়োজক সূত্রে জানা গিয়েছে, মূল পাঠের জন্য বেছে নেওয়া হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়, দ্বাদশ অধ্যায় এবং পঞ্চদশ অধ্যায়। এই সমাবেশকে কেন্দ্র করে প্রস্তুতি এখন তুঙ্গে। বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ যিনি সাধারণ মানুষের কাছে কার্তিক মহারাজ নামেই পরিচিত জানান, অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রাজ্যজুড়ে তৈরি করা হয়েছে প্রশাসনিক ও পরিচালনা কমিটি। জেলা, মহকুমা পেরিয়ে একেবারে ব্লক স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে সাংগঠনিক দায়িত্ব। জোরকদমে চলছে প্রচার। আগামী ১২ নভেম্বর এক উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠকে পুরো কর্মসূচির চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হবে।

এই মহামিলন মেলায় আমন্ত্রিতদের তালিকাও বেশ দীর্ঘ ও নজরকাড়া। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো ব্যক্তিত্বদের উপস্থিতি প্রায় নিশ্চিত করার চেষ্টা চলছে। উপস্থিত থাকবেন যোগগুরু রামদেব, রাজ্যের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের খ্যাতনামা মঠ-মিশনের প্রধান ও বৈষ্ণব সন্ন্যাসীরা।

বাংলায় সম্মিলিত গীতা পাঠের এই ধারাবাহিকতা অবশ্য নতুন নয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর পুণ্যভূমি নদিয়ার নবদ্বীপে এই ধারার বীজ রোপণ করা হয়েছিল। পরবর্তীকালে নানা প্রতিকূলতা ও রাজনৈতিক বিতর্ক এড়িয়ে ব্রিগেডের ময়দানেই প্রথম দফায় প্রায় ১ লক্ষ ৩৭ হাজার কণ্ঠে গীতাপাঠ সফল হয়। এরপর উত্তরবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে সমবেত হয়েছিলেন প্রায় ১ লক্ষ ২৭ হাজার ভক্ত। এমনকি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যাতায়াতের নানা সমস্যা সত্ত্বেও ব্রিগেডে হাজির হয়েছিলেন প্রায় ছয় লক্ষ মানুষ।

আয়োজনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে কার্তিক মহারাজ বলেন, "বর্তমান সময়ে দাঁড়িয়ে গীতার দর্শন মানুষের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের অস্থির সমাজে যে বিশৃঙ্খলা, ব্যক্তিগত টানাপোড়েন ও মানসিক অবসাদ মানুষকে ঘিরে ধরছে, তা থেকে মুক্তির পথ দেখাতে পারে গীতার শিক্ষা।" একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই আয়োজন নির্দিষ্ট কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়,অতীতের মতোই এবারও ধর্মীয় ভেদাভেদ ভুলে বহু সাধারণ মানুষ এতে শামিল হবেন।

2 Views 0 Likes 0 Comments

Related News

Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম দাস
মহানগর

Paresh Ram Das : ১৭ দিন পুলিশের চোখে ধুলো, শেষরক্ষা হল না, বিমানবন্দরে ধৃত পরেশরাম...

মুম্বই পালানোর আগেই বিমানবন্দরে পুলিশের জালে ধরা পড়লেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।

০৯ নভে ২০২৬, ০৬:৫৯ পিএম · 2 মিনিট
Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত ক্যানিং পূর্ব
মহানগর

Canning East : ফেস্টুন লাগানো নিয়ে বিবাদ, রাস্তায় রক্তাক্ত বিজেপি নেতা! উত্তপ্ত...

 নিউজ ডেস্ক : দলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বে। আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে ঘিরে এলাকায় যখন প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এমন এক ঘটনা, যা নতুন করে বিজেপি...

০৯ নভে ২০২৬, ০৬:৪১ পিএম · 2 মিনিট
Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সরব অভিষেক
মহানগর

Diamond Harbour News : দলীয় কার্যালয়ে ১.০২ কোটি টাকা উদ্ধার, পুলিশের বিরুদ্ধে সর...

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে তল্লাশি চালিয়ে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

০৯ নভে ২০২৬, ০২:০১ পিএম · 2 মিনিট
Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তমা
মহানগর

Air Pollution: নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজি-তাণ্ডব, কালীপুজোর রাতে দমবন্ধ তিলোত্তম...

শুক্রবার রাত থেকেই মহানগরের বাতাসে বারুদের গন্ধ ও ধূলিকণার পারদ চড়তে শুরু করেছিল। রবিবার রাতে তা পৌঁছল এক বিপজ্জনক চূড়ায়। রাত যত গভীর হয়েছে, আলোর উৎসবের আড়ালে ধোঁয়াশার চাদরে তত বেশি ঢাকা পড়েছে গোটা শহর।

০৯ নভে ২০২৬, ০১:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.